সর্বশেষ

নিরপেক্ষ ভেন্যু হিসাবে বাংলাদেশকে বেছে নিতে চায় আফগানিস্তান

  • 5:55 am - October 22, 2025
  • পঠিত হয়েছে:১২৭ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২২ অক্টোবর-নিরাপত্তা ইস্যুতে দেশের মাটিতে ক্রিকেট বা ফুটবলের আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারে না আফগানিস্তান। ফলে বিশ্বের বিভিন্ন দেশের মাঠকে ‘হোম ভেন্যু’ হিসেবে ব্যবহার করে থাকে তারা। তারই ধারাবাহিকতায় এবার বাংলাদেশ হতে যাচ্ছে আফগানিস্তানের হোম ভেন্যু।

আফগানিস্তানের অনুরোধে সাড়া দিয়ে প্রথমবারের মতো নিরপেক্ষ ভেন্যু হিসেবে আন্তর্জাতিক ফুটবল ম্যাচ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে আফগানিস্তান বনাম মিয়ানমার ম্যাচটি বাংলাদেশ আয়োজন করতে যাচ্ছে। আগামী ১৮ নভেম্বর ম্যাচটি ঢাকায় অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাফুফে। তবে ম্যাচটি কোন মাঠে হবে তা সেই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

একই দিনে ঢাকার জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ফলে এই মাঠে আফগানিস্তান-মিয়ানমার ম্যাচ আয়োজ়নের সুযোগ নেই। বিসিবির সূত্র অনুযায়ী, ম্যাচটি বসুন্ধরা কিংস অ্যারেনায় হতে পারে।

বসুন্ধরা কিংস অ্যারেনায় অবশ্য নিয়মিতই আন্তর্জাতিক ম্যাচ হয়ে থাকে। বাংলাদেশের পুরুষ ও নারী জাতীয় দলের পাশাপাশি বয়সভিত্তিক দলের আন্তর্জাতিক ম্যাচ এ মাঠে হয়েছে। হয়েছে এএফসি পর্যায়ের ক্লাব প্রতিযোগিতার খেলাও। অতীতে কিংস অ্যারেনায় খেলে গেছে আফগানিস্তান জাতীয় দলও।

এশিয়ান কাপ বাছাইয়ে হোম ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে খেলছে আফগানিস্তান। সিরিয়ার বিপক্ষে তাদের হোম ম্যাচটি হয়েছিল সৌদি আরবে। সবশেষ গত ১৪ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে তাদের হোম ম্যাচটি কুয়েতের আলী আল-সালেম আল সাবাহ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। ম্যাচটিতে দুই দল ১-১ গোলে ড্র করে।

এই শাখার আরও খবর

নোয়াখালীতে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মাদরাসাশিক্ষককে বেধড়ক পিটুনি

নোয়াখালী সদর উপজেলায় ৯ বছর বয়সী এক মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে মাদরাসাশিক্ষক মাওলানা মোবারক হোসেন ওরফে এমরানের (৪৫) বিরুদ্ধে। অভিযোগ জানাজানি হওয়ার পর স্থানীয়রা ওই…

বহুমুখী সংকটে চাপে সাধারণ মানুষের জীবন

সকাল থেকে গ্যাস নেই, রান্না করতে গিয়ে বাড়তি খরচে কিনতে হচ্ছে সিলিন্ডার। সন্ধ্যায় কর্মস্থল থেকে ক্লান্ত হয়ে বাসায় ফিরেও মিলছে না বিদ্যুৎ। এর মধ্যে বাজারে…

আজ বাঁধন, কাল কে?: নারীদেহ, ক্ষমতাহীনের প্রতিরোধ, রাজনীতি ও মব সংস্কৃতির বুমেরাং

ভার্জিনিয়া: আজ সকালে আমার এক বন্ধু বললেন, “দাদা, কিছু কইলেন না যে”! আমি বুঝেও বললাম, “কী বিষয়ে”? তিনি যেন তেলে বেগুনে জ্বলে উঠলেন। আমাকে বললেন,…

নারীদের অপমান না করার বার্তা দিলেন থালাপতি বিজয়

তামিলনাড়ুর জনপরিসরে নারীদের নিয়ে আপত্তিকর, অশ্লীল ও মানহানিকর মন্তব্যের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী ও অভিনেতা থালাপতি বিজয়। তিনি বলেছেন, মতপ্রকাশের স্বাধীনতার নামে কোনোভাবেই ব্যক্তিগত…

ব্রিটিশ নিষেধাজ্ঞার জেরে কনস্যুলেট বন্ধ করছে ইসরায়েল

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি থেকে পণ্য আমদানিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার জেরে জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের ঘোষণা দিয়েছে ইসরায়েল। একই সঙ্গে সাবেক লেবার নেতা জেরেমি করবিনসহ…

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে নতুন কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল

নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনের আউটরিচ অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, সে বিষয়ে ভারতের কাছে এখনো নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au