সর্বশেষ

বাংলাদেশের কোচ হতে চান ওয়াসিম আকরাম

  • 7:34 pm - October 01, 2025
  • পঠিত হয়েছে:১১১ বার
টাকা ছাড়ায় বাংলাদেশের সাথে কাজ করতে চান ওয়াসিম আকরাম। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১ অক্টোবর-বর্তমানে বাংলাদেশ ক্রিকেটের কোচিং প্যানেলে রয়েছে ফিল সিমন্স, সালাউদ্দিন ও মোস্তাক আহমেদের মতো অভিজ্ঞরা। তবে তাদের অধীনে চ্যাম্পিয়নস ট্রফির পর এশিয়া কাপেও ব্যর্থ হয়েছে টাইগার। এবার বিসিবি সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম।

সম্প্রতি নিউজ টোয়েন্টিফোরকে দেওয়া সাক্ষাৎকারে তার ইচ্ছের কথা জানিয়েছেন তিনি।

আকরাম বলেন, আমি কিছু দিনের জন্য কাজ করতে পারি। কিন্তু দীর্ঘ মেয়াদে কাজ করব কি না সেটা এখন বলা কঠিন। বাংলাদেশ দলে মুশতাক আহমেদের (স্পিন পরামর্শক) মতো একজন খুব ভালো কোচ আছেন। ফিল সিমন্স, শন টেইট আছেন। তারা ভালো কাজ করছেন।’

এদিকে প্রায় এক যুগে আগে বাংলাদেশে ভ্রমণ করেছিলেন ওয়াসিম আকরাম। যদিও এখন লাল-সবুজের আবহকে বেশ মিস করেন এই বোলিং কিংবদন্তি। এজন্য আগামী বছরের জানুয়ারিতে ভ্রমণেও আসতে চান।

তার ভাষ্যমতে, ‘আমি গত ১০-১২ বছর বাংলাদেশে যাইনি। তবে আগামী জানুয়ারিতে যাওয়ার পরিকল্পনা আছে। আমার বন্ধুদের সঙ্গে দেখা করতে যাব। বাংলাদেশ ভ্রমণের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। চট্টগ্রাম, ঢাকা, সিলেট, বগুড়া; প্রতিটি শহরের কথা আমার মনে আছে। সেখানকার মানুষ এখনও আমাকে ভালোবাসে।

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষের প্রতি সব সময় আমার ভালোবাসা। আমি শুধু বাংলায় একটা কথাই বলতে পারি। অমিতাভ বচ্চনের সংলাপ থেকে বলতে পারি আমি তোমাকে ভালোবাসি।

অন্যদিকে শ্রীলঙ্কা, পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষে টানা তিনটি সিরিজ জয়ের সুখস্মৃতি নিয়েই এশিয়া কাপের মঞ্চে পাড়ি জমিয়েছিল বাংলাদেশ। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে চতুর্থবারের মতো ফাইনাল মাতানোর মঞ্চও প্রায় নিশ্চিত ছিল লিটন বাহিনীর।

তবে, অলিখিত সেই সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে ১৩৬ রানের ছোট লক্ষ্য তাড়ায় ১১ রানের হতাশার পরাজয়ে শিরোপা স্বপ্ন ধূলিসাৎ হয় টাইগারদের। তবে তামিম-তাসকিনদের হতাশার গল্পটা এখানেই শেষ না।

পাকিস্তানি কিংবদন্তির ভাষ্যমতে, এখানে ক্রিকেট বোর্ডের করার কিছু নেই। বাংলাদেশের মানুষেরও এখানে কিছু করার নেই। এটা করতে হবে ক্রিকেটারদের। তাদের নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী সচেতন থাকতে হবে। সেটা তো কোচ আপনাকে শেখাতে পারবে না। আপনার নিজেকেই শিখতে হবে। এই অবস্থায় আমি এভাবে ব্যাটিং করব। এই অবস্থায় আমাকে এভাবে বোলিং করতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ ক্রিকেট থেকে একটা ইতিবাচক ব্যাপার খুঁজে পাওয়া গেছে এবং সেটা হলো তাদের অসাধারণ ফিল্ডিং। দুই-তিনটা ক্যাচ মিস বাদ দিলে সব ঠিক আছে। এমনটা হতেই পারে। নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে।

এই শাখার আরও খবর

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

ব্যালন ডি’অর ২০২৬: মনোনয়ন প্রকাশ শুরু, সেরা হওয়ার দৌড়ে যারা

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ২০২৬ সালের মনোনয়ন প্রকাশ শুরু হয়েছে। মূল পুরস্কারের পাশাপাশি সেরা গোলরক্ষক, সেরা তরুণ খেলোয়াড়, সেরা কোচ ও…

ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস: শিগগিরই মিলছে চালুর নির্দিষ্ট তারিখ

ঢাকা-কলকাতা রুটে বন্ধ থাকা মৈত্রী এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ট্রেনটি কবে…

তিন ছাত্রকে বলাৎকার, মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ

ঝিনাইদহের কোটচাঁদপুরে তিন আবাসিক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি মাদরাসার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আবুল বাশার (৩৩) উপজেলার দুধসর এলাকার দারুল উলুম মাদরাসার প্রধান…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au