সর্বশেষ

বার্সেলোনার লোকসান ২৪২ কোটি টাকা

  • 3:59 am - October 21, 2025
  • পঠিত হয়েছে:১০২ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২১ অক্টোবর-এত সাফল্যের পরও আর্থিকভাবে খারাপ সময় পার করছে বার্সেলোনা। গত মৌসুমে তিনটি শিরোপা জিতেও বার্সেলোনার নিট লোকসান ১ কোটি ৭০ লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৪২ কোটি টাকা)।

২০২৩-২৪ মৌসুমেও বার্সেলোনা মুনাফা দেখেছিল। তবে গত মৌসুমে লোকসান দেখেছে কাতালান ক্লাবটি। বার্সেলোনার সভাপতি হুয়ান লাপোর্তা সাধারণ সভায় এই তথ্য জানান। এছাড়াও সেই সভায় নানা বিষয়ে কথা বলেন তিনি। তবে লাপোর্তা বেশি গুরুত্ব দিয়েছেন ক্লাবের আর্থিক অবস্থার ওপর।

গত মৌসুমে ক্লাবে রাজস্ব এসেছে প্রায় ৯৯ কোটি ৪০ লাখ ইউরো। তবে খেলোয়াড়দের পেছনে ক্লাবের বেতন বাবদ ব্যয় বেড়েছে বেশ অনেক। বার্সেলোনা খেলোয়াড়দের বেতনের পেছনে আগে খরচ করত ৫১ কোটি ইউরো। যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ কোটি ৪০ লাখ ইউরো। এই সামান্য বৃদ্ধিই শেষ পর্যন্ত লোকসানে নিয়ে গেছে ক্লাবকে। তবে লাপোর্তার বিশ্বাস, সামনের বছরগুলোতে ঘুরে দাঁড়াবে বার্সেলোনা।

লাপোর্তা বলেন, ‘অর্থনৈতিক দিক থেকে আমরা সব করেছি, যাতে সদস্যরাই ক্লাবের মালিক থাকেন। নিজের পকেট থেকে টাকা খরচ করতে হয়নি আমাদের। ঘরের মাঠে না খেলেও ৯৯ কোটি ৪০ লাখ ইউরো রাজস্ব—এটা নিঃসন্দেহে বড় সাফল্য।’

তিনি আরও বলেন, ‘স্পনসরশিপ থেকে আমরা রেকর্ড ২৫ কোটি ৯০ লাখ ইউরো পেয়েছি, যা এসেছে আন্তর্জাতিক বাজারে আমাদের উপস্থিতি বাড়ানোর ফলে। লিগের নির্ধারিত ঋণ ৯ কোটি ইউরো কমাতে পেরেছি—এটাও ছোট সাফল্য নয়। আমরা ব্যয় নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করেছি।’

এই শাখার আরও খবর

বহুমুখী সংকটে চাপে সাধারণ মানুষের জীবন

সকাল থেকে গ্যাস নেই, রান্না করতে গিয়ে বাড়তি খরচে কিনতে হচ্ছে সিলিন্ডার। সন্ধ্যায় কর্মস্থল থেকে ক্লান্ত হয়ে বাসায় ফিরেও মিলছে না বিদ্যুৎ। এর মধ্যে বাজারে…

আজ বাঁধন, কাল কে?: নারীদেহ, ক্ষমতাহীনের প্রতিরোধ, রাজনীতি ও মব সংস্কৃতির বুমেরাং

ভার্জিনিয়া: আজ সকালে আমার এক বন্ধু বললেন, “দাদা, কিছু কইলেন না যে”! আমি বুঝেও বললাম, “কী বিষয়ে”? তিনি যেন তেলে বেগুনে জ্বলে উঠলেন। আমাকে বললেন,…

নারীদের অপমান না করার বার্তা দিলেন থালাপতি বিজয়

তামিলনাড়ুর জনপরিসরে নারীদের নিয়ে আপত্তিকর, অশ্লীল ও মানহানিকর মন্তব্যের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী ও অভিনেতা থালাপতি বিজয়। তিনি বলেছেন, মতপ্রকাশের স্বাধীনতার নামে কোনোভাবেই ব্যক্তিগত…

ব্রিটিশ নিষেধাজ্ঞার জেরে কনস্যুলেট বন্ধ করছে ইসরায়েল

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি থেকে পণ্য আমদানিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার জেরে জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের ঘোষণা দিয়েছে ইসরায়েল। একই সঙ্গে সাবেক লেবার নেতা জেরেমি করবিনসহ…

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে নতুন কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল

নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনের আউটরিচ অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, সে বিষয়ে ভারতের কাছে এখনো নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন…

আওয়ামী লীগে শেখ সেলিমকে নিয়ে আলোচনা কেন

আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে শেখ ফজলুল করিম সেলিমকে ঘিরে। দলের সাংগঠনিক দায়িত্ব প্রসঙ্গে শেখ হাসিনার সাম্প্রতিক এক বক্তব্যের পর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au