লিড নিউজ

পাঁচ দিনে বাংলাদেশে তিন ভয়াবহ অগ্নিকাণ্ড, হতাহত ও বিপুল ক্ষতি

  • 1:26 am - October 19, 2025
  • পঠিত হয়েছে:১৭২ বার
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৯ অক্টোবর- মাত্র পাঁচ দিনের ব্যবধানে রাজধানী ঢাকা ও চট্টগ্রামে ঘটেছে তিনটি ভয়াবহ অগ্নিকাণ্ড। মিরপুরের শিয়ালবাড়ির রাসায়নিকের গুদাম, চট্টগ্রামের ইপিজেড এলাকার তোয়ালে কারখানা এবং সর্বশেষ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনে প্রাণহানি ও বিপুল সম্পদের ক্ষতি হয়েছে। একের পর এক এসব অগ্নিকাণ্ড পরিকল্পিত নাকি কেবল দুর্ঘটনা, তা নিয়ে প্রশ্ন উঠেছে জনমনে।

তথ্যমতে, ১৪ থেকে ১৮ অক্টোবরের মধ্যে এই তিনটি বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রথমটি ১৪ অক্টোবর রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে, দ্বিতীয়টি ১৬ অক্টোবর চট্টগ্রামের ইপিজেড এলাকায়, আর সর্বশেষ ১৮ অক্টোবর বিমানবন্দরের কার্গো ভিলেজে।

শনিবার দুপুর সোয়া ২টার দিকে বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্স ভবনে আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশে। ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সহায়তায় যোগ দেয় নৌবাহিনী, বিমানবাহিনী, সিভিল অ্যাভিয়েশন, বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা। সন্ধ্যা নাগাদ আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও রাত পর্যন্ত পুরোপুরি নেভানো সম্ভব হয়নি।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, আগুন লাগার পরপরই সব ধরনের উড়োজাহাজ ওঠানামা সাময়িকভাবে বন্ধ রাখা হয়। ফলে বেশ কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট বিকল্পভাবে চট্টগ্রাম, সিলেট ও কলকাতায় অবতরণ করে। ঢাকামুখী কিছু ফ্লাইট মাঝআকাশে চক্কর দেয়। তবে যাত্রী টার্মিনালে সরাসরি প্রভাব পড়েনি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আনসার ও ভিডিপির গণসংযোগ কর্মকর্তা মো. আশিকুজ্জামান জানান, আগুন নেভাতে গিয়ে তাদের ১৭ জন সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে ৯ জনকে সিএমএইচ ও বাকিদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তাহলা বিন জসিম বলেন, দুপুর ২টা ৩৪ মিনিটে খবর পেয়ে প্রথমে ৯টি ইউনিট কাজ শুরু করে, পরে তা বাড়িয়ে ৩৭টি করা হয়। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

এ ঘটনার দুই দিন আগেই চট্টগ্রাম ইপিজেড এলাকায় ‘অ্যাডামস তোয়ালে’ কারখানায় আগুনে সাততলা ভবন প্রায় পুরোপুরি পুড়ে যায়। সেখানে জিহং মেডিকেল সার্জিক্যাল গাউনসহ তোয়ালে ও ক্যাপ তৈরি হতো। হতাহতের ঘটনা না ঘটলেও বিপুল অর্থনৈতিক ক্ষতি হয়। দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে লাগে দীর্ঘ সময় ।

চট্টগ্রাম ইপিজেড এলাকায় ‘অ্যাডামস তোয়ালে’ কারখানায় আগুন। ছবিঃ সংগৃহীত

এর আগে ১৪ অক্টোবর ঢাকার মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামে আগুনে প্রাণ হারান ১৬ জন। দগ্ধ হন আরও অনেকে। ভবনের ভেতরে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং তা নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সময় লাগে ২৭ ঘণ্টারও বেশি।

১৪ অক্টোবর ঢাকার মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামে আগুন। ছবিঃ সংগৃহীত

মাত্র পাঁচ দিনের ব্যবধানে তিনটি ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানি, আহত ও বিপুল অর্থনৈতিক ক্ষয়ক্ষতির ঘটনায় জনমনে আতঙ্ক দেখা দিয়েছে। অনেকেই মনে করছেন, এসব ঘটনার পেছনে নিরাপত্তাহীনতা, অবহেলা ও দুর্বল তদারকির বিষয়গুলো নতুন করে সামনে এসেছে।

এই শাখার আরও খবর

বহুমুখী সংকটে চাপে সাধারণ মানুষের জীবন

সকাল থেকে গ্যাস নেই, রান্না করতে গিয়ে বাড়তি খরচে কিনতে হচ্ছে সিলিন্ডার। সন্ধ্যায় কর্মস্থল থেকে ক্লান্ত হয়ে বাসায় ফিরেও মিলছে না বিদ্যুৎ। এর মধ্যে বাজারে…

আজ বাঁধন, কাল কে?: নারীদেহ, ক্ষমতাহীনের প্রতিরোধ, রাজনীতি ও মব সংস্কৃতির বুমেরাং

ভার্জিনিয়া: আজ সকালে আমার এক বন্ধু বললেন, “দাদা, কিছু কইলেন না যে”! আমি বুঝেও বললাম, “কী বিষয়ে”? তিনি যেন তেলে বেগুনে জ্বলে উঠলেন। আমাকে বললেন,…

নারীদের অপমান না করার বার্তা দিলেন থালাপতি বিজয়

তামিলনাড়ুর জনপরিসরে নারীদের নিয়ে আপত্তিকর, অশ্লীল ও মানহানিকর মন্তব্যের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী ও অভিনেতা থালাপতি বিজয়। তিনি বলেছেন, মতপ্রকাশের স্বাধীনতার নামে কোনোভাবেই ব্যক্তিগত…

ব্রিটিশ নিষেধাজ্ঞার জেরে কনস্যুলেট বন্ধ করছে ইসরায়েল

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি থেকে পণ্য আমদানিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার জেরে জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের ঘোষণা দিয়েছে ইসরায়েল। একই সঙ্গে সাবেক লেবার নেতা জেরেমি করবিনসহ…

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে নতুন কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল

নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনের আউটরিচ অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, সে বিষয়ে ভারতের কাছে এখনো নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন…

আওয়ামী লীগে শেখ সেলিমকে নিয়ে আলোচনা কেন

আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে শেখ ফজলুল করিম সেলিমকে ঘিরে। দলের সাংগঠনিক দায়িত্ব প্রসঙ্গে শেখ হাসিনার সাম্প্রতিক এক বক্তব্যের পর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au