বিশ্ব

কাবুলে অস্থায়ী কূটনৈতিক মিশনকে পূর্ণাঙ্গ দূতাবাসে উন্নীত করবে ভারত

  • 2:36 am - October 11, 2025
  • পঠিত হয়েছে:১৬৮ বার
ছবি : এক্স

মেলবোর্ন, ১১ অক্টোবর- আফগানিস্তানে অস্থায়ী কূটনৈতিক মিশনকে পূর্ণাঙ্গ দূতাবাসে উন্নীত করার ঘোষণা দিয়েছে ভারত। শুক্রবার নয়াদিল্লিতে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুতাক্কির সঙ্গে বৈঠকের পর এ ঘোষণা দেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

২০২১ সালের আগস্টে তালেবান ক্ষমতা দখলের পর থেকে রাশিয়া একমাত্র দেশ যারা আনুষ্ঠানিকভাবে তালেবান সরকারকে স্বীকৃতি দিয়েছে। তবে কাবুলে ভারতসহ আরও কয়েকটি দেশের সীমিত কূটনৈতিক উপস্থিতি রয়েছে।

তালেবান ক্ষমতা গ্রহণের আগে কাবুলে ভারতের একটি বৃহৎ দূতাবাস ছিল। কিন্তু তালেবান নিয়ন্ত্রণ নেওয়ার পর নিরাপত্তা ঝুঁকির কারণে ভারত অধিকাংশ কূটনীতিককে সরিয়ে নেয় এবং দূতাবাস কার্যক্রমকে একটি ‘কৌশলগত মিশনে’ সীমিত করে।

জয়শঙ্কর বলেন,“আজ আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, ভারতের কাবুলে থাকা কৌশলগত মিশনকে ভারতের পূর্ণাঙ্গ দূতাবাসের মর্যাদায় উন্নীত করা হচ্ছে।”

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বিশেষ ছাড়পত্রে নিষেধাজ্ঞাপ্রাপ্ত আফগান পররাষ্ট্রমন্ত্রী মুতাক্কির এই সফর সম্ভব হয়। ভারত সফরটি পাকিস্তান নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, কারণ নয়াদিল্লি ধীরে ধীরে তালেবান সরকারের সঙ্গে সম্পর্ক বাড়াচ্ছে।

২০২১ সালে তালেবান পুনরায় ক্ষমতায় ফেরার পর এটি তাদের কোনো শীর্ষ নেতার ভারতের প্রথম সফর।

বিশ্লেষকরা মনে করছেন, যদিও তালেবান আন্তর্জাতিক স্বীকৃতি ও বৈধতা অর্জনের চেষ্টা করছে, ভারত এখনই আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে তাড়াহুড়া করছে না।

ভারতের সাবেক কাবুল দূত রাকেশ সোদ বলেন,“ভারত এখনই তালেবান সরকারকে স্বীকৃতি দিতে আগ্রহী নয়, বরং তারা বাস্তবতা অনুযায়ী সম্পর্কের পথ খুঁজছে।”

সুত্রঃ এএফপি

এই শাখার আরও খবর

গণমাধ্যমে তথ্য ফাঁসের ঘটনায় ৫০ মার্কিন কর্মকর্তার লাই ডিটেক্টর পরীক্ষা

মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট স্টাফের প্রায় ৫০ জন বেসামরিক ও সামরিক কর্মকর্তার পলিগ্রাফ বা লাই ডিটেক্টর পরীক্ষা নেওয়া হয়েছে। গণমাধ্যমে ধারাবাহিকভাবে অননুমোদিত সামরিক তথ্য ফাঁসের…

পুলিশের গুলিতে নিহত ইসরাইলি সেনা

ইসরাইলের মধ্যাঞ্চলীয় শহর নেতানিয়ায় পুলিশের গুলিতে এক ইসরাইলি সেনা নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (৫ সেপ্টেম্বর) শহরের কিরিয়াত হাশারোন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে…

‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে কূটনীতির নতুন ধারা চান বিশেষজ্ঞরা

বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নতুন ধরনের কূটনৈতিক কৌশল গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা বলছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, কোনো নির্দিষ্ট দেশের ওপর অতিরিক্ত নির্ভরশীল…

সিলেটে হিন্দু মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিলেটের জকিগঞ্জে নিজ বসতঘর থেকে মা ও চার বছরের মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বারহাল ইউনিয়নের…

নেপালের মতো ভয়াবহ বন্যা আরও হতে পারে, সতর্কতা জলবায়ু বিশেষজ্ঞের

জলবায়ু পরিবর্তনের প্রভাবে ভবিষ্যতে আরও উষ্ণ গ্রীষ্ম, ভয়াবহ দাবানল, খরা ও বন্যার মতো চরম আবহাওয়ার ঘটনা বাড়তে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তঃসরকার…

সাভারে পুলিশের এসআইকে পিটিয়ে হত্যা

ঢাকার সাভারে দুর্বৃত্তদের হামলায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চের উপপরিদর্শক আলতাফ হোসেন নিহত হয়েছেন। শনিবার রাতে সাভারের আমিনবাজার ইউনিয়নের বড়দেশী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au