গণমাধ্যমে তথ্য ফাঁসের ঘটনায় ৫০ মার্কিন কর্মকর্তার লাই ডিটেক্টর পরীক্ষা
মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট স্টাফের প্রায় ৫০ জন বেসামরিক ও সামরিক কর্মকর্তার পলিগ্রাফ বা লাই ডিটেক্টর পরীক্ষা নেওয়া হয়েছে। গণমাধ্যমে ধারাবাহিকভাবে অননুমোদিত সামরিক তথ্য ফাঁসের…
মেলবোর্ন, ১o অক্টোবর- গাজায় মানবিক সহায়তা কার্যক্রমে সহায়তা ও নিরাপত্তা জোরদারের উদ্দেশ্যে ২০০ সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। পেন্টাগনের এক বিবৃতিতে জানানো হয়েছে, এই সেনারা মূলত লজিস্টিক সহায়তা, চিকিৎসা সহায়তা ও নিরাপত্তা সমন্বয়ের দায়িত্বে কাজ করবেন।
বুধবার রাতে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট রাইডার বলেন, “এই মোতায়েন যুদ্ধ অভিযানের অংশ নয়, বরং মানবিক সহায়তা ও পুনর্গঠনে সমর্থন দেওয়ার উদ্দেশ্যে।”
সেনাদের মধ্যে চিকিৎসক, প্রকৌশলী ও নিরাপত্তা বিশেষজ্ঞ অন্তর্ভুক্ত থাকবেন। তারা জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে গাজায় সহায়তা কার্যক্রম পরিচালনা করবেন।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ গাজায় ক্রমবর্ধমান মানবিক সংকট মোকাবিলায় একটি ইতিবাচক ইঙ্গিত হলেও, একই সঙ্গে এটি মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানোর ইঙ্গিতও বহন করছে।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় টানা নৃশংসতা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এ সময়ের মধ্যে দুই ধাপে মাত্র দুই মাসের কিছুটা বেশি সময় সেখানে যুদ্ধবিরতি ছিল। বাকি সময়ে হামলা চালিয়ে ৬৭ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। আহত হন প্রায় ১ লাখ ৭০ হাজার মানুষ।
এদিকে, ফিলিস্তিনি পক্ষ সতর্ক করে বলেছে—যদি এই সেনা মোতায়েন যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করে বা কোনো সামরিক উদ্দেশ্য প্রণোদিত হয়, তবে তা নতুন উত্তেজনা সৃষ্টি করতে পারে।
সুত্রঃ রয়টার্স
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au