সর্বশেষ

যমজ সন্তানের বাবা হওয়ায় দেড়িতে ক্যাম্পে যোগ দিবেন ক্যাবরেরা

  • 5:18 am - October 30, 2025
  • পঠিত হয়েছে:১১৭ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৩০ অক্টোবর-১৮ নভেম্বর এশিয়ান কাপ বাছাইয়ের জন্য আজ থেকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাম্প শুরু হচ্ছে। স্থানীয় সময় সন্ধ্যায় রাজধানীর সোনারগাঁও হোটেলে ম্যানেজার আমের খানের কাছে জাতীয় দলে ডাক পাওয়া ফুটবলারদের রিপোর্ট করতে বলা হয়েছে। আজ থেকে ক্যাম্প শুরু হলেও জাতীয় দলের স্পেনিশ হেড কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা আসছেন বিলম্বে।

জাতীয় ফুটবল দলের ম্যানেজার আমের খান বলেন, ‘কোচ সম্প্রতিক যমজ সন্তানের বাবা হয়েছেন। পারিবারিক কারণে তিনি কিছুটা বিলম্বে ২ কিংবা ৩ নভেম্বর ক্যাম্পে যোগ দেবেন। কিংসের ফুটবলাররা আসার পর ৪ নভেম্বর থেকে মূলত পূর্ণাঙ্গ অনুশীলন শুরু হবে। এর আগে সহকারী কোচ ও অন্যান্য স্টাফরা কাজ করবেন।’

জাতীয় দলের ক্যাম্পে ডাক পাওয়া ফুটবলারদের তালিকা প্রেস বিজ্ঞপ্তি প্রদান করত বাফুফে। হ্যাভিয়ের ক্যাবরেরা আসার পর বাফুফে এখন অন্য সংস্কৃতি শুরু করেছে। রিপোর্টিং করার পরও আনুষ্ঠানিকভাবে ফুটবলারদের নাম প্রকাশ করে না। তবে ইতোমধ্যে আজ আবাহনী, মোহামেডান, ব্রাদার্স ইউনিয়ন সহ সংশ্লিষ্ট ক্লাবগুলোর ফুটবলারদের আগামীকাল ক্লাবে ফুটবলারদের ক্যাম্পে ছাড়ার অনুরোধ করে চিঠি দিয়েছে বাফুফে। কিংস বাদে অন্য ক্লাবগুলোর মধ্যে আবাহনী থেকে সর্বোচ্চ ছয় জন (মিতুল, শাকিল, আল আমিন, মোরসালিন, ইব্রাহীম ও কাজেম শাহ) ডাক পেয়েছেন। কিংস ছেড়ে যাওয়া তারিক কাজীকেও আগামীকাল ক্যাম্পে যোগ দেয়ার নির্দেশনা দিয়েছে ফেডারেশন।

১৩-১৪ জন দিয়ে ফুটবলে পূর্ণাঙ্গ অনুশীলন হয় না। ফলে ৪-৫ দিন বাফুফের অতিরিক্ত ব্যয় হচ্ছে। এ নিয়ে ম্যানেজারের ব্যাখ্যা, ‘কিংস বাদে অধিকাংশ ক্লাবেই ছুটি চলছে। ফলে খেলোয়াড়রা একটু আগেভাগে আসলে ফিটনেস নিয়ে কাজের সুযোগ থাকবে। এজন্যই এ রকম পরিকল্পনা।’

গত কয়েক বছর ধরে জাতীয় ফুটবল দলের ক্যাম্প হোটেল ইন্টারকন্টিনেন্টালে হয়ে আসছে। এশিয়ান আরচ্যারি চ্যাম্পিয়নশিপের জন্য আরচ্যারি ফেডারেশন ইন্টারকন্টিনেন্টালে অতিথি দেশের আরচ্যার, কর্মকর্তাদের আবাসন ব্যবস্থা করেছে। এজন্য বাফুফে এবার ক্যাম্প হোটেল সোনারগাওতে করছে।

১৩ নভেম্বর ঢাকায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। মিয়ানমার ঢাকায় আফগানিস্তানের বিপক্ষে খেলতে না আসায় আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ হচ্ছে না। আফগানিস্তান-মিয়ানমার ম্যাচ আয়োজনের সময় আনুষ্ঠানিক প্রেস বিজ্ঞপ্তি দিয়েছিল। বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিমকে মিডিয়ায় অনেক বুলি আওড়িয়ে ছিলেন। এখন যখন খেলা হচ্ছে না তখন নেই কোনো বিজ্ঞপ্তি পাওয়া যায়নি কোনো নির্বাহী কমিটির কাউকে। জাতীয় দলের ম্যানেজার আমের খানকে বিকেলের দিকে বাফুফে ভবনের নিচে অপেক্ষারত সাংবাদিকদের সামনে ঠেলে দেয়া হয়েছিল এই ইস্যুতে কথা বলতে।

এই শাখার আরও খবর

মায়ের শেষ বিদায়ে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

কারাগারে থাকা সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে অংশ নিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়ে…

শাহরুখ-সালমানের নায়িকা নগমা, নতুন চেহারায় কেন অবাক অনুরাগীরা?

নব্বইয়ের দশক ও দুই হাজারের শুরুর দিকে বলিউডের পরিচিত মুখ ছিলেন অভিনেত্রী নগমা। শাহরুখ খান, সালমান খান, অক্ষয় কুমারের মতো তারকাদের সঙ্গে একাধিক ছবিতে অভিনয়…

গ্যাভিন লার্কিনের মৃত্যু নিয়ে বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন অ্যালি ল্যাংডন

সেরা বন্ধু গ্যাভিন লার্কিনের মৃত্যু এবং তাঁর পরিবারের ওপর নেমে আসা একের পর এক শোকের স্মৃতি বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছেন অস্ট্রেলিয়ার টেলিভিশন সাংবাদিক ও…

চীনে বিদেশি জাহাজে আগুন, ২০ জনের মৃত্যু

চীনের পূর্বাঞ্চলীয় কিংদাও বন্দরে নোঙর করা একটি বিদেশি পতাকাবাহী কার্গো জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার…

ফায়ারিং অনুশীলনে নিহত সেনাসদস্য পিয়াসের দাফন সম্পন্ন

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় দুর্ঘটনায় নিহত সেনাসদস্য আবু বকর সিদ্দিক পিয়াসের জানাজা ও দাফন নোয়াখালীর কবিরহাটে…

ড. ইউনূসের প্রতিষ্ঠানের ৬৬৬ কোটি টাকার কর বহাল হাইকোর্টে

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ কল্যাণের কাছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ দিয়েছেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au