সর্বশেষ

ইংল্যান্ডকে উড়িয়ে নারী বিশ্বকাপে ফাইনালে দক্ষিণ আফ্রিকা

  • 4:56 am - October 30, 2025
  • পঠিত হয়েছে:১১১ বার
১২৫ রানে জয় পেয়েছে প্রোটিয়া নারীরা। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৩০ অক্টোবর-আক্ষেপ ঘুচল দক্ষিণ আফ্রিকার মেয়েদের। প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠেছে তারা। লরা উলভার্টের নেতৃত্বে এমন ইতিহাস গড়ার আগে তিনবার সেমিফাইনালে প্রোটিয়াদের স্বপ্নযাত্রা শেষ হয়েছিল।

এখন পর্যন্ত ৫ বার সেমিফাইনাল খেলা পুরুষ দলও ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে ফাইনালে উঠতে পারেনি। মেয়েরা এই স্মরণীয় দিনটি পেয়েছে ৪ বারের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে। প্রতিপক্ষকে ১২৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক দিনের জন্ম দিয়েছেন মেয়েরা।

স্মরণীয় দিনের নেতৃত্ব সামনে থেকেই দিয়েছেন উলভার্ট। গুয়াহাটির সেমিফাইনালে ওপেনিংয়ে নেমে ১৬৯ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেছেন অধিনায়ক। ১৪৩ বলের ইনিংসটি সাজিয়েছেন ২০ চার ও ৪ ছক্কায়। তার সেই ইনিংসে ভর করেই ইংল্যান্ডকে ৩২০ রানের বিশাল লক্ষ্য দেয় প্রোটিয়ারা। দুটি চল্লিশোর্ধ্ব ইনিংস খেল অবদান রেখেছেন অবশ্য তাজমিন ব্রিটস (৪৫) ও মারিজানে কপ (৪২)। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন সোফি একলেস্টোন।

শেষ দিকে ৪২ রানের ইনিংস খেলার পর বল হাতে তোপ দাগেন কপ। সেটিও প্রথম ওভার থেকে। কোনো রান খরচ না করেই জোড়া উইকেট তুলে নেন মিডিয়াম পেসার। পরে আরো ৩ উইকেট নিয়ে ৫ উইকেটের কীর্তিও গড়েছেন তিনি। তার এমন পারফরম্যান্সে ১৯৪ রানে অলআউট হয় ইংল্যান্ড। অ্যালিস ক্যাপসির ৫০ রানের বিপরীতে ৬৪ রানের ইনিংস খেলে শুধু পরাজয়ের ব্যবধান কমিয়েছেন অধিনায়ক নাট সিভার-ব্র্যান্ট।

এই শাখার আরও খবর

মায়ের শেষ বিদায়ে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

কারাগারে থাকা সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে অংশ নিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়ে…

শাহরুখ-সালমানের নায়িকা নগমা, নতুন চেহারায় কেন অবাক অনুরাগীরা?

নব্বইয়ের দশক ও দুই হাজারের শুরুর দিকে বলিউডের পরিচিত মুখ ছিলেন অভিনেত্রী নগমা। শাহরুখ খান, সালমান খান, অক্ষয় কুমারের মতো তারকাদের সঙ্গে একাধিক ছবিতে অভিনয়…

গ্যাভিন লার্কিনের মৃত্যু নিয়ে বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন অ্যালি ল্যাংডন

সেরা বন্ধু গ্যাভিন লার্কিনের মৃত্যু এবং তাঁর পরিবারের ওপর নেমে আসা একের পর এক শোকের স্মৃতি বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছেন অস্ট্রেলিয়ার টেলিভিশন সাংবাদিক ও…

চীনে বিদেশি জাহাজে আগুন, ২০ জনের মৃত্যু

চীনের পূর্বাঞ্চলীয় কিংদাও বন্দরে নোঙর করা একটি বিদেশি পতাকাবাহী কার্গো জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার…

ফায়ারিং অনুশীলনে নিহত সেনাসদস্য পিয়াসের দাফন সম্পন্ন

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় দুর্ঘটনায় নিহত সেনাসদস্য আবু বকর সিদ্দিক পিয়াসের জানাজা ও দাফন নোয়াখালীর কবিরহাটে…

ড. ইউনূসের প্রতিষ্ঠানের ৬৬৬ কোটি টাকার কর বহাল হাইকোর্টে

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ কল্যাণের কাছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ দিয়েছেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au