বাংলাদেশ

বঙ্গবন্ধুর প্রতিকৃতি প্রদর্শন সংক্রান্ত সাংবিধানিক অনুচ্ছেদ বিলোপের প্রস্তাব ঐকমত্য কমিশনের

  • 8:37 am - October 11, 2025
  • পঠিত হয়েছে:৬৪ বার
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ছবিঃ আর্কাইভ

মেলবোর্ন, ১১ অক্টোবর- বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কর্তৃক গঠিত জাতীয় ঐকমত্য কমিশন সংবিধানের একটি গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ বিলুপ্তির প্রস্তাব বিবেচনা করছে, যা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি প্রদর্শনকে বাধ্যতামূলক করে। কমিশন এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর কাছে শনিবারের মধ্যে লিখিত মতামত চেয়েছে।

ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজের নামে গতকাল বৃহস্পতিবার (১০ অক্টোবর) এই সংক্রান্ত একটি চিঠি রাজনৈতিক দল ও জোটগুলোর কাছে পাঠানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে যে কমিশন তাদের প্রস্তাবিত ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এ সংবিধানের এই অনুচ্ছেদটি অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনা করছে।

সংবিধানের ৪ (ক) অনুচ্ছেদে বলা আছে: “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও প্রধান বিচারপতির কার্যালয় এবং সকল সরকারী ও আধা-সরকারী অফিস, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ সরকারী কর্তৃপক্ষের প্রধান ও শাখা কার্যালয়, সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও মিশনসমূহে সংরক্ষণ ও প্রদর্শন করতে হবে।”

চিঠিতে কমিশন জানায়, রাজনৈতিক দল ও জোটসমূহের সঙ্গে ‘জুলাই সনদ ২০২৫’ প্রণয়ন এবং বাস্তবায়নবিষয়ক বৈঠক শেষ হয়েছে। এই পর্যায়ে কমিশন বিদ্যমান সংবিধানের ‘অনুচ্ছেদ ৪ক’ বিলুপ্তির প্রস্তাব সনদে অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনা করছে।

ঐকমত্য কমিশনের বৈঠক। ছবিঃ সংগৃহীত

এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর লিখিত মতামত আজ, ১১ অক্টোবর শনিবার বিকেল চারটার মধ্যে কমিশন বরাবর অথবা কমিশনের ই-মেইল বা হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠানোর অনুরোধ করা হয়েছে। এনসিপি’র যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার কমিশন থেকে চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ২০০৯ সালে ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ ২০১১ সালের ৩০ জুন সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে এই বিধানটি যুক্ত করেছিল। এই অনুচ্ছেদের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি একটি নির্দিষ্ট স্থানে সংরক্ষণের সাংবিধানিক বাধ্যতা আরোপ করা হয়।

এই শাখার আরও খবর

এআই দৌড়ে আমেরিকাকে ছাড়িয়ে যাওয়ার নয়, ভিন্ন পথেই এগোচ্ছে চীন

মেলবোর্ন, ১৮ জুন- বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির নেতৃত্ব নিয়ে যখন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে তীব্র প্রতিযোগিতা চলছে, তখন বিশ্লেষকরা বলছেন, চীন আসলে যুক্তরাষ্ট্রকে…

বাংলাদেশ ও পাকিস্তানে হামাসের তৎপরতার দাবি ইসরায়েলি দূতের

মেলবোর্ন, ১৮ জুন- বাংলাদেশ ও পাকিস্তানে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের কার্যক্রম বিস্তারের দাবি করেছেন ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রিউভেন আজার। তবে এ দাবির পক্ষে তিনি…

চীন ও মালয়েশিয়া সফরে যাচ্ছেন তারেক রহমান, গুরুত্ব পাচ্ছে বিনিয়োগ ও জ্বালানি খাত

মেলবোর্ন, ১৮ জুন- বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফরকে ঘিরে কূটনৈতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব গ্রহণের প্রায় চার মাস…

অস্ট্রেলিয়ার যুব ফুটবলে নজর কাড়ছেন বাংলাদেশি বংশোদ্ভূত দেবোপম ধর

মেলবোর্ন, ১৮ জুন- আধুনিক ফুটবলে রাইট উইংব্যাক ও ফুলব্যাক পজিশনকে সবচেয়ে পরিশ্রমসাধ্য এবং গুরুত্বপূর্ণ ভূমিকাগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়। রক্ষণভাগ সামলানোর পাশাপাশি আক্রমণে গতি…

পোশাক কারখানায় পানি পান করে অসুস্থ ২ শতাধিক শ্রমিক

মেলবোর্ন, ১৮ জুন- গাজীপুরের কালিয়াকৈরে একটি তৈরি পোশাক কারখানায় পানি পান করার পর দুই শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে উপজেলার চন্দ্রা…

‘পুশ-ইন’ নিয়ে কি ঘটছে ভারত-বাংলাদেশ সীমান্তে? সমাধান কি?

মেলবোর্ন, ১৮ জুন- ২০২৬ সালের মধ্যভাগে এসে বাংলাদেশ-ভারত সীমান্তে এক নজিরবিহীন ও অত্যন্ত জটিল নিরাপত্তা এবং মানবিক সংকটের সৃষ্টি হয়েছে। ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au