সর্বশেষ

কোয়াবের নতুন দায়িত্বে শান্ত-মিরাজ

  • 3:34 am - October 28, 2025
  • পঠিত হয়েছে:৬৪ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৮ অক্টোবর-গেল শনিবার ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি অনলাইনে হয়েছে।

কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুনের সভাপতিত্বে সভায় সিনিয়র সহ-সভাপতি শাহরিয়ার হোসেন বিদ্যুৎ ও সহ-সভাপতি নুরুল হাসান সোহান উপস্থিত ছিলেন।

এ ছাড়া কোয়াবের পূর্ণাঙ্গ নির্বাহী কমিটির সদস্যবৃন্দ নাজমুল হোসেন শান্ত, শামসুর রহমান শুভ, মেহেদী হাসান মিরাজ, রুমানা আহমেদ, ইমরুল কায়েস, ইরফান শুক্কুর ও আকবর আলি উপস্থিত ছিলেন।

কোয়াব সভাপতি মিঠুন সারা দেশে খেলোয়াড়দের কল্যাণে তহবিল সংগ্রহের জন্য কমিটির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, “কোয়াবকে অবশ্যই বাংলাদেশের সকল পুরুষ ও নারী ক্রিকেটারের আস্থা অর্জন করতে হবে। কোয়াবের সর্বপ্রথম অগ্রাধিকার আমাদের ক্রিকেটাররা। আমরা আমাদের ব্যস্ত সূচি থেকে ক্রিকেটারদের সাহায্য করা ও কোয়াবকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য সময় বের করব।”

বৈঠকে কমিটির সকল সদস্যের ওপর সুনির্দিষ্ট গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়।

প্রশাসন: শামসুর রহমান শুভ
অর্থ কমিটি: ইরফান শুক্কর
প্রাক্তন খেলোয়াড় কমিটি: শাহরিয়ার হোসেন বিদ্যুৎ
বর্তমান পুরুষ খেলোয়াড় কমিটি : আকবর আলী এবং নাজমুল হোসেন শান্ত
বর্তমান নারী খেলোয়াড় কমিটি : রুমানা আহমেদ
তহবিল সংগ্রহ কমিটি : মেহেদী হাসান মিরাজ এবং ইমরুল কায়েস
মিডিয়া এবং যোগাযোগ কমিটি : নুরুল হাসান সোহান

ইভেন্ট কমিটি : মোহাম্মদ মিঠুন এবং মুমিনুল হক।

এই শাখার আরও খবর

ড. ইউনূসের প্রতিষ্ঠানের ৬৬৬ কোটি টাকার কর বহাল হাইকোর্টে

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ কল্যাণের কাছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ দিয়েছেন…

এক সপ্তাহে বুলিংয়ের শিকার দুই শিশুর দাফন, যেভাবে সামনে আসলো ঘটনা

মাত্র কয়েক দিনের ব্যবধানে বুলিংয়ের শিকার হয়ে মারা যাওয়া দুই শিশুর দাফন করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েছেন সিডনির এক মুসলিম অন্ত্যেষ্টিক্রিয়াকর্মী। ১২ বছর বয়সী এক…

মৃত মাকে শেষ বিদায় জানাতে মাত্র ৫ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন চিন্ময় কৃষ্ণ দাস

মায়ের জীবদ্দশায় একবার ছেলেকে একনজর দেখার আকুল ইচ্ছা ছিল বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা সন্ধ্যা রানি ধরের। তবে সেই…

তাইওয়ানে চীনের হামলা ঠেকাতে অস্ট্রেলিয়াকে ‘প্রতিরোধে’ অংশ নেওয়ার আহ্বান কেভিন রাডের

তাইওয়ানে চীনের সম্ভাব্য সামরিক হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্র ও মিত্রদের সঙ্গে অস্ট্রেলিয়াকেও প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করতে হবে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী কেভিন রাড। তিনি…

মায়ের শেষকৃত্যে অংশ নিতে চিন্ময় প্রভুর জরুরি মুক্তি চায় অস্ট্রেলীয় মানবাধিকার সংগঠন AFERMB

মেলবোর্ন: সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও সংখ্যালঘু অধিকারকর্মী শ্রী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর (চিন্ময় প্রভু) মা শ্রীমতী সন্ধ্যা রানী ধরের মৃত্যুতে গভীর শোক ও…

১৪ বছর পর দলীপ ট্রফি পূর্বাঞ্চলের, দক্ষিণাঞ্চলকে হারিয়ে চ্যাম্পিয়ন ঈশানরা

১৪ বছর পর আবারও দলীপ ট্রফির শিরোপা উঠল পূর্বাঞ্চলের হাতে। চেন্নাইয়ে দক্ষিণাঞ্চলকে হারিয়ে আঞ্চলিক এই প্রথম শ্রেণির ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ঈশান কিশনের নেতৃত্বাধীন দল।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au