সর্বশেষ

ফুটবলে বাংলাদেশ নারী দল থাইল্যান্ডে বসুন্ধরার পুরুষ দল কুয়েতে

  • 6:18 am - October 22, 2025
  • পঠিত হয়েছে:১৮৪ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২২ অক্টোবর-বাংলাদেশের ফুটবলে ব্যস্ত সময় চলছে। নারী ফুটবল দল এশিয়া কাপের প্রস্তুতির জন্য থাইল্যান্ডে ব্যাংককে পৌঁছেছে। একই দিন এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্ব খেলতে বসুন্ধরা কিংস কুয়েতের উদ্দেশ্যে দেশ ছেড়েছে।

এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বের ম্যাচ শুরু হতে যাচ্ছে আগামী শনিবার। চ্যালেঞ্জ লিগে বসুন্ধরা কিংস পড়েছে ‘বি’ গ্রুপে। স্বাগতিক কুয়েতের ক্লাব আল কুয়েত ছাড়া বাকি দুই দল ওমানের আল সিব ও লেবাননের আল আনসার এফসি। ২৫ অক্টোবর বসুন্ধরা কিংসের প্রথম ম্যাচে প্রতিপক্ষ আল সিব। ২৮ অক্টোবর বসুন্ধরা কিংস নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে আল আনসারের বিপক্ষে। আর ৩১ অক্টোবর শেষ ম্যাচটিতে তাদের প্রতিপক্ষ স্বাগতিক আল কুয়েত।

প্রিলিমিনারি স্টেজে সিরিয়ান ক্লাব আল কারামাহ এফসিকে ১-০ গোলে হারিয়ে মুল পর্বে জায়গা করে নেয় বসুন্ধরা কিংস। গত বছর কিংস মুল পর্বে খেলেছিল ভুটানে। রোমানিয়ান কোচ ভ্যালরি তিতে প্রথম রাউন্ডের গন্ডি পার করতে পারেননি।

বাংলাদেশ নারী ফুটবল দল ২৪ ও ২৭ অক্টোবর থাইল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে। আজ ব্যাংককে অনুশীলন শুরু করবেন ঋতুপর্ণারা।

এই শাখার আরও খবর

নোয়াখালীতে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মাদরাসাশিক্ষককে বেধড়ক পিটুনি

নোয়াখালী সদর উপজেলায় ৯ বছর বয়সী এক মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে মাদরাসাশিক্ষক মাওলানা মোবারক হোসেন ওরফে এমরানের (৪৫) বিরুদ্ধে। অভিযোগ জানাজানি হওয়ার পর স্থানীয়রা ওই…

বহুমুখী সংকটে চাপে সাধারণ মানুষের জীবন

সকাল থেকে গ্যাস নেই, রান্না করতে গিয়ে বাড়তি খরচে কিনতে হচ্ছে সিলিন্ডার। সন্ধ্যায় কর্মস্থল থেকে ক্লান্ত হয়ে বাসায় ফিরেও মিলছে না বিদ্যুৎ। এর মধ্যে বাজারে…

আজ বাঁধন, কাল কে?: নারীদেহ, ক্ষমতাহীনের প্রতিরোধ, রাজনীতি ও মব সংস্কৃতির বুমেরাং

ভার্জিনিয়া: আজ সকালে আমার এক বন্ধু বললেন, “দাদা, কিছু কইলেন না যে”! আমি বুঝেও বললাম, “কী বিষয়ে”? তিনি যেন তেলে বেগুনে জ্বলে উঠলেন। আমাকে বললেন,…

নারীদের অপমান না করার বার্তা দিলেন থালাপতি বিজয়

তামিলনাড়ুর জনপরিসরে নারীদের নিয়ে আপত্তিকর, অশ্লীল ও মানহানিকর মন্তব্যের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী ও অভিনেতা থালাপতি বিজয়। তিনি বলেছেন, মতপ্রকাশের স্বাধীনতার নামে কোনোভাবেই ব্যক্তিগত…

ব্রিটিশ নিষেধাজ্ঞার জেরে কনস্যুলেট বন্ধ করছে ইসরায়েল

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি থেকে পণ্য আমদানিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার জেরে জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের ঘোষণা দিয়েছে ইসরায়েল। একই সঙ্গে সাবেক লেবার নেতা জেরেমি করবিনসহ…

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে নতুন কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল

নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনের আউটরিচ অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, সে বিষয়ে ভারতের কাছে এখনো নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au