সর্বশেষ

খুলনায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, নয় দিনে চারটি হত্যাকাণ্ডে আতঙ্ক

  • 7:41 pm - October 09, 2025
  • পঠিত হয়েছে:৮৩ বার
খুলনা নগরীর খালিশপুরে সবুজ খান (৫৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৯ অক্টোবর-  বাংলাদেশের খুলনা নগরীর খালিশপুরে সবুজ খান (৫৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে খালিশপুর হাউজিং বাজার এলাকায় এ ঘটনা ঘটে। মাত্র নয় দিনেই খুলনায় এটি চতুর্থ হত্যাকাণ্ড, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।

নিহত সবুজ খান খালিশপুর থানার হাউজিং বাজারের বক্কর কলোনি এলাকার বাসিন্দা। খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী জানান, সকালে বাজারের পাশে অবস্থান করার সময় পূর্ব শত্রুতার জেরে তার কয়েকজন প্রতিবেশী ধারালো অস্ত্র দিয়ে তাকে কোপায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি মীর আতাহার আলী আরও জানান, নিহত সবুজ খানের দুই হাত, হাঁটু ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের গভীর ক্ষতচিহ্ন পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

এর আগে খুলনায় চলতি মাসের প্রথম নয় দিনে আরও তিনটি হত্যাকাণ্ড ঘটে। গত ৬ অক্টোবর নগরীর রূপসা এলাকায় ইমরান মুন্সি নামে এক যুবককে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে হত্যা করা হয়। তারও আগে, ২ অক্টোবর রাতে বসুপাড়া বাঁশতলায় লিটন খান নামের এক ব্যক্তি নেশার টাকা না দেওয়ায় নিজের ছেলের হাতে গলাকাটা অবস্থায় নিহত হন।

অন্যদিকে, ১ অক্টোবর দৌলতপুরের মহেশ্বরপাশা পশ্চিমপাড়া বাজার এলাকায় নিজ ঘরে ঘুমিয়ে থাকা এক যুবককে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

অক্টোবরের প্রথম সপ্তাহেই খুলনায় টানা চারটি হত্যাকাণ্ডে নগরবাসীর মধ্যে উদ্বেগ বেড়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, প্রতিটি ঘটনার পেছনের কারণ উদঘাটন ও অভিযুক্তদের গ্রেপ্তারে তৎপরতা অব্যাহত রয়েছে।

এই শাখার আরও খবর

পুলিশ লাইনসে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মরদেহ, বাইরে জামায়াত নেতাকর্মীদের অবস্থান

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর (৮৭) মরদেহ মৃত্যুর প্রায় ১২ ঘণ্টা পরও…

রাজাকার নেতা সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যু, দাফনে বাধা

পিরোজপুরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর (৮৭) মরদেহ দাফনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।…

শেখ হাসিনাসহ ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

ঢাকার বাড্ডায় জুলাই আন্দোলনের সময় গাড়িচালক ইমদাদুল হককে হত্যার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। একই মামলায় এজাহারভুক্ত আরও…

সিডনিতে চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর, ২৪ ঘণ্টা চলবে ফ্লাইট

অস্ট্রেলিয়ার সিডনিতে দীর্ঘ আট দশকের পরিকল্পনা ও কয়েক দশকের রাজনৈতিক টানাপোড়েনের পর চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর। রোববার (২৫ অক্টোবর) ওয়েস্টার্ন সিডনির ব্যাজেরিস ক্রিকে নবনির্মিত…

আমাকে হত্যার টার্গেটটা মিস হয়ে গেছে : আসিফ আকবর

ওটিএন বাংলা রিপোর্ট সংগীতশিল্পী আসিফ আকবরকে হত্যার উদ্দেশ্যেই তাঁর গাড়িতে গুলি চালানো হয়েছে বলে আশঙ্কা করছেন তিনি নিজেই। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে তাঁর…

বৃষ্টি-ঘূর্ণিঝড়ের ধরন বদলে দিচ্ছে এল নিনো, বিশ্ব আবহাওয়ায় যে পাঁচ বড় প্রভাব

ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানল, প্রশান্ত মহাসাগরে বাড়ছে হারিকেনের তৎপরতা, ভারতে কমেছে মৌসুমি বৃষ্টি। ২০২৭ সাল পর্যন্ত প্রভাব থাকার আশঙ্কা বিশ্ব আবহাওয়া সংস্থার প্রশান্ত মহাসাগরের পানির অস্বাভাবিক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au