সর্বশেষ

প্রস্তুতি ম্যাচে থাইল্যান্ড নারী দলের কাছে দাঁড়াতে পারেনি বাংলার নারীরা

  • 3:10 am - October 28, 2025
  • পঠিত হয়েছে:৬৫ বার
৫-১ গোলে হেরেছে আফিদারা। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৮ অক্টোবর-জুনে মিয়ানমারে দুর্দান্ত ফুটবলে এশিয়ান কাপের মূলপর্বে জায়গা করে নিয়েছিল বাংলাদেশ নারী দল। সেই দলের আত্মবিশ্বাস, ছন্দ—সবই যেন কোথায় হারিয়ে গেছে! ব্যাংককে থাইল্যান্ডের বিপক্ষে দুই প্রীতি ম্যাচেই পরাজিত হয়েছে ঋতুপর্ণা-স্বপ্নারা, তাও বড় ব্যবধানে। প্রথম ম্যাচে ৩-০ গোলে হারের পর দ্বিতীয় ও শেষ ম্যাচে আজ আরও লজ্জাজনক ৫-১ গোলের হারে শেষ হয়েছে বাংলাদেশ দলের প্রস্তুতি সফর।

ফিফা র‍্যাঙ্কিংয়ে দুই দলের ব্যবধানই যথেষ্ট বড়। ৫৩ তম স্থানে থাকা থাইল্যান্ডের চেয়ে বাংলাদেশ পিছিয়ে ৫১ ধাপ, অবস্থান ১০৪ নম্বরে। অভিজ্ঞতাতেও দুই দলের পার্থক্য স্পষ্ট—থাইল্যান্ড ১৭ বার এশিয়ান কাপে খেলেছে, ১৯৮৩ সালে জিতেছে শিরোপাও। দুইবার অংশ নিয়েছে নারী বিশ্বকাপেও। অন্যদিকে, বাংলাদেশ নারী দল এবারই প্রথমবারের মতো খেলতে যাচ্ছে মহাদেশীয় আসরে।

ব্যাংককের অ্যানিভার্সারি স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল স্বাগতিক থাইল্যান্ড। পঞ্চম মিনিটেই বিপদ সামলান গোলকিপার রুপনা চাকমা, তবে ১২ মিনিটে আর পারেননি—অধিনায়ক সাওয়ালাক পেংগামের গোলে এগিয়ে যায় থাইল্যান্ড। ২৩ মিনিটে মাঝমাঠের ভুলে দ্বিতীয় গোল হজম করে বাংলাদেশ, জিরাপর্ন মংকোলডির শটে বল চলে যায় রুপনার মাথার ওপর দিয়ে জালে।

২৯ মিনিটে বাংলাদেশের হয়ে একমাত্র সান্ত্বনার গোলটি করেন শামসুন্নাহার জুনিয়র। কর্নার থেকে মারিয়া মান্দার নিখুঁত ক্রসে মাথা ছুঁইয়ে দেন তিনি। তবে ৩৪ মিনিটেই সেই গোলের আনন্দ মিলিয়ে যায়—ম্যাডিসন ক্যাস্টিনের শটে থাইল্যান্ড পায় তৃতীয় গোল।

দ্বিতীয়ার্ধে কিছুটা গুছিয়ে খেললেও গোলের মুখে কার্যকর হতে পারেননি বাংলাদেশের ফরোয়ার্ডরা। বরং ৫৪ মিনিটে ক্যাস্টিনের লং শটে আসে চতুর্থ গোল এবং ৫৮ মিনিটে পেনাল্টি থেকে পঞ্চম গোলটি করেন মংকোলডি।

শেষ পর্যন্ত ৫-১ গোলের ব্যবধানে হেরে মাঠ ছাড়তে হয় কোচ পিটার বাটলারের দলকে। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে এই বড় হার বাংলাদেশ নারী দলের এশিয়ান কাপ প্রস্তুতিতে এক কঠিন সতর্কবার্তা হয়ে থাকল।

এই শাখার আরও খবর

ড. ইউনূসের প্রতিষ্ঠানের ৬৬৬ কোটি টাকার কর বহাল হাইকোর্টে

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ কল্যাণের কাছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ দিয়েছেন…

এক সপ্তাহে বুলিংয়ের শিকার দুই শিশুর দাফন, যেভাবে সামনে আসলো ঘটনা

মাত্র কয়েক দিনের ব্যবধানে বুলিংয়ের শিকার হয়ে মারা যাওয়া দুই শিশুর দাফন করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েছেন সিডনির এক মুসলিম অন্ত্যেষ্টিক্রিয়াকর্মী। ১২ বছর বয়সী এক…

মৃত মাকে শেষ বিদায় জানাতে মাত্র ৫ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন চিন্ময় কৃষ্ণ দাস

মায়ের জীবদ্দশায় একবার ছেলেকে একনজর দেখার আকুল ইচ্ছা ছিল বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা সন্ধ্যা রানি ধরের। তবে সেই…

তাইওয়ানে চীনের হামলা ঠেকাতে অস্ট্রেলিয়াকে ‘প্রতিরোধে’ অংশ নেওয়ার আহ্বান কেভিন রাডের

তাইওয়ানে চীনের সম্ভাব্য সামরিক হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্র ও মিত্রদের সঙ্গে অস্ট্রেলিয়াকেও প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করতে হবে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী কেভিন রাড। তিনি…

মায়ের শেষকৃত্যে অংশ নিতে চিন্ময় প্রভুর জরুরি মুক্তি চায় অস্ট্রেলীয় মানবাধিকার সংগঠন AFERMB

মেলবোর্ন: সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও সংখ্যালঘু অধিকারকর্মী শ্রী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর (চিন্ময় প্রভু) মা শ্রীমতী সন্ধ্যা রানী ধরের মৃত্যুতে গভীর শোক ও…

১৪ বছর পর দলীপ ট্রফি পূর্বাঞ্চলের, দক্ষিণাঞ্চলকে হারিয়ে চ্যাম্পিয়ন ঈশানরা

১৪ বছর পর আবারও দলীপ ট্রফির শিরোপা উঠল পূর্বাঞ্চলের হাতে। চেন্নাইয়ে দক্ষিণাঞ্চলকে হারিয়ে আঞ্চলিক এই প্রথম শ্রেণির ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ঈশান কিশনের নেতৃত্বাধীন দল।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au