সর্বশেষ

সুপার ওভারে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১ রানে হারলো বাংলাদেশ

  • 5:24 am - October 22, 2025
  • পঠিত হয়েছে:১৫৩ বার

মেলবোর্ন ২২ অক্টোবর-সুপার ওভারের ম্যাচে শেষ পর্যন্ত বিজয়ের হাসি হেসেছে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ওয়ানডেতে ক্যারিবয়দের হারিয়ে এক ম্যাচ বাকি রাখতেই সিরিজ জিতে নিয়েছে টাইগাররা। এমন হারে মিরাজের ক্যাপ্টেনসি নিয়ে প্রশ্ন উঠাটায় স্বাভাবিক।

এক ম্যাচে কত নাটক। কত অনিশ্চিয়তা। অবশেষে সুপার ওভারে গড়ালো ম্যাচ। যেখানেও বিজয়ের হাসিতে উজ্জল ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত সমোলোচিত।

এর আগে, জয়ের জন্য শেষ ওভারে ক্যারিবিয়দের প্রয়োজন তিন রান। কিন্তু সাইফ হাসানের দারুণ ওভারে তুলতে পারে ২ রান। সোহান ক্যাচটা লুফে নিতে পারলে সুপার ওভারে গড়াতো না ম্যাচ।
টস জয়ী বাংলাদেশ। কিন্তু মিরপুরের কালো মাটির উইকেটে এদিনও সাইফের হতাশা ছড়ানো ব্যাটিং। প্রমোশন পেয়েও সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হৃদয়৷ আর নাজমুল শান্তও কবে থেকেই যেন নিজেকে হারিয়ে খুঁজছেন।

মাহিদুল অঙ্কনও ধারাবাহিকতা ধরে রাখতে ব্যর্থ। সৌম্য সরকারও দীর্ঘক্ষণ ২২ গজে থেকেও পেলেন ফিফটির দেখা।

সোহানের মাঝারি মানের ইনিংস। মিরাজকে নিয়ে ২২ গজে ঝড় তুললেন রিশাদ হোসেন। ২৭৮ স্ট্রাইক রেটে তার উইলো থেকে এলো ৩৯ আর মিরাজের অপরাজিত ৩২ তাতেই বাংলাদেশের সংগ্রহ ২১৩। ওডিআই ক্রিকেটে প্রথমবার ঘটলো এমন ঘটনা। পুরো ৫০ ওভার স্পিন দিয়েই শেষ করিয়েছে ক্যারিবিয়রা।
চ্যালেঞ্জিং পুঁজিতে ব্যাট করতে নেমে শুরুতেই একাদশে ফেরা নাসুমের ঝলক। তুলে নিলেন কিংয়ের উইকেট। অলিক অ্যাথনস-কেসি কাটি সামাল দেন সময়িক বিপযর্য। অথনসকে ফিরিয়ে রিশাদ যেন বুঝিয়ে দিলেন কেন তিনি এবারের সিরিজে সেরা।

দলীয় ১০০ পার হওয়ার আগে আরো দুই উইকেট নেয় ক্যারিবয়দের। রাদারফোর্ড, গুদাকেশ মোটি, কিংবা রোস্টন চেজ। টাইগার স্পিনারদের কাছে চিরে চ্যাপ্টা।

ক্যাপ্টেন সেই হোপ চেষ্টা চালিয়ে ছিলেন। অষ্টম উইকেটে গ্রেভসকে ৪৩ রানের জুটিও গড়ে ফেলেন হোপ। মিরাজের দারুণ থ্রোতে রান আউটে কাটা পরলেন গ্রেভস।

তারপর আস্কিং রানরেটের সাথে পাল্লা দিয়ে ব্যাট করে গেলেন হোপ৷ আকিলকে নিয়ে শেষ পর্যন্ত চেষ্টা করে গেলেন।

এই শাখার আরও খবর

নোয়াখালীতে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মাদরাসাশিক্ষককে বেধড়ক পিটুনি

নোয়াখালী সদর উপজেলায় ৯ বছর বয়সী এক মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে মাদরাসাশিক্ষক মাওলানা মোবারক হোসেন ওরফে এমরানের (৪৫) বিরুদ্ধে। অভিযোগ জানাজানি হওয়ার পর স্থানীয়রা ওই…

বহুমুখী সংকটে চাপে সাধারণ মানুষের জীবন

সকাল থেকে গ্যাস নেই, রান্না করতে গিয়ে বাড়তি খরচে কিনতে হচ্ছে সিলিন্ডার। সন্ধ্যায় কর্মস্থল থেকে ক্লান্ত হয়ে বাসায় ফিরেও মিলছে না বিদ্যুৎ। এর মধ্যে বাজারে…

আজ বাঁধন, কাল কে?: নারীদেহ, ক্ষমতাহীনের প্রতিরোধ, রাজনীতি ও মব সংস্কৃতির বুমেরাং

ভার্জিনিয়া: আজ সকালে আমার এক বন্ধু বললেন, “দাদা, কিছু কইলেন না যে”! আমি বুঝেও বললাম, “কী বিষয়ে”? তিনি যেন তেলে বেগুনে জ্বলে উঠলেন। আমাকে বললেন,…

নারীদের অপমান না করার বার্তা দিলেন থালাপতি বিজয়

তামিলনাড়ুর জনপরিসরে নারীদের নিয়ে আপত্তিকর, অশ্লীল ও মানহানিকর মন্তব্যের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী ও অভিনেতা থালাপতি বিজয়। তিনি বলেছেন, মতপ্রকাশের স্বাধীনতার নামে কোনোভাবেই ব্যক্তিগত…

ব্রিটিশ নিষেধাজ্ঞার জেরে কনস্যুলেট বন্ধ করছে ইসরায়েল

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি থেকে পণ্য আমদানিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার জেরে জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের ঘোষণা দিয়েছে ইসরায়েল। একই সঙ্গে সাবেক লেবার নেতা জেরেমি করবিনসহ…

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে নতুন কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল

নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনের আউটরিচ অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, সে বিষয়ে ভারতের কাছে এখনো নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au