গণমাধ্যমে তথ্য ফাঁসের ঘটনায় ৫০ মার্কিন কর্মকর্তার লাই ডিটেক্টর পরীক্ষা
মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট স্টাফের প্রায় ৫০ জন বেসামরিক ও সামরিক কর্মকর্তার পলিগ্রাফ বা লাই ডিটেক্টর পরীক্ষা নেওয়া হয়েছে। গণমাধ্যমে ধারাবাহিকভাবে অননুমোদিত সামরিক তথ্য ফাঁসের…
মেলবোর্ন, ১২ অক্টোবর- যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের ওয়াশিংটন কাউন্টির লিল্যান্ড শহরে শুক্রবার (১০ অক্টোবর) মধ্যরাতে এক বন্দুকধারীর হামলায় চারজন নিহত এবং ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।
বিবিসির প্রতিবেদনের তথ্য অনুযায়ী, লিল্যান্ড শহরে স্থানীয় উচ্চ বিদ্যালয়ের বার্ষিক হোমকামিং ফুটবল খেলা দেখতে সাধারণের তুলনায় বেশি মানুষ জমায়েত হয়েছিল। হামলাটি শহরের প্রধান সড়কে সংঘটিত হয়। আহত ১২ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবস্থা গুরুতর চারজনকে হেলিকপ্টারে করে ইউনিভার্সিটি অব মিসিসিপি মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে।
মিসিসিপির সিনেটর ডেরিক সিমন্স জানিয়েছেন, খেলা শেষে আয়োজিত এক সমাবেশের সময় গুলিবর্ষণ শুরু হয়। পুলিশের তথ্য অনুযায়ী, হামলাকারীর পরিচয় এখনও প্রকাশ করা হয়নি এবং তিনি জীবিত নাকি নিহত তা জানা যায়নি।
ঘটনার তদন্ত শুরু করেছে মিসিসিপি ব্যুরো অব ইনভেস্টিগেশন (এমবিআই)। লিল্যান্ডের মেয়র জন লি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
এই হামলার ঘটনায় স্থানীয় সমাজে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং কর্তৃপক্ষ সবাইকে সচেতন থাকার নির্দেশ দিয়েছে।
সুত্রঃ বিবিসি
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au