সর্বশেষ

আফগানিস্তানকে হারাতেই মাঠে নামবে বাংলাদেশ

  • 4:47 pm - October 01, 2025
  • পঠিত হয়েছে:১০৭ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১ অক্টোবর-এশিয়া কাপ শেষ হলেও বাংলাদেশ দল দেশে ফেরেনি। কারন সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে দুই ফরম্যাটের সিরিজ খেলবে টাইগাররা। টি-টোয়েন্টি সিরিজ দিয়ে এই দ্বিপাক্ষিক সিরিজ শুরু হচ্ছে। যেখানে প্রথম ম্যাচ জয়ের দিকেই চোখ বাংলাদেশি অলরাউন্ডার সাইফ হাসানের। তার মতে শুরুটা ভালো হলে সিরিজ জেতাও সম্ভব।

গণমাধ্যমের মুখোমুখি হয়ে সাইফ বলেন, ‘আগে প্রথম ম্যাচ, আমরা যদি এই ম্যাচ ভালো শুরু করতে পারি, ইনশাআল্লাহ সিরিজটাও আমাদের হবে। সব মিলিয়ে আমাদের মনোযোগ প্রথম ম্যাচে। ওদের টিমে বেশ কয়েকজন মিস্ট্রি স্পিনার আছে। এটা আমাদের সামনে এগিয়ে যাওয়ার জন্য অনেক সহযোগী হবে। আশা করি আমরা এই সিরিজটা ক্যাশ ইন (নিজেদের আয়ত্তে) করতে পারব।’

আফগানিস্তানের বিপক্ষে সম্প্রতি এশিয়া কাপে জয়ের স্মৃতি আছে বাংলাদেশের। সেই ম্যাচই অনুপ্রেরণা সাইফের, ‘জানি না ওরা (আমাদের সঙ্গে) কয় ম্যাচ জিতছে, বাট আমরা যদি আমাদের স্ট্রেংথ অনুযায়ী খেলতে পারি, নির্দিষ্ট দিনে আমরা যেকোনো টিমকে হারাতে পারি। তাই আমরা আমাদের স্ট্রেংথ আর আমাদের উইকনেস নিয়ে যদি কাজ করি, ইনশাআল্লাহ ওটাই আমাদের (জিততে সহায়তা করবে)।’

এশিয়া কাপে বাংলাদেশের পক্ষে সেরা রানসংগ্রাহক ছিলেন সাইফ। এই সিরিজেও সেই ফর্ম ধরে রাখার পরিকল্পনার পরিকল্পনা এই ব্যটিং অলরাউন্ডারের, ‘আমার কাজ পারফর্ম করা, পারফর্ম করছি। এশিয়া কাপ শেষ, এখন চেষ্টা করব সামনে যে সিরিজ আসছে সেটা নিয়ে ফোকাস করার। সম্পূর্ণ ফোকাস আফগানিস্তান সিরিজের ওপর।

এই শাখার আরও খবর

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

ব্যালন ডি’অর ২০২৬: মনোনয়ন প্রকাশ শুরু, সেরা হওয়ার দৌড়ে যারা

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ২০২৬ সালের মনোনয়ন প্রকাশ শুরু হয়েছে। মূল পুরস্কারের পাশাপাশি সেরা গোলরক্ষক, সেরা তরুণ খেলোয়াড়, সেরা কোচ ও…

ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস: শিগগিরই মিলছে চালুর নির্দিষ্ট তারিখ

ঢাকা-কলকাতা রুটে বন্ধ থাকা মৈত্রী এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ট্রেনটি কবে…

তিন ছাত্রকে বলাৎকার, মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ

ঝিনাইদহের কোটচাঁদপুরে তিন আবাসিক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি মাদরাসার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আবুল বাশার (৩৩) উপজেলার দুধসর এলাকার দারুল উলুম মাদরাসার প্রধান…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au