সর্বশেষ

ঘরোয়া আসরে অংশ নেয়া ক্রিকেটারদের স্বাস্থ্য নিয়ে ভাবছে বিসিবি

  • 2:03 am - October 29, 2025
  • পঠিত হয়েছে:৯১ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৯ অক্টোবর-চলছে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২৭তম আসর। ঘরোয়া টুর্নামেন্টটির প্রথম রাউন্ডের খেলা চলাকালীন সময়ে একাধিক ক্রিকেটার অসুস্থ হয়ে পড়েছেন। স্ট্রোক করে মৃত্যুবরণ করেছেন বরিশাল বিভাগের ফিজিও হাসান আহমেদ। এর পরপরই দেশের ঘরোয়া ক্রিকেটে স্বাস্থ্য সেবার বিষয়টি সামনে আসছে। নড়েচড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। ক্রিকেটারদের স্বাস্থ্য সেবাকে আরও গুরুত্ব দিতে চায় দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

যদিও ঢাকার বাইরে সাধারণত মাঠের কাছাকাছি ভালো কোনো মেডিকেল নেই যা কিছুটা চিন্তায় ফেলছে বিসিবিকে। এ নিয়ে বোর্ড সভাপতির কাছে লিখিতভাবে চিঠি দিয়েছেন কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন। বিসিবির মেডিকেল বিভাগের চেয়ারম্যান মঞ্জুরুল আলম বর্তমানে রয়েছেন চট্টগ্রামে। দেশের একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি জানালেন স্বাস্থ্য সেবা নিয়ে সবশেষ নিজেদের পরিকল্পনার কথা।

মঞ্জুর বলছিলেন, ‘ঢাকার বাইরে আমাদের কিন্তু লোকজন তেমন নেই। তবে আমরা নতুন করে এ বিষয়টা নিয়ে পরিকল্পনা করতে যাচ্ছি। আমরা তো ক্রিকেটকে ছড়িয়ে দিতে চাচ্ছি। সে কারণে ঢাকার বাইরে যে সব জায়গায় ঘরোয়া ক্রিকেট হয় সেসব স্থানে মেডিকেল সুবিধাগুলো নিশ্চিত করতে চাচ্ছি।’

ঢাকার বাইরে আমাদের তেমন লোকজন নেই। তবে আমরা নতুন করে এ বিষয়টা নিয়ে পরিকল্পনা করতে যাচ্ছি। আমরা তো ক্রিকেটকে ছড়িয়ে দিতে চাচ্ছি। সে কারণে ঢাকার বাইরে যে সব জায়গায় ঘরোয়া ক্রিকেট হয় সেসব স্থানে মেডিকেল সুবিধাগুলো নিশ্চিত করতে চাই।

তিনি আরও যোগ করেন, ‘অন্যগুলো কি হয় না হয় তার থেকে স্বাস্থ্য সেবা এটা নিয়ে আমি কাজ করতে যাচ্ছি, শুরুটা করতে চাই। যখন খেলা হয় তখন অ্যাম্বুলেন্স এবং ডাক্তার কিন্তু উপস্থিত থাকে। তবে ঢাকার বাইরে যে সব জায়গায় খেলা হয় সব জায়গায় কিন্তু আসলে ভালো হাসপাতাল সুবিধা সেভাবে পাওয়া যায় না। তো সেটা নিশ্চিত করার চেষ্টা করছি।’

খেলার ভেন্যু দেওয়ার আগে স্বাস্থ্য সেবার বিষয়টি নিশ্চিত করতে চায় বিসিবি। মঞ্জুরুল আলম বলেন, ‘আমরা এখন পরিকল্পনা অনুযায়ী সবকিছু সাজানোর চেষ্টা করছি। যেখানে খেলা দিব সেখানে আগে সুযোগ-সুবিধা নিশ্চিত করব। মেডিকেলের আমার বিভাগ এটা নিয়ে সর্বোচ্চ চেষ্টা করব, স্বাস্থ্য সবার আগে। সর্বোচ্চ চেষ্টা করতে হবে এটা নিয়ে।’

শুধু ক্রিকেটার নয় সাপোর্ট স্টাফসহ সাংবাদিকরাও পাবেন সুবিধা, ‘এটা শুধু খেলোয়াড়ের জন্য না সাপোর্ট স্টাফ থেকে শুরু করে কোচিং সংশ্লিষ্ট যারাই উপস্থিত থাকবেন সবার জন্য। আপনারা যারা সাংবাদিক রয়েছেন সবার জন্য এই সেবা প্রযোজ্য থাকবে। আপনারা আমাদের একটা পার্ট (অংশ) আমরা ওভাবে চেষ্টা করছি।’

এই শাখার আরও খবর

গ্যাভিন লার্কিনের মৃত্যু নিয়ে বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন অ্যালি ল্যাংডন

সেরা বন্ধু গ্যাভিন লার্কিনের মৃত্যু এবং তাঁর পরিবারের ওপর নেমে আসা একের পর এক শোকের স্মৃতি বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছেন অস্ট্রেলিয়ার টেলিভিশন সাংবাদিক ও…

চীনে বিদেশি জাহাজে আগুন, ২০ জনের মৃত্যু

চীনের পূর্বাঞ্চলীয় কিংদাও বন্দরে নোঙর করা একটি বিদেশি পতাকাবাহী কার্গো জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার…

ফায়ারিং অনুশীলনে নিহত সেনাসদস্য পিয়াসের দাফন সম্পন্ন

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় দুর্ঘটনায় নিহত সেনাসদস্য আবু বকর সিদ্দিক পিয়াসের জানাজা ও দাফন নোয়াখালীর কবিরহাটে…

ড. ইউনূসের প্রতিষ্ঠানের ৬৬৬ কোটি টাকার কর বহাল হাইকোর্টে

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ কল্যাণের কাছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ দিয়েছেন…

এক সপ্তাহে বুলিংয়ের শিকার দুই শিশুর দাফন, যেভাবে সামনে আসলো ঘটনা

মাত্র কয়েক দিনের ব্যবধানে বুলিংয়ের শিকার হয়ে মারা যাওয়া দুই শিশুর দাফন করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েছেন সিডনির এক মুসলিম অন্ত্যেষ্টিক্রিয়াকর্মী। ১২ বছর বয়সী এক…

মৃত মাকে শেষ বিদায় জানাতে মাত্র ৫ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন চিন্ময় কৃষ্ণ দাস

মায়ের জীবদ্দশায় একবার ছেলেকে একনজর দেখার আকুল ইচ্ছা ছিল বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা সন্ধ্যা রানি ধরের। তবে সেই…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au