সর্বশেষ

ইনজুরির কারণে বাংলাদেশ সিরিজ শেষ না করেই ইংল্যান্ড যাচ্ছেন ক্যারিবিয় পেসার শামার জোসেফ

  • 5:03 am - October 21, 2025
  • পঠিত হয়েছে:৬৫ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২১ অক্টোবর-চোটের কারণে ভারতের বিপক্ষে দুই টেস্টের সিরিজে খেলতে পারেননি শামার জোসেফ। বাংলাদেশ সফরে আসতে পারবেন কিনা সেটা নিয়েও সংশয় ছিল। তবুও স্কোয়াডে ছিলেন এবং বাংলাদেশ সফরেও এসেছিলেন ডানহাতি এই পেসার। যদিও ম্যাচ না খেলেই বাংলাদেশ ছাড়তে হচ্ছে তাকে।

কাঁধের চোটের কারণে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন বাংলাদেশের বিপক্ষে সিরিজের শেষ দুই ওয়ানডে থেকে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউসি)। পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে বিশেষজ্ঞদের পরামর্শ নিতে ইংল্যান্ডে যাচ্ছেন শামার। ঢাকা থেকেই ইংল্যান্ডের বিমান ধরবেন ডানহাতি এই পেসার।

শামারের মতো বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলা হচ্ছে না জেদিয়া ব্লেডসেরও। পিঠের নিচের অংশর স্ট্রেস ফ্র্যাকচারের কারণে বাকি দুই ওয়ানডেতে খেলা হচ্ছে না তাঁর। বাংলাদেশ সফরের পাশাপাশি নিউজিল্যান্ড সফরও মিস করতে পারেন ক্যারিবীয় এই পেসার। বাংলাদেশ থেকে ফিরে পুনর্বাসনে থাকবেন ব্লেডস।

দুই পেসার ছিটকে গেলেও তাদের বদলি হিসেবে একজন পেসার ও একজন স্পিনার নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টি দলে থাকা আকিল হোসেন ও রেমন্ড সিমন্ডস যোগ দিচ্ছেন স্কোয়াডে দলের সঙ্গে। মিরপুরের কালো মাটির উইকেটের কথা মাথায় রেখে স্পিনে শক্তি বাড়িয়েছে সফরকারীরা।

টি-টোয়েন্টিতে ভরসার প্রতীক হয়ে উঠলেও ২০২৩ সালের জুলাইয়ের পর ওয়েস্ট ইন্ডিজের হয়ে ওয়ানডে খেলা হয়নি আকিলের। ৩৮ ওয়ানডে খেলা বাঁহাতি স্পিনারের সুযোগ হচ্ছে ৫০ ওভারের ক্রিকেটে প্রত্যাবর্তনের। এখনো পর্যন্ত দুইটি টি-টোয়েন্টি খেলা সিমন্ডস প্রথমবার সুযোগ পেলেন ওয়ানডে দলে।

এই শাখার আরও খবর

নোয়াখালীতে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মাদরাসাশিক্ষককে বেধড়ক পিটুনি

নোয়াখালী সদর উপজেলায় ৯ বছর বয়সী এক মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে মাদরাসাশিক্ষক মাওলানা মোবারক হোসেন ওরফে এমরানের (৪৫) বিরুদ্ধে। অভিযোগ জানাজানি হওয়ার পর স্থানীয়রা ওই…

বহুমুখী সংকটে চাপে সাধারণ মানুষের জীবন

সকাল থেকে গ্যাস নেই, রান্না করতে গিয়ে বাড়তি খরচে কিনতে হচ্ছে সিলিন্ডার। সন্ধ্যায় কর্মস্থল থেকে ক্লান্ত হয়ে বাসায় ফিরেও মিলছে না বিদ্যুৎ। এর মধ্যে বাজারে…

আজ বাঁধন, কাল কে?: নারীদেহ, ক্ষমতাহীনের প্রতিরোধ, রাজনীতি ও মব সংস্কৃতির বুমেরাং

ভার্জিনিয়া: আজ সকালে আমার এক বন্ধু বললেন, “দাদা, কিছু কইলেন না যে”! আমি বুঝেও বললাম, “কী বিষয়ে”? তিনি যেন তেলে বেগুনে জ্বলে উঠলেন। আমাকে বললেন,…

নারীদের অপমান না করার বার্তা দিলেন থালাপতি বিজয়

তামিলনাড়ুর জনপরিসরে নারীদের নিয়ে আপত্তিকর, অশ্লীল ও মানহানিকর মন্তব্যের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী ও অভিনেতা থালাপতি বিজয়। তিনি বলেছেন, মতপ্রকাশের স্বাধীনতার নামে কোনোভাবেই ব্যক্তিগত…

ব্রিটিশ নিষেধাজ্ঞার জেরে কনস্যুলেট বন্ধ করছে ইসরায়েল

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি থেকে পণ্য আমদানিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার জেরে জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের ঘোষণা দিয়েছে ইসরায়েল। একই সঙ্গে সাবেক লেবার নেতা জেরেমি করবিনসহ…

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে নতুন কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল

নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনের আউটরিচ অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, সে বিষয়ে ভারতের কাছে এখনো নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au