সর্বশেষ

এবার বিসিবি নির্বাচন থেকে সড়ে দাঁড়ানোর কথা ভাবছে ১৫ ক্লাব সদস্য

  • 4:12 am - October 01, 2025
  • পঠিত হয়েছে:৮৩ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১ অক্টোবর-বর্তমানে দেশের ক্রীড়াঙ্গনে সবচেয়ে আলোচিত বিষয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আসন্ন পরিচালক পর্ষদ নির্বাচন। বিসিবি নির্বাচনের প্রার্থিতা বাতিলের শেষ দিন। তার আগেই হঠাৎ করে ১৫টি ক্লাব নির্বাচন বয়কটের পথে হাঁটছে বলে জানা গেছে। এই তথ্য নিশ্চিত করেছেন একটি ক্লাবের পরিচালক পদপ্রার্থীরা সভায় বসেছিলেন। এই তথ্য নিশ্চিত করেছেন বিসিবির এক কর্মকর্তা।

তিনি জানিয়েছেন, বিসিবি নির্বাচনে সরকারি হস্তক্ষেপের কারণে ১৫টির মতো ক্লাবের প্রার্থীরা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারেন পরিচালক পদে প্রার্থী হওয়া এসব ব্যক্তিরা। এ নিয়ে
ক্লাবগুলোর প্রতিনিধিরা জরুরি সভায়

আজ মনোনয়ন প্রত্যাহারসহ প্রকাশিত হবে চূড়ান্ত পরিচালক প্রার্থীদের তালিকা। এর আগে এক রিটের আবেদনের প্রেক্ষিতে তৃতীয় বিভাগ বাছাইয়ের ১৫টি ক্লাবের নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। তাদের বিপক্ষে এখনও দুদকের অনুসন্ধান চলমান। সাবেক সভাপতি ফারুক আহমেদ ওই রিট আবেদন করেছিলেন।

আগামী ৬ অক্টোবর বিসিবির নির্বাচন। যেখানে ১৫টি ক্লাবের কাউন্সিলরদের ভোট প্রদান এবং প্রার্থিতা বাতিল হয়েছে। বিসিবির পরিচালক পদপ্রার্থী আরেক সদস্য বলেন, ‘১৫টি ক্লাব নিয়ে নাটক করবে এটা তো কারও কাম্য না। প্রথমে বোর্ডে একবার উঠালো সভাপতি, এরপর তো এটা ইসি কাউন্সিলরসিপ দেওয়া থেকে বিরত থাকল। পরে ওটাও পাস হলো, দেওয়া হলো কাউন্সিলরশিপ।’

তিনি আরও বলেন, ‘আবার আজকে রিট করে বন্ধ করে দিলো, অথচ বুধবার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে। তার আগে এটা কেমন দেখা যায়। সবমিলিয়ে ১৫টি ক্লাবের মতো প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করতে যাচ্ছে আগামীকাল। আর আজকে রাতে আমাদের জরুরি একটা সভা রয়েছে। সেখানে এ বিষয়ে বিস্তারিত সিদ্ধান্ত নেওয়া হবে।’

এই শাখার আরও খবর

গ্যাব্রিয়েলের প্রশংসায় পঞ্চমুখ কিওন, বললেন ‘ক্লাবের কিংবদন্তি’

এভারটনের বিপক্ষে জয়ের পর আর্সেনালের ব্রাজিলিয়ান ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালাইসের ভূয়সী প্রশংসা করেছেন সাবেক গানার মার্টিন কিওন। গ্যাব্রিয়েলকে ক্লাবের ‘কিংবদন্তি’ আখ্যা দেওয়ার পাশাপাশি রক্ষণভাগে তাঁর সঙ্গী…

সিডনিতে কাল চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর, ২৪ ঘণ্টা চলবে ফ্লাইট

অস্ট্রেলিয়ার সিডনিতে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর। রোববার (১৫ অক্টোবর) পশ্চিম সিডনির ব্যাজেরিস ক্রিকে নবনির্মিত ‘ওয়েস্টার্ন সিডনি আন্তর্জাতিক বিমানবন্দর’ (ন্যান্সি-বার্ড ওয়ালটন)…

কুশনারের গোপন আর্থিক লেনদেনের অভিযোগ, আলোচনায় সৌদি যুবরাজ, আমিরাতের শাসক ও নেতানিয়াহু

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও সাবেক জ্যেষ্ঠ উপদেষ্টা জ্যারেড কুশনারের বিরুদ্ধে হোয়াইট হাউসে দায়িত্ব পালনকালে বিদেশি অর্থায়নে পরিচালিত একটি ব্যাংক অ্যাকাউন্ট গোপনে ব্যবহারের অভিযোগ…

হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার প্রচার, নওগাঁয় নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন, মাইকিং করে এমন প্রচার চালানোর অভিযোগে নওগাঁর মান্দা উপজেলায় নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার…

বজ্রঝড়ের পূর্বাভাস, ক্যানবেরায় ‘থান্ডারস্টর্ম অ্যাজমা’র সতর্কতা জারি

অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা ও আশপাশের এলাকায় বজ্রঝড়জনিত অ্যাজমার ঝুঁকি বেড়ে যাওয়ায় সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। রোববার (২৫ অক্টোবর) বাতাসের গতিবেগ বৃদ্ধি, বাতাসে পরাগরেণুর উচ্চমাত্রা এবং…

সিডনিতে ঘুমন্ত সাত শিশুর সামনে বাড়িতে গুলিবর্ষণ, গাড়িতে আগুন

অস্ট্রেলিয়ার সিডনির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি বাড়ি লক্ষ্য করে একাধিক গুলি ছোড়ার পাশাপাশি বাড়ির সামনে রাখা একটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বাড়িটির ভেতরে তিন থেকে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au