সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টাইগার স্কোয়াডে ফিরেছেন নাসুম আহমেদ

  • 5:38 am - October 20, 2025
  • পঠিত হয়েছে:১২২ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২০ অক্টোবর-ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচে জয়ের পর স্কোয়াডে পরিবর্তন এনেছে বাংলাদেশ। বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে চলমান ওয়ানডে সিরিজের বাকি ম্যাচগুলোর জন্য দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে রয়েছে বাংলাদেশ।

৩০ বছর বয়সী নাসুম ১৮ ওয়ানডেতে ১৬ উইকেট নিয়েছেন, ইকোনমি রেট ৪.৪৮। তিনি সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন ২০২৪ সালের ডিসেম্বর মাসে। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে যথাক্রমে ২১ ও ২৩ অক্টোবর একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিতে বাংলাদেশের জন্য প্রতিটি ওয়ানডে ম্যাচ এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নিজ মাঠে খেলা ক্যারিবীয় সিরিজটি পাচ্ছে বাড়তি গুরুত্ব। হোম কন্ডিশনের সুবিধা কাজে লাগিয়ে বাকি দুটি ম্যাচেও জয় ছিনিয়ে নিতে দৃঢ়প্রতিজ্ঞ বাংলাদেশ। এ লক্ষ্যে দলের স্পিন শক্তি আরও বেড়েছে নাসুম আহমেদের অন্তর্ভুক্তিতে।

বাংলাদেশ স্কোয়াড- মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলি, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভির ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ।

এই শাখার আরও খবর

বহুমুখী সংকটে চাপে সাধারণ মানুষের জীবন

সকাল থেকে গ্যাস নেই, রান্না করতে গিয়ে বাড়তি খরচে কিনতে হচ্ছে সিলিন্ডার। সন্ধ্যায় কর্মস্থল থেকে ক্লান্ত হয়ে বাসায় ফিরেও মিলছে না বিদ্যুৎ। এর মধ্যে বাজারে…

আজ বাঁধন, কাল কে?: নারীদেহ, ক্ষমতাহীনের প্রতিরোধ, রাজনীতি ও মব সংস্কৃতির বুমেরাং

ভার্জিনিয়া: আজ সকালে আমার এক বন্ধু বললেন, “দাদা, কিছু কইলেন না যে”! আমি বুঝেও বললাম, “কী বিষয়ে”? তিনি যেন তেলে বেগুনে জ্বলে উঠলেন। আমাকে বললেন,…

নারীদের অপমান না করার বার্তা দিলেন থালাপতি বিজয়

তামিলনাড়ুর জনপরিসরে নারীদের নিয়ে আপত্তিকর, অশ্লীল ও মানহানিকর মন্তব্যের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী ও অভিনেতা থালাপতি বিজয়। তিনি বলেছেন, মতপ্রকাশের স্বাধীনতার নামে কোনোভাবেই ব্যক্তিগত…

ব্রিটিশ নিষেধাজ্ঞার জেরে কনস্যুলেট বন্ধ করছে ইসরায়েল

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি থেকে পণ্য আমদানিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার জেরে জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের ঘোষণা দিয়েছে ইসরায়েল। একই সঙ্গে সাবেক লেবার নেতা জেরেমি করবিনসহ…

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে নতুন কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল

নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনের আউটরিচ অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, সে বিষয়ে ভারতের কাছে এখনো নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন…

আওয়ামী লীগে শেখ সেলিমকে নিয়ে আলোচনা কেন

আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে শেখ ফজলুল করিম সেলিমকে ঘিরে। দলের সাংগঠনিক দায়িত্ব প্রসঙ্গে শেখ হাসিনার সাম্প্রতিক এক বক্তব্যের পর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au