সর্বশেষ

ইতালিতে বাস্কেটবল সমর্থক বহনকারী বাসে হামলা, চালক নিহত

  • 4:48 am - October 21, 2025
  • পঠিত হয়েছে:৬৩ বার
ছবি : বিবিসি

মেলবোর্ন ২১ অক্টোবর- শনিবার রাতে ইতালির পিস্তোইয়া বাস্কেটবল দলের সমর্থক বহনকারী একটি কোচে পাথর ছোড়ার ঘটনায় একজন চালক নিহত হয়েছেন। হামলার সময় বাসটি রোম থেকে ৮০ কিলোমিটার উত্তর-পূর্বে রিয়েতি শহরের কাছে মহাসড়ক দিয়ে যাচ্ছিল। স্থানীয় সূত্রে জানা গেছে, এসআরএস সেবাস্তিয়ানি রিয়েতি দলের সমর্থকরা পিস্তোইয়া দলের সমর্থকদের লক্ষ্য করে জিনিসপত্র ছোড়তে শুরু করে।

পিস্তোইয়া দলের সমর্থকরা খেলার পর বাড়ি ফেরার পথে ছিলেন; তাদের দল সেই ম্যাচে জয়ী হয়েছিল। একটি বড় পাথর বাসের উইন্ডশিল্ড ভেঙে ভিতরে ঢুকে যায়। এতে ৬৫ বছর বয়সী রাফায়েল মারিয়ানেলা, যিনি সামনের আসনে বসেছিলেন কিন্তু গাড়ি চালাচ্ছিলেন না, মাথায় আঘাত পান। পরে আঘাতজনিত কারণে তার মৃত্যু হয়।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি হামলাটিকে “অগ্রহণযোগ্য এবং উন্মত্ত সহিংসতার কাজ” হিসেবে নিন্দা জানিয়ে নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, ঘটনার জন্য দায়ীদের আইনের আওতায় আনা হবে।

ইতালির ক্রীড়ামন্ত্রী আন্দ্রেয়া আবোদি হামলাটিকে “বিস্ময়কর আক্রমণ” হিসেবে বর্ণনা করেছেন এবং মন্তব্য করেছেন,

“হামলাকারীরা অপরাধী, যাদের কখনোই সমর্থক বলা যায় না। এটি খুনীতে পরিণত হয়েছে।”

জাতীয় বাস্কেটবল ফেডারেশনের প্রেসিডেন্ট জিয়ান্নি পেট্রুচি বলেন,

“এটি বাস্কেটবলের বিষয় নয়; এরা হলো অপরাধী। আমরা আইনি কর্তৃপক্ষের সঙ্গে মিলে প্রতিক্রিয়া জানাব।”
তিনি আরও জানান, হামলাকারীদের ‘খুনি’ হিসেবে বিবেচনা করা হচ্ছে, যাদের কোনো বর্তমান নেই এবং ভবিষ্যৎও নেই।

পুলিশ বর্তমানে হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। স্থানীয় ও জাতীয় কর্তৃপক্ষের তৎপরতায় আশা করা হচ্ছে দ্রুত এবং সুবিচারমুলক ব্যবস্থা নেওয়া হবে।

 

এই শাখার আরও খবর

নোয়াখালীতে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মাদরাসাশিক্ষককে বেধড়ক পিটুনি

নোয়াখালী সদর উপজেলায় ৯ বছর বয়সী এক মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে মাদরাসাশিক্ষক মাওলানা মোবারক হোসেন ওরফে এমরানের (৪৫) বিরুদ্ধে। অভিযোগ জানাজানি হওয়ার পর স্থানীয়রা ওই…

বহুমুখী সংকটে চাপে সাধারণ মানুষের জীবন

সকাল থেকে গ্যাস নেই, রান্না করতে গিয়ে বাড়তি খরচে কিনতে হচ্ছে সিলিন্ডার। সন্ধ্যায় কর্মস্থল থেকে ক্লান্ত হয়ে বাসায় ফিরেও মিলছে না বিদ্যুৎ। এর মধ্যে বাজারে…

আজ বাঁধন, কাল কে?: নারীদেহ, ক্ষমতাহীনের প্রতিরোধ, রাজনীতি ও মব সংস্কৃতির বুমেরাং

ভার্জিনিয়া: আজ সকালে আমার এক বন্ধু বললেন, “দাদা, কিছু কইলেন না যে”! আমি বুঝেও বললাম, “কী বিষয়ে”? তিনি যেন তেলে বেগুনে জ্বলে উঠলেন। আমাকে বললেন,…

নারীদের অপমান না করার বার্তা দিলেন থালাপতি বিজয়

তামিলনাড়ুর জনপরিসরে নারীদের নিয়ে আপত্তিকর, অশ্লীল ও মানহানিকর মন্তব্যের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী ও অভিনেতা থালাপতি বিজয়। তিনি বলেছেন, মতপ্রকাশের স্বাধীনতার নামে কোনোভাবেই ব্যক্তিগত…

ব্রিটিশ নিষেধাজ্ঞার জেরে কনস্যুলেট বন্ধ করছে ইসরায়েল

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি থেকে পণ্য আমদানিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার জেরে জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের ঘোষণা দিয়েছে ইসরায়েল। একই সঙ্গে সাবেক লেবার নেতা জেরেমি করবিনসহ…

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে নতুন কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল

নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনের আউটরিচ অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, সে বিষয়ে ভারতের কাছে এখনো নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au