বাংলাদেশ

নেত্রকোনায় থানার পাশে ব্যবসায়ী নারায়ণ পালের গলাকাটা লাশ উদ্ধার

  • 11:18 am - October 08, 2025
  • পঠিত হয়েছে:১০২ বার
নারায়ণ পাল। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ৮ অক্টোবর: নেত্রকোনার মোহনগঞ্জে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে নারায়ণ পাল (৪০) নামে এক মুদি ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারায়ণ পাল পৌর শহরের রাউতপাড়া এলাকার মৃত নিরুপাল পালের ছেলে। তিনি বসুন্ধরা মার্কেটে ‘নারায়ণ স্টোর’ নামে একটি মুদি দোকান পরিচালনা করতেন।

পুলিশের প্রাথমিক ধারণা, সোমবার রাত ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। ঘটনাস্থলটি মোহনগঞ্জ থানার মাত্র ১৫০ গজ দূরে, যা স্থানীয়দের মধ্যে আরও বিস্ময় ও আতঙ্কের সৃষ্টি করেছে।

ঘটনার বিবরণ

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নারায়ণ পাল প্রতিদিনের মতো দোকান বন্ধের প্রস্তুতি নিচ্ছিলেন। রাত ১০টার পর পাশের দোকানিরা তাঁর কোনো সাড়া না পেয়ে সন্দেহ করেন। প্রায় আধা ঘণ্টা পর এক ব্যক্তি দোকানে ঢুকে নারায়ণের গলাকাটা রক্তাক্ত মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখেন।

তিনি চিৎকার দিলে আশপাশের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন এবং পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দোকান ঘিরে ফেলে ও আশপাশের দোকানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে।

পরিবারের দাবি

নিহতের স্ত্রী লিপি রানী পাল বলেন, “আমার স্বামী খুবই সহজ-সরল মানুষ ছিলেন, কারও সঙ্গে কোনো শত্রুতা ছিল না। কেন তাঁকে হত্যা করা হলো, বুঝতে পারছি না। আমি দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

স্থানীয়দের আতঙ্ক

মোহনগঞ্জ মনোহারি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শ্যামল মোল্লা বলেন, “ঘটনাটি থানার এত কাছে ঘটেছে এতে ব্যবসায়ী সমাজ আতঙ্কিত হয়ে পড়েছে। আমরা দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।”

পুলিশের তদন্ত

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান,“রাত একটার দিকে ময়মনসিংহ থেকে সিআইডির ক্রাইম সিন ইউনিট এসে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, হত্যার কারণ এখনো স্পষ্ট নয়, তবে তদন্ত চলছে এবং দ্রুত দোষীদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।

থানার কাছাকাছি এমন নৃশংস হত্যাকাণ্ডে মোহনগঞ্জে ব্যবসায়ী মহলে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা পুলিশের দ্রুত পদক্ষেপ ও হত্যার রহস্য উদ্‌ঘাটনের দাবি জানিয়েছেন।

এই শাখার আরও খবর

নড়াইলে ৬ শিশুছাত্রকে ধর্ষণের অভিযোগ, মাদরাসাশিক্ষক গ্রেপ্তার

নড়াইল সদর উপজেলায় ছয় শিশুছাত্রকে ধর্ষণের অভিযোগে এক মাদরাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এক ভুক্তভোগী শিশুর মায়ের করা মামলার পর গাজীপুর মেট্রোপলিটন এলাকার গাছা থানা থেকে…

দিল্লিতে পাঁচতলা ভবন ধস, পেইং গেস্ট পড়ুয়াদের আটকে পড়ার আশঙ্কা

দিল্লির দক্ষিণ-পশ্চিম এলাকায় হঠাৎ ধসে পড়েছে পাঁচতলা একটি আবাসিক ভবন। ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে…

তিন দশক পরও সালমান শাহকে ঘিরে আগ্রহের রহস্য কী?

“আমার জীবনের একটা বড় আফসোসের জায়গা হলো সালমান শাহকে নিজের চোখে দেখতে না পারা। উনি বেঁচে থাকলে অবশ্যই গিয়ে দেখা করতাম। এতটা ভালো লাগে সালমান…

অর্থনৈতিক যুদ্ধ মোকাবিলায় টাস্কফোর্স গঠন করল ইরান

চলমান সংঘাতের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট মোকাবিলায় ‘অর্থনৈতিক যুদ্ধ’ টাস্কফোর্স গঠন করেছে ইরান। অর্থনীতির বিভিন্ন খাতে যুদ্ধের প্রভাব দ্রুত শনাক্ত করে তা মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ…

পেট্রল ছিটিয়ে ১১ বসতঘরে আগুন, এক রাতেই নিঃস্ব বহু পরিবার

লক্ষ্মীপুরের রায়পুরে পেট্রল ছিটিয়ে একটি বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। পরে মুহূর্তের মধ্যে সেই আগুন আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। এতে একটি বাড়ির ১১টি বসতঘর পুড়ে…

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ১৫০ কিমি দূরের প্রধান বিমানবন্দর বন্ধ

ইন্দোনেশিয়ার আনাক ক্রাকাতোয়া আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের পর আকাশে ছড়িয়ে পড়া আগ্নেয় ছাইয়ের কারণে রাজধানী জাকার্তার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর সোয়েকার্নো-হাট্টায় বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আগ্নেয়গিরিটি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au