সর্বশেষ

ক্রিকেটকে বিদায় জানালেন পারভেজ রসুল

  • 3:52 am - October 21, 2025
  • পঠিত হয়েছে:১০৯ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২১ অক্টোবর-জম্মু ও কাশ্মীর থেকে ভারত জাতীয় দলে খেলেছিলেন পারভেজ রসুল। ভারতের জার্সিতে ক্যারিয়ার লম্বা করতে পারেননি খুব একটা। তবে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত ছিলেন। এবার সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি।

বিজবেহেরায় জন্ম নেওয়া ৩৬ বছর বয়সী এই অলরাউন্ডার ‘স্পোর্টস্টার’ ওয়েবসাইটে নিজের অবসরের কথা জানিয়েছেন। ১৭ বছর ধরে প্রথম শ্রেণির ক্রিকেট খেলছেন তিনি। যেখানে ব্যাট হাতে ৫৬৪৮ রান এবং বল হাতে ৩৫২টি উইকেট শিকার করেছেন।

ভারতের হয়ে মাত্র দু’টি ম্যাচ খেলেছেন রসুল। একটি ওয়ানডে ম্যাচ এবং একটি টি-টোয়েন্টি ম্যাচ। ২০১৪ সালে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ম্যাচটি খেলেছিলেন রসুল। ১০ ওভারে ৬০ রানে ২ উইকেট নিয়েছিলেন। সেই ম্যাচে ভারতের অধিনায়ক ছিলেন সুরেশ রায়না।

টি-টোয়েন্টিতে রসুল একমাত্র ম্যাচটি খেলেন বিরাট কোহলির অধীনে। ২০১৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে কানপুরের সেই ম্যাচে আট নম্বরে ব্যাট করতে নেমে ৬ বলে ৫ রান করেছিলেন। বল হাতে চার ওভারে ৩২ রান দিয়ে একটি উইকেট নিয়েছিলেন।

আইপিএলে রসুল খেলেছিলেন ১১টি ম্যাচ। পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়া ছাড়াও সানরাইজার্স হায়দরাবাদ এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়েও খেলেছেন। ১১ ম্যাচে মাত্র ৪ উইকেট নিয়েছেন এবং ১৭ রান করেছেন।

তবে ঘরোয়া ক্রিকেটে রসুলের পরিসংখ্যান খারাপ নয়। ৯৫ ম্যাচে ৩৫২টি উইকেট রয়েছে তার। ১৬৪টি লিস্ট এ ম্যাচ খেলে ৩৯৮২ রান এবং ২২১টি উইকেট রয়েছে তার। ঘরোয়া টি-টোয়েন্টিতে ৭১ ম্যাচ খেলে ৮৪০ রান এবং ৬০ উইকেট নিয়েছেন।

এই শাখার আরও খবর

বহুমুখী সংকটে চাপে সাধারণ মানুষের জীবন

সকাল থেকে গ্যাস নেই, রান্না করতে গিয়ে বাড়তি খরচে কিনতে হচ্ছে সিলিন্ডার। সন্ধ্যায় কর্মস্থল থেকে ক্লান্ত হয়ে বাসায় ফিরেও মিলছে না বিদ্যুৎ। এর মধ্যে বাজারে…

আজ বাঁধন, কাল কে?: নারীদেহ, ক্ষমতাহীনের প্রতিরোধ, রাজনীতি ও মব সংস্কৃতির বুমেরাং

ভার্জিনিয়া: আজ সকালে আমার এক বন্ধু বললেন, “দাদা, কিছু কইলেন না যে”! আমি বুঝেও বললাম, “কী বিষয়ে”? তিনি যেন তেলে বেগুনে জ্বলে উঠলেন। আমাকে বললেন,…

নারীদের অপমান না করার বার্তা দিলেন থালাপতি বিজয়

তামিলনাড়ুর জনপরিসরে নারীদের নিয়ে আপত্তিকর, অশ্লীল ও মানহানিকর মন্তব্যের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী ও অভিনেতা থালাপতি বিজয়। তিনি বলেছেন, মতপ্রকাশের স্বাধীনতার নামে কোনোভাবেই ব্যক্তিগত…

ব্রিটিশ নিষেধাজ্ঞার জেরে কনস্যুলেট বন্ধ করছে ইসরায়েল

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি থেকে পণ্য আমদানিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার জেরে জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের ঘোষণা দিয়েছে ইসরায়েল। একই সঙ্গে সাবেক লেবার নেতা জেরেমি করবিনসহ…

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে নতুন কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল

নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনের আউটরিচ অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, সে বিষয়ে ভারতের কাছে এখনো নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন…

আওয়ামী লীগে শেখ সেলিমকে নিয়ে আলোচনা কেন

আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে শেখ ফজলুল করিম সেলিমকে ঘিরে। দলের সাংগঠনিক দায়িত্ব প্রসঙ্গে শেখ হাসিনার সাম্প্রতিক এক বক্তব্যের পর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au