সর্বশেষ

আলোক সল্পতায় খেলা বন্ধ হলেও আফগান যুবাদের হারালো টাইগার যুবারা

  • 1:37 am - October 29, 2025
  • পঠিত হয়েছে:৭২ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৯ অক্টোবর-দীর্ঘ ১৬ বছর পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরেছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে। গ্যালারিতে উপচে পড়া দর্শকরা যেন ক্রিকেট উৎসবেই মেতেছিলেন। কিন্তু আলোক স্বল্পতার কারণে ম্যাচটি যখন ৪ ওভার বাকি থাকতে থেমে যায়, তখনো তাঁদের হাতে ছিল মোবাইলের টর্চলাইট—আলো জ্বেলে যেন জানান দিচ্ছিলেন, এত সহজে ক্রিকেটের আনন্দ থামতে দেবে না উত্তরবঙ্গ।

শেষ পর্যন্ত ডাকওয়ার্থ–লুইস–স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে আফগানিস্তান অনূর্ধ্ব–১৯ দলকে ৫ রানে হারিয়ে সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল। শুক্রবার একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে।

প্রথমে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে ৯ উইকেটে ২৬৫ রান তোলে আফগান যুবারা। তাঁদের ইনিংসের কেন্দ্রবিন্দু ছিলেন ওপেনার উজাইরউল্লাহ নিয়াজাই। ১৩৭ বলে অপরাজিত ১৪০ রানের ইনিংসে তিনি মারেন ১৬ চার ও ১ ছক্কা। আফগান ইনিংসে একাই দলের অর্ধেকেরও বেশি রান করেন উজাইর।

তবে বাংলাদেশের পেসার ইকবাল হোসেনের দারুণ বোলিংয়ে শেষদিকে রান তুলতে পারেনি সফরকারীরা। ৫৭ রানে ৫ উইকেট তুলে নিয়েছেন ইকবাল, যা তাঁর যুব ওয়ানডে ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। দ্রুত তিন উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। কিন্তু সেখান থেকেই ঘুরে দাঁড়ান কালাম সিদ্দিকী ও রিজান হোসেন। চতুর্থ উইকেটে ১৩৯ রানের জুটিতে দলকে ম্যাচে ফেরান তাঁরা। কালাম তুলে নেন যুব ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি—১১ চারে ১১৯ বলে ১০১ রান করে ফিরেন তিনি। অপর প্রান্তে অপরাজিত ছিলেন রিজান ৭৫ রানে।

শেষ ৪ ওভারে বাংলাদেশের দরকার ছিল ৩৫ রান, হাতে ছিল ৬ উইকেট। কিন্তু তখনই আলোকস্বল্পতা ম্যাচ থামিয়ে দেয়। খেলা বন্ধ হওয়ার সময় ডিএলএস পদ্ধতিতে এগিয়ে ছিল বাংলাদেশ, ফলে তারাই জয় পায় এবং সিরিজে এগিয়ে যায়।

সংক্ষিপ্ত স্কোর:

আফগানিস্তান অনূর্ধ্ব–১৯: ৫০ ওভারে ২৬৫/৯ (উজাইরউল্লাহ ১৪০*, খালিদ ৩৪; ইকবাল ৫/৫৭)।

বাংলাদেশ অনূর্ধ্ব–১৯: ৪৬ ওভারে ২৩১/৪ (কালাম ১০১, রিজান ৭৫*, রিফাত ২৬)।

ফল: বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ জয়ী ৫ রানে (ডিএলএস)।

ম্যান অব দ্য ম্যাচ: কালাম সিদ্দিকী (বাংলাদেশ অনূর্ধ্ব–১৯)।

এই শাখার আরও খবর

গ্যাভিন লার্কিনের মৃত্যু নিয়ে বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন অ্যালি ল্যাংডন

সেরা বন্ধু গ্যাভিন লার্কিনের মৃত্যু এবং তাঁর পরিবারের ওপর নেমে আসা একের পর এক শোকের স্মৃতি বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছেন অস্ট্রেলিয়ার টেলিভিশন সাংবাদিক ও…

চীনে বিদেশি জাহাজে আগুন, ২০ জনের মৃত্যু

চীনের পূর্বাঞ্চলীয় কিংদাও বন্দরে নোঙর করা একটি বিদেশি পতাকাবাহী কার্গো জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার…

ফায়ারিং অনুশীলনে নিহত সেনাসদস্য পিয়াসের দাফন সম্পন্ন

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় দুর্ঘটনায় নিহত সেনাসদস্য আবু বকর সিদ্দিক পিয়াসের জানাজা ও দাফন নোয়াখালীর কবিরহাটে…

ড. ইউনূসের প্রতিষ্ঠানের ৬৬৬ কোটি টাকার কর বহাল হাইকোর্টে

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ কল্যাণের কাছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ দিয়েছেন…

এক সপ্তাহে বুলিংয়ের শিকার দুই শিশুর দাফন, যেভাবে সামনে আসলো ঘটনা

মাত্র কয়েক দিনের ব্যবধানে বুলিংয়ের শিকার হয়ে মারা যাওয়া দুই শিশুর দাফন করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েছেন সিডনির এক মুসলিম অন্ত্যেষ্টিক্রিয়াকর্মী। ১২ বছর বয়সী এক…

মৃত মাকে শেষ বিদায় জানাতে মাত্র ৫ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন চিন্ময় কৃষ্ণ দাস

মায়ের জীবদ্দশায় একবার ছেলেকে একনজর দেখার আকুল ইচ্ছা ছিল বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা সন্ধ্যা রানি ধরের। তবে সেই…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au