গ্যাভিন লার্কিনের মৃত্যু নিয়ে বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন অ্যালি ল্যাংডন
সেরা বন্ধু গ্যাভিন লার্কিনের মৃত্যু এবং তাঁর পরিবারের ওপর নেমে আসা একের পর এক শোকের স্মৃতি বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছেন অস্ট্রেলিয়ার টেলিভিশন সাংবাদিক ও…
মেলবোর্ন ২৯ অক্টোবর-সদ্য শেষ হওয়া বিসিবি নির্বাচনের পর থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অংশ না নেওয়ার কথা জানিয়ে আসছেন ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান। ধারণা করা হচ্ছিল শেষ পর্যন্ত দেখা যাবে গত দুই আসরের চ্যাম্পিয়নদের। আগামী ৫ বছরের জন্য ফ্র্যাঞ্চাইজি নিতে আবেদন জমা দেওয়ার শেষ সময় ছিল এদিন।
জানা গেছে, মালিকানা নিতে ৬টি ফ্র্যাঞ্চাইজির জন্য ১০টি প্রতিষ্ঠান আবেদন করেছে। তবে জমা দেওয়া প্রতিষ্ঠানের তালিকায় নেই ফরচুন গ্রুপ। তবে বিপিএলের বরিশালের দল নিতে আগ্রহ প্রকাশ করেছে আকাশবাড়ী হোলিডেইজ।
ফলে বরিশালের ক্রিকেটভক্তদের কথা চিন্তা করে বিসিবি দল দিয়ে তার মালিকানায় থাকবে আকাশবাড়ী হোলিডেইজ নামক প্রতিষ্ঠানটি।
বিপিএলে দল নিতে হলে প্রথম বছরে ২ কোটি টাকা ফ্র্যাঞ্চাইজি ফি দিতে হবে। ২০২৭ সাল থেকে সেটা আরও ১৫ শতাংশ করে বাড়তে থাকবে। সবমিলিয়ে ৫ বছরে একটি ফ্র্যাঞ্চাইজিকে মোট সাড়ে ১৩ কোটি টাকা ফি জমা দিতে হবে।
এ ছাড়া প্রতি আসরের আগে প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে ৬ মাসের জন্য ১০ কোটি টাকা ব্যাংক গ্যারান্টি দিতে হবে। বিপিএলের আগামী আসর থেকে ফ্র্যাঞ্চাইজিদের লভ্যাংশের ৩০ শতাংশ শেয়ার করবে বিসিবি।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au