শরীর ম্যাসাজের কথা বলে রুমে ডেকে বলাৎকার, পালিয়ে বেরাচ্ছেন মাদ্রাসা শিক্ষক
রংপুরের কাউনিয়ায় একটি মাদ্রাসার এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের আবাসিক এক শিক্ষার্থীকে শরীর ম্যাসাজ করে দেওয়ার কথা বলে কক্ষে ডেকে নিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এক…
মেলবোর্ন, ১৪ অক্টোবর- পাকিস্তানের বিভিন্ন শহরে ইসরায়েলবিরোধী বিক্ষোভের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ৫ জন নিহত এবং ডজনখানেক আহত হয়েছেন। গাজায় ইসরায়েলি অভিযানের প্রতিবাদে দেশজুড়ে হাজারো মানুষ রাস্তায় নেমে এ বিক্ষোভে অংশ নেন।
স্থানীয় গণমাধ্যম জানায়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কোয়েটা ও করাচিতে পরিস্থিতি সবচেয়ে উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভকারীরা ইসরায়েলবিরোধী স্লোগান দিয়ে রাস্তায় মিছিল করার সময় পুলিশ বাধা দিলে সংঘর্ষ শুরু হয়।
পুলিশ জানায়, বিক্ষোভকারীরা পাথর ও দাহ্য বস্তু নিক্ষেপ করলে তারা টিয়ারগ্যাস ও লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে ঘটনাস্থলেই চারজন নিহত হন, পরে হাসপাতালে আরও একজন মারা যান।
ইসলামাবাদ, লাহোর, ও পেশোয়ারেও হাজারো মানুষ বিক্ষোভে অংশ নেয়। ধর্মীয় সংগঠনগুলোর নেতৃত্বে আয়োজিত এসব বিক্ষোভে অংশগ্রহণকারীরা গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি জানান এবং মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ অবস্থান নেওয়ার আহ্বান জানান।
পাকিস্তান সরকার জানিয়েছে, পরিস্থিতি “নিয়ন্ত্রণে” আছে এবং সহিংসতা উসকে দেওয়া কারও বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে মানবাধিকার সংস্থাগুলো পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ তুলেছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছে।
সুত্রঃ রয়টার্স
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au