সর্বশেষ

শামীমের আউটের ধরণ দেখে হতাশ লিটন দাস

  • 4:12 am - October 28, 2025
  • পঠিত হয়েছে:৬৬ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৮ অক্টোবর-ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ১৬ রানে হেরেছে বাংলাদেশ। আগে ব্যাটিংয়ে নেমে এই ম্যাচে বাংলাদেশকে ১৬৬ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। সেই লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ ২ বল হাতে রেখে অল আউট হয়েছে ১৪৯ রানে।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২৭ বলে ৩৩ রানের ইনিংস খেলেছেন তানজিম হাসান সাকিব। এর বাইরে তাওহীদ হৃদয় ২৫ বলে ২৮ রান করেছেন। শেষদিকে নাসুম আহমেদ এসে ১৩ বলে ২০ রানের ক্যামিও খেলেছেন। তবে তা বাংলাদেশের জয়ের জন্য যথেষ্ঠ ছিল না।

এদিন চার নম্বরে ব্যাটিং করতে নেমে ৪ বলে মাত্র ১ রান করে আউট হয়েছেন শামীম হোসেন পাটোয়ারি। মাত্র ৩৮ রানে ৩ উইকেট হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। তবে উইকেটের আসার ৭ বলের মধ্যে ফিরে যান শামীম।

এরপর দায়িত্ব নিতে ব্যর্থ হয়েছেন নুরুল হাসান সোহান। এই উইকেটরক্ষক ব্যাটার ফিরেছেন ১০ বলে ৫ রান করে।

ওয়ান ডাউনে নামা লিটন দাসও ৫ রানের বেশি করতে পারেননি। ম্যাচ শেষে লিটন জানিয়েছেন শামীমের আরেকটু দায়িত্ব নিয়ে খেলা উচিত ছিল। শামীমকে দায় দিয়ে লিটন বলেন, ‘শামীম যেভাবে ব্যাট করেছে, সেটা কিছুটা হতাশাজনক; তার আউটের ধরণ নিয়েও প্রশ্ন উঠা স্বাভাবিক। ওই পরিস্থিতিতে তার দায়িত্ব নেওয়া উচিত ছিল। পুরো ম্যাচজুড়ে আমরা ভালো বোলিং করেছি, শুধু শেষ ওভারটা বাদে। ওরা কয়েকটা দারুণ ক্যাচও নিয়েছে।’

লিটন মনে করেন ওয়েস্ট ইন্ডিজ প্রথম ১০ ওভারে বেশ ভালো ব্যাটিং করেছে। বিশেষ করে পাওয়ার প্লেতে দুর্দান্ত ছিল ক্যারিবীয়রা। ৩৫ রান তুললেও তারা কোনো উইকেট হারায়নি। মিডল ওভারে ৩টি উইকেট হারালেও তারা তুলে নেয় ৬৩ রান। মূলত এখানেই ম্যাচ বেরিয়ে গেছে।

শেষদিকে এসে রভম্যান পাওয়েল একাই খেলেছেন ২৮ বলে ৪৪ রানের ক্যামিও। এর মধ্যে শেষ ওভারে সাকিবকে মেরেছেন তিন ছক্কা। আর শাই হোপ ধৈর্য্য ধরে ২৮ বলে ৪৬ রানের ইনিংস খেলেছেন। লিটন মনে করেন শুরুর দিকে আরও কিছু উইকেট নিতে পারলে এই ম্যাচে এগিয়ে থাকার সুযোগ ছিল বাংলাদেশের।

তিনি বলেন, ‘প্রথম ১০ ওভারে তারা দারুণ ব্যাট করেছে। উইকেটটা কিছুটা ধীর ছিল, আর আমরা যদি শুরুতেই কিছু উইকেট নিতে পারতাম, তাহলে তারা চাপে পড়ে যেত। শেষের ওভারগুলোয় আমাদের আরও ভালোভাবে পরিকল্পনা বাস্তবায়ন করা দরকার ছিল—এটাই মূল বিষয়, যেটার দিকে আমরা পরের ম্যাচে নজর দেব।’

এই শাখার আরও খবর

ফায়ারিং অনুশীলনে নিহত সেনাসদস্য পিয়াসের দাফন সম্পন্ন

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় দুর্ঘটনায় নিহত সেনাসদস্য আবু বকর সিদ্দিক পিয়াসের জানাজা ও দাফন নোয়াখালীর কবিরহাটে…

ড. ইউনূসের প্রতিষ্ঠানের ৬৬৬ কোটি টাকার কর বহাল হাইকোর্টে

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ কল্যাণের কাছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ দিয়েছেন…

এক সপ্তাহে বুলিংয়ের শিকার দুই শিশুর দাফন, যেভাবে সামনে আসলো ঘটনা

মাত্র কয়েক দিনের ব্যবধানে বুলিংয়ের শিকার হয়ে মারা যাওয়া দুই শিশুর দাফন করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েছেন সিডনির এক মুসলিম অন্ত্যেষ্টিক্রিয়াকর্মী। ১২ বছর বয়সী এক…

মৃত মাকে শেষ বিদায় জানাতে মাত্র ৫ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন চিন্ময় কৃষ্ণ দাস

মায়ের জীবদ্দশায় একবার ছেলেকে একনজর দেখার আকুল ইচ্ছা ছিল বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা সন্ধ্যা রানি ধরের। তবে সেই…

তাইওয়ানে চীনের হামলা ঠেকাতে অস্ট্রেলিয়াকে ‘প্রতিরোধে’ অংশ নেওয়ার আহ্বান কেভিন রাডের

তাইওয়ানে চীনের সম্ভাব্য সামরিক হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্র ও মিত্রদের সঙ্গে অস্ট্রেলিয়াকেও প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করতে হবে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী কেভিন রাড। তিনি…

মায়ের শেষকৃত্যে অংশ নিতে চিন্ময় প্রভুর জরুরি মুক্তি চায় অস্ট্রেলীয় মানবাধিকার সংগঠন AFERMB

মেলবোর্ন: সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও সংখ্যালঘু অধিকারকর্মী শ্রী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর (চিন্ময় প্রভু) মা শ্রীমতী সন্ধ্যা রানী ধরের মৃত্যুতে গভীর শোক ও…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au