সর্বশেষ

সিডনির নর্থ-ওয়েস্ট অঞ্চলে প্রকাশ্যে গুলিতে একজন নিহত

  • 7:20 pm - October 08, 2025
  • পঠিত হয়েছে:৩৫ বার
পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখে অপরাধস্থল হিসেবে ঘোষণা করেছে। ছবিঃ নাইন নিউজ

মেলবোর্ন, ৮ অক্টোবর- অস্ট্রেলিয়ার সিডনির নর্থ-ওয়েস্ট অঞ্চলে প্রকাশ্যে গুলিতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

পুলিশ জানায়, বুধবার সন্ধ্যা ছয়টার দিকে রিভারস্টোন এলাকার অ্যানালুক স্ট্রিটে গুলির ঘটনার খবর পেয়ে তারা সেখানে যায়। ঘটনাস্থলে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। নিউ সাউথ ওয়েলস অ্যাম্বুলেন্সের প্যারামেডিকরা তাকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখে অপরাধস্থল হিসেবে ঘোষণা করেছে। এখন পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় আনুষ্ঠানিকভাবে শনাক্ত করা যায়নি।

এর কিছুক্ষণ পরই কাছাকাছি রিভারস্টোন রোড এলাকায় একটি গাড়িতে আগুন লাগার খবর পেয়ে জরুরি সেবা সংস্থাগুলো সেখানে যায়। ফায়ার অ্যান্ড রেসকিউ নিউ সাউথ ওয়েলসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনলেও গাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়।

পুলিশ আরও জানায়, গাড়ি আগুনে পোড়া ঘটনাস্থলকেও অপরাধস্থল হিসেবে ঘোষণা করা হয়েছে। দুই ঘটনার মধ্যে কোনো সম্পর্ক আছে কি না, তা যাচাই করছে তারা।

সুত্রঃ এবিসি নিউজ

এই শাখার আরও খবর

ইসলামাবাদ সফর বাতিল উইটকফ-কুশনারের, শেষ মুহূর্তে সিদ্ধান্ত ট্রাম্পের

মেলবোর্ন, ২৬ এপ্রিল- পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ-এ নির্ধারিত কূটনৈতিক সফর শেষ মুহূর্তে বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার বিশেষ দূত স্টিভ উইটকফ এবং উপদেষ্টা জ্যারেড…

টিকা সংকট: গণমাধ্যমকে সাক্ষাৎকার দেয়ায় কর্মকর্তাকে প্রত্যাহার করলেন স্বাস্থ্যমন্ত্রী

মেলবোর্ন, ২৬ এপ্রিল- টিকা সংকট নিয়ে গণমাধ্যমে কথা বলাকে কেন্দ্র করে মুন্সীগঞ্জে একাধিক স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার ঘোষণা দিয়েছেন সরদার সাখাওয়াত হোসেন বকুল। তার…

এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে যা জানাল শিক্ষাবোর্ড

মেলবোর্ন, ২৬ এপ্রিল- এসএসসি ও সমমান পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত ভুয়া ও বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করেছে ঢাকা শিক্ষা বোর্ড।…

শিল্পী থেকে রাজনীতিবিদ, কাউকে ছাড়লেন না অভিনেতা খরাজ

মেলবোর্ন, ২৬ এপ্রিল- পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়তে থাকায় বর্তমান ভোট সংস্কৃতি ও রাজনীতির চরিত্র নিয়ে প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেতা খরাজ…

তনু হত্যা: রিমান্ড শেষে সেনা কর্মকর্তা হাফিজুর কারাগারে

মেলবোর্ন, ২৬ এপ্রিল- কুমিল্লার বহুল আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলায় সন্দেহভাজন আসামি, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে তিন দিনের রিমান্ড শেষে কারাগারে…

ইরান যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী, গ্যালনপ্রতি ৪ ডলার ছাড়াল

মেলবোর্ন, ২৬ এপ্রিল- ইরানে চলমান সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়তে থাকায় তার সরাসরি প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রে। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে গ্যাসোলিনের গড় মূল্য গ্যালনপ্রতি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au