ওয়ান নেশন ‘শত্রু নয়’, মন্তব্যে অস্ট্রেলিয়ার রাজনীতিতে নতুন বিতর্ক
মেলবোর্ন, ২৮ জুন- অস্ট্রেলিয়ার বিরোধী জোটের উপনেতা জেন হিউম বলেছেন, ওয়ান নেশন পার্টি এবং এর নেতা পলিন হ্যানসনকে তিনি রাজনৈতিক শত্রু হিসেবে দেখেন না। লিবারেল পার্টির…
মেলবোর্ন, ১৫ অক্টোবর- গাজায় যুদ্ধবিরতি চুক্তিকে ঐতিহাসিক আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “আমি মনে করি এটি একটি গুরুত্বপূর্ণ দিন, কারণ কেউই ভাবেনি যে এমনটি সম্ভব হবে।”
ইসরায়েল ও মিসর সফর শেষে যুক্তরাষ্ট্রে ফেরার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
গাজা যুদ্ধবিরতি প্রসঙ্গে সাংবাদিকরা জানতে চান, “এই চুক্তির মাধ্যমে কি বলা যায় মধ্যপ্রাচ্যে এখন শান্তি ফিরছে?”
এর জবাবে ট্রাম্প বলেন, “অনেকে এক-রাষ্ট্রীয় সমাধানকে সমর্থন করে, আবার কেউ দুই-রাষ্ট্রীয় সমাধান চান। আমাদের এখনো তা দেখতে হবে। আমি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না।”
গতকাল মিসরের শার্ম-এল-শেখে অনুষ্ঠিত শান্তি সম্মেলনে ট্রাম্পসহ ২০টি দেশের প্রতিনিধি গাজা-সংক্রান্ত শান্তিচুক্তিতে স্বাক্ষর করেন। ওই চুক্তির মধ্য দিয়ে যুদ্ধবিরতির নতুন অধ্যায় শুরু হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
ওয়াশিংটনে ফেরার পথে ট্রাম্প গাজা উপত্যকার পরবর্তী পরিস্থিতি নিয়েও মত দেন। সাংবাদিকদের এক প্রশ্নে তিনি বলেন, “যদি আমি প্রেসিডেন্ট না থাকি, তাহলে কী ঘটবে বলতে পারি না। তবে যে-ই দায়িত্বে থাকুক না কেন, তার পক্ষে আমি লড়াই করব।”
পরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ পোস্ট করে ট্রাম্প লিখেন,
“আজ ইসরায়েল ও মিসরে অসাধারণ কিছু সম্পন্ন হয়েছে। অনেক কাজ হয়েছে, কিন্তু আমি অন্য কোনোভাবে এটি পেতে চাই না। এটি ছিল এক অনন্য অভিজ্ঞতা!”
বিশ্লেষকদের মতে, এই চুক্তি মধ্যপ্রাচ্যে নতুন রাজনৈতিক ভারসাম্যের ইঙ্গিত দিচ্ছে। তবে ট্রাম্প নিজেই বলেছেন, “এখনও অনেক কিছু নির্ভর করছে পরবর্তী পদক্ষেপের ওপর।”
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au