বিশ্ব

কেউ কি কখনো নোবেল শান্তি পুরস্কার প্রত্যাখ্যান করেছিলেন, জেনে নিন খুঁটিনাটি

  • 2:00 am - October 11, 2025
  • পঠিত হয়েছে:১৩১ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১১ অক্টোবর- চলতি বছরের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো। শুক্রবার বাংলাদেশ সময় বেলা তিনটার দিকে নরওয়ের রাজধানী অসলোতে নোবেল ইনস্টিটিউট থেকে এবারের বিজয়ীর নাম ঘোষণা করা হয়।

৫৮ বছর বয়সী মাচাদো কেবল একজন রাজনীতিক নন, তিনি একজন ইন্ডাস্ট্রিয়াল প্রকৌশলীও। ২০২৪ সালের জুলাইয়ে ভেনেজুয়েলায় অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে নিকোলাস মাদুরোর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন তিনি, কিন্তু আদালতের নিষেধাজ্ঞার কারণে তা সম্ভব হয়নি।

নোবেল কমিটির ওয়েবসাইটে বলা হয়েছে, ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার আদায়ে নিরলস প্রচেষ্টা এবং স্বৈরশাসন উৎখাত করে শান্তিপূর্ণ গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সংগ্রামের জন্য মাচাদোকে এ পুরস্কার দেওয়া হয়েছে।

নোবেল শান্তি পুরস্কারের অর্থমূল্য ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রাউন, যা প্রায় ১২ লাখ মার্কিন ডলারের সমান। আগামী ১০ ডিসেম্বর অসলোতে বিজয়ীর হাতে এ পুরস্কার তুলে দেওয়া হবে।

১৯০১ সাল থেকে আলফ্রেড নোবেলের ‘ইচ্ছা ও দৃষ্টিভঙ্গির’ ওপর ভিত্তি করে বিশ্বের যোগ্য ব্যক্তিদের এই মর্যাদাপূর্ণ পুরস্কার দেওয়া হয়ে আসছে। তবে ইতিহাসে বেশ কয়েকবার নোবেল শান্তি পুরস্কার নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে।

নোবেল শান্তি পুরস্কার মাত্র একবারই প্রত্যাখ্যান করা হয়েছে।
১৯৭৩ সালে ভিয়েতনামের রাজনীতিক লে ডুক থো এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জারকে ভিয়েতনাম যুদ্ধের অবসানে ভূমিকার জন্য এ পুরস্কার দেওয়া হয়েছিল।

তবে লে ডুক থো পুরস্কারটি প্রত্যাখ্যান করেন, কারণ হিসেবে তিনি বলেন,ভিয়েতনামে তখনো সংঘাত চলছিল এবং যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। অন্যদিকে কিসিঞ্জার পুরস্কারটি গ্রহণ করেন।

ভিয়েতনাম যুদ্ধ ১৯৫০-এর দশকের শেষভাগ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত স্থায়ী হয়। ৩০ এপ্রিল ১৯৭৫ সালে সায়গনের পতনের মধ্য দিয়ে যুদ্ধের সমাপ্তি ঘটে, যেখানে লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারান।

কোনো ব্যক্তি কখনো দুইবার নোবেল শান্তি পুরস্কার পাননি, তবে দুটি সংস্থা একাধিকবার এ পুরস্কার অর্জন করেছে-আন্তর্জাতিক রেডক্রস কমিটি (ICRC): ১৯১৭, ১৯৪৪, ১৯৬৩।জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের দপ্তর (UNHCR): ১৯৫৪, ১৯৮১।

সব মিলিয়ে জাতিসংঘের বিভিন্ন সংস্থা সাতবার নোবেল শান্তি পুরস্কার জিতেছে।

১৯০১ সালের পর থেকে ১৯ বার শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়নি।
বিশেষত ১৯১৪–১৯১৬, ১৯১৮, ১৯২৩, ১৯২৪, ১৯২৮, ১৯৩২, ১৯৩৯–১৯৪৩, ১৯৪৮, ১৯৫৫–১৯৫৬, ১৯৬৬–১৯৬৭ ও ১৯৭২ সালে।কারণ হিসেবে বলা হয়-যুদ্ধ চলা বা উপযুক্ত প্রার্থীর অভাবে পুরস্কার স্থগিত রাখা হয়েছিল।

একটি উল্লেখযোগ্য উদাহরণ হলো ১৯৪৮ সাল। ওই বছর মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়। তাঁকে একাধিকবার নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়া হলেও, কমিটি ঘোষণা করে-“উপযুক্ত জীবিত প্রার্থী নেই।”
পরে এই সিদ্ধান্তকে গান্ধীর প্রতি পরোক্ষ শ্রদ্ধা হিসেবে দেখা হয়।

নোবেল শান্তি পুরস্কার নির্বাচনের দায়িত্বে থাকা নরওয়ের নোবেল কমিটি ১৮৯৭ সালে গঠিত হয়।
কমিটির পাঁচ সদস্যকে নরওয়ের সংসদ ছয় বছরের জন্য মনোনীত করে। সদস্যরা সংসদের বর্তমান সদস্য হতে পারেন না, তবে মেয়াদ শেষে পুনর্নিয়োগযোগ্য।এই বছরের নোবেল কমিটির চেয়ারম্যান ইয়োর্গেন ভাটনে ফ্রিডনেস (৪১)।
অন্য সদস্যরা হলেন,আসলে তোয়ে (৫১), অ্যান এঙ্গার (৭৫), ক্রিস্টিন ক্লেমেট (৬৮) ও গ্রাই লারসেন (৪৯)।

সুত্রঃ নোবেল ইনস্টিটিউট, ও রয়টার্স

এই শাখার আরও খবর

গণমাধ্যমে তথ্য ফাঁসের ঘটনায় ৫০ মার্কিন কর্মকর্তার লাই ডিটেক্টর পরীক্ষা

মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট স্টাফের প্রায় ৫০ জন বেসামরিক ও সামরিক কর্মকর্তার পলিগ্রাফ বা লাই ডিটেক্টর পরীক্ষা নেওয়া হয়েছে। গণমাধ্যমে ধারাবাহিকভাবে অননুমোদিত সামরিক তথ্য ফাঁসের…

পুলিশের গুলিতে নিহত ইসরাইলি সেনা

ইসরাইলের মধ্যাঞ্চলীয় শহর নেতানিয়ায় পুলিশের গুলিতে এক ইসরাইলি সেনা নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (৫ সেপ্টেম্বর) শহরের কিরিয়াত হাশারোন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে…

‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে কূটনীতির নতুন ধারা চান বিশেষজ্ঞরা

বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নতুন ধরনের কূটনৈতিক কৌশল গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা বলছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, কোনো নির্দিষ্ট দেশের ওপর অতিরিক্ত নির্ভরশীল…

সিলেটে হিন্দু মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিলেটের জকিগঞ্জে নিজ বসতঘর থেকে মা ও চার বছরের মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বারহাল ইউনিয়নের…

নেপালের মতো ভয়াবহ বন্যা আরও হতে পারে, সতর্কতা জলবায়ু বিশেষজ্ঞের

জলবায়ু পরিবর্তনের প্রভাবে ভবিষ্যতে আরও উষ্ণ গ্রীষ্ম, ভয়াবহ দাবানল, খরা ও বন্যার মতো চরম আবহাওয়ার ঘটনা বাড়তে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তঃসরকার…

সাভারে পুলিশের এসআইকে পিটিয়ে হত্যা

ঢাকার সাভারে দুর্বৃত্তদের হামলায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চের উপপরিদর্শক আলতাফ হোসেন নিহত হয়েছেন। শনিবার রাতে সাভারের আমিনবাজার ইউনিয়নের বড়দেশী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au