সর্বশেষ

সিলেটে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, কয়েকজন আহত

  • 6:34 am - October 10, 2025
  • পঠিত হয়েছে:৬১ বার
সিলেটের বিশ্বনাথে বিএনপির দুই প্রভাবশালী নেতার সমর্থকদের মধ্যে তীব্র সংঘর্ষ হয়েছে। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১০ অক্টোবর- সিলেটের বিশ্বনাথে বিএনপির দুই প্রভাবশালী নেতার সমর্থকদের মধ্যে তীব্র সংঘর্ষ হয়েছে। প্রায় এক ঘণ্টাব্যাপী এই ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় অন্তত কয়েকজন আহত হয়েছেন।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে বিশ্বনাথের বাসিয়া ব্রিজ ও থানার গেইট এলাকায়। আহতদের মধ্যে যুবদল নেতা আব্দুর রহমান ও ছাত্রদল নেতা মিনহাজের নাম জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে অন্য আহতদের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট-২ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা ইলিয়াস আলীর স্ত্রী তাহসীনা রুশদী লুনা এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবিরের সমর্থকদের মধ্যে দুপুর থেকেই উত্তেজনা চলছিল।

বিকেলে হুমায়ূন কবির দৌলতপুর ইউনিয়নের একটি অনুষ্ঠানে যোগ দেন। অন্যদিকে পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে লিফলেট বিতরণ শেষে তাহসীনা রুশদী লুনার সমর্থকরা বাসিয়া সেতুর দিকে মিছিল নিয়ে গেলে দুই পক্ষের মধ্যে প্রথমবার উত্তেজনা দেখা দেয়।

পরে রাত ৯টার দিকে হুমায়ূন কবির অনুষ্ঠান শেষে ফিরে আসার কিছুক্ষণ পরই আবারও পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। লুনা সমর্থকরা বিশ্বনাথ নতুন বাজারে এবং হুমায়ূন কবিরের সমর্থকরা পুরান বাজারে অবস্থান নেন। কিছুক্ষণ পর দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। প্রায় এক ঘণ্টা ধরে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সংঘর্ষের সময় বিশ্বনাথ বাজারের দোকানপাট বন্ধ হয়ে যায় এবং যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) আশরাফুজ্জামান পিপিএম (সেবা) বলেন, “পুলিশ ঘটনাস্থলে রয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।”

সুত্রঃ বার্তা২৪

এই শাখার আরও খবর

শরীর ম্যাসাজের কথা বলে রুমে ডেকে বলাৎকার, পালিয়ে বেরাচ্ছেন মাদ্রাসা শিক্ষক

রংপুরের কাউনিয়ায় একটি মাদ্রাসার এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের আবাসিক এক শিক্ষার্থীকে শরীর ম্যাসাজ করে দেওয়ার কথা বলে কক্ষে ডেকে নিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এক…

শেষবার কি ছেলেকে দেখে যেতে পারবেন চিন্ময় কৃষ্ণ দাসের মা?

দীর্ঘদিন ধরে অসুস্থ শ্রীচিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা বর্তমানে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। ছেলের কারাবন্দি জীবনের প্রায় দুই বছর পার…

বাংলাদেশে সার নিয়ে আসলে কী চলছে?

আমন মৌসুমে প্রয়োজনীয় সার না পেয়ে বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন এলাকার কৃষক। কোথাও সার পাওয়া যাচ্ছে না, কোথাও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে।…

ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au