সর্বশেষ

রাওয়ালপিন্ডি টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সুবিধাজনক অবস্থানে পাকিস্তান

  • 4:10 am - October 21, 2025
  • পঠিত হয়েছে:৭৪ বার
প্রথমদিন শেষে পাকিস্তানের সংগ্রহ ৫ উইকেটে ২৫৯ রান। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২১ অক্টোবর-রাওয়ালপিন্ডিতে শুরু হয়েছে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্ট। প্রথম টেস্ট জিতে এগিয়ে আছে স্বাগতিক পাকিস্তান। দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে শক্ত অবস্থায় আছে স্বাগতিকরা। টস জিতে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেট হারিয়ে ২৫৯ রান করে দিন শেষ করেছে তারা। অপরদিকে, আফসোসের প্রথম দিনটা কাটিয়েছে দক্ষিণ আফ্রিকা। পাকিস্তানের ৫ উইকেট তুলে নিলেও সারা দিনে চারটি ক্যাচ ছেড়েছে তারা।

প্রথম দিনটা হয়ে পারতো দক্ষিণ আফ্রিকার। যদি না তারা চারটি ক্যাচ ছাড়ত। তবুও স্বাগতিকদের দমিয়ে রাখার চেষ্টা করেছে প্রোটিয়া বোলাররা। পাকিস্তানের ওপেনিং জুটি থেকে আসে ৩৫ রান। ইনিংসের ১৩তম ওভারে হার্মারের বলে বোল্ড হয়ে ফিরে যান ইমাম-উল-হক। প্রথম সেশনে এই একটি উইকেটই হারায় পাকিস্তান।

ইমামকে হারানোর পর অধিনায়ক শান মাসুদকে নিয়ে ১১১ রানের জুটি গড়েন আব্দুল্লাহ শফিক। দলীয় ১৪৬ রানে হার্মারের বলেই ৫৭ রান করে আউট হন তিনি। যদিও শফিককে দুইবার আউট করতে পারতো প্রোটিয়ারা। ইনিংসের প্রথম ওভারেই শফিকের ক্যাচ ছেড়েছিল তারা। মাঝে একবার তার ক্যাচ ছাড়েন প্রোটিয়া কিপার। এরপর চারে নামা বাবর আজমও বেশিক্ষণ টিকতে পারেননি। ২২ বলে ১৬ রান করে আউট হন বাবর। টেস্টে ১০৩০ দিন ধরে শতকের দেখা পান না তিনি।

শতকের আক্ষেপ নিয়ে মহারাজের বলে আউট হন শান মাসুদ। ১৭৬ বলে ৮৭ রান করেন পাকিস্তানের অধিনায়ক। চলতি বছর টেস্টে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রান করেছেন শান মাসুদ (৩৯৭)। তাকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ ছিল দুইয়ে থাকা মোহাম্মদ রিজওয়ানের। তবে আজ মাত্র ১৯ রানে রাবাদার বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান তিনি। ফলে চলতি বছর রিজওয়ানের রান হলো ৩৪২।

দিন শেষে সৌদ শাকিল ৪২ এবং সালমান আঘা ১০ রানে অপরাজিত আছেন। দক্ষিণ আফ্রিকার দুই স্পিনার মহারাজ ও সাইমন হার্মার ২টি করে উইকেট নেন। এই ম্যাচে টেস্ট অভিষেক হয় পাকিস্তানের ৩৮ বছর বয়সি স্পিনার আসিফ আফ্রিদির।

এই শাখার আরও খবর

বহুমুখী সংকটে চাপে সাধারণ মানুষের জীবন

সকাল থেকে গ্যাস নেই, রান্না করতে গিয়ে বাড়তি খরচে কিনতে হচ্ছে সিলিন্ডার। সন্ধ্যায় কর্মস্থল থেকে ক্লান্ত হয়ে বাসায় ফিরেও মিলছে না বিদ্যুৎ। এর মধ্যে বাজারে…

আজ বাঁধন, কাল কে?: নারীদেহ, ক্ষমতাহীনের প্রতিরোধ, রাজনীতি ও মব সংস্কৃতির বুমেরাং

ভার্জিনিয়া: আজ সকালে আমার এক বন্ধু বললেন, “দাদা, কিছু কইলেন না যে”! আমি বুঝেও বললাম, “কী বিষয়ে”? তিনি যেন তেলে বেগুনে জ্বলে উঠলেন। আমাকে বললেন,…

নারীদের অপমান না করার বার্তা দিলেন থালাপতি বিজয়

তামিলনাড়ুর জনপরিসরে নারীদের নিয়ে আপত্তিকর, অশ্লীল ও মানহানিকর মন্তব্যের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী ও অভিনেতা থালাপতি বিজয়। তিনি বলেছেন, মতপ্রকাশের স্বাধীনতার নামে কোনোভাবেই ব্যক্তিগত…

ব্রিটিশ নিষেধাজ্ঞার জেরে কনস্যুলেট বন্ধ করছে ইসরায়েল

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি থেকে পণ্য আমদানিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার জেরে জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের ঘোষণা দিয়েছে ইসরায়েল। একই সঙ্গে সাবেক লেবার নেতা জেরেমি করবিনসহ…

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে নতুন কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল

নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনের আউটরিচ অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, সে বিষয়ে ভারতের কাছে এখনো নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন…

আওয়ামী লীগে শেখ সেলিমকে নিয়ে আলোচনা কেন

আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে শেখ ফজলুল করিম সেলিমকে ঘিরে। দলের সাংগঠনিক দায়িত্ব প্রসঙ্গে শেখ হাসিনার সাম্প্রতিক এক বক্তব্যের পর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au