সর্বশেষ

ইংল্যান্ডের বিপক্ষে এক যুগ পর সিরিজ জয় নিউজিল্যান্ডের

  • 5:36 am - October 30, 2025
  • পঠিত হয়েছে:১১৩ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৩০ অক্টোবর-সেই ২০১৩ সালে ইংল্যান্ডকে সিরিজ হারিয়েছিল নিউজিল্যান্ড। এরপর থেকে টানা তিন সিরিজে স্রেফ হেরেই গেছে দলটা। তবে প্রায় ১২ বছর পর সে খরা কাটাল নিউজিল্যান্ড। ইংল্যান্ডকে হারাল ওয়ানডে সিরিজে।

হ্যামিলটনে দ্বিতীয় ওয়ানডেতে ইংল্যান্ডকে পাঁচ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজ এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করেছে দলটা। দেরিতে দলে ঢোকা ব্লেয়ার টিকনারই ধসিয়ে দিয়েছেন ইংলিশদের, নিয়েছেন ৪ উইকেট আর ড্যারিল মিচেল করলেন অপরাজিত ৫৬ রান।

ইংল্যান্ডকে মাত্র ৩৫ ওভারেই ১৭৫ রানে গুটিয়ে দেয় নিউজিল্যান্ড। জোফরা আর্চারের তেজি বোলিং কিছুটা চাপে ফেললেও, আগের ম্যাচের মতোই মিচেল ব্যাট হাতে দলকে জয়ের বন্দরে নিয়ে যান।

কাইল জেমিসনের বদলে দলে যোগ দেন টিকনার। ম্যাচের আগে পেসার ম্যাট হেনরি চোটে ছিটকে গেলে সুযোগ পান একাদশে। প্রায় এক বছর পর আন্তর্জাতিক ওয়ানডে খেলে নিজের ক্যারিয়ার-সেরা বোলিং ফিগার তুলে নেন এই ৩২ বছর বয়সী পেসার।

জো রুটকে ২৫ রানে ফেরানোর পর টেল-এন্ডারদের একে একে তুলে নিয়ে নেন টিকনার। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৪২ রান করেন জেমি ওভারটন। হ্যারি ব্রুক ৩৪ রান করে মিচেল স্যান্টনারের বলে আউট হন।

ইংলিশ ইনিংস গুটিয়ে দেওয়ার পর ব্যাট হাতে শুরুটা ভালো হয়নি নিউজিল্যান্ডেরও। আর্চারের তীব্র গতির বলে ইনিংসের চতুর্থ বলেই উইল ইয়ং এলবিডব্লিউ হয়ে যান শূন্য রানে। কেইন উইলিয়ামসন করেন ২১ রান, এরপর রাচিন রবীন্দ্রর সঙ্গে জুটি গড়েন মিচেল। ৫৪ রানের ইনিংস খেলে রবীন্দ্র ফেরেন আর্চারের বলে। এরপর টম লাথামও দ্রুত আউট হন আদিল রশিদের বলে।

শেষদিকে অধিনায়ক স্যান্টনার ৩৪ রানে অপরাজিত থাকেন, আর মিচেল বাইরের প্রান্তে বল পাঠিয়ে দলের জয় নিশ্চিত করেন ৩৪তম ওভারে। তৃতীয় ওয়ানডে শনিবার ওয়েলিংটনে অনুষ্ঠিত হবে।

এই শাখার আরও খবর

মায়ের শেষ বিদায়ে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

কারাগারে থাকা সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে অংশ নিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়ে…

শাহরুখ-সালমানের নায়িকা নগমা, নতুন চেহারায় কেন অবাক অনুরাগীরা?

নব্বইয়ের দশক ও দুই হাজারের শুরুর দিকে বলিউডের পরিচিত মুখ ছিলেন অভিনেত্রী নগমা। শাহরুখ খান, সালমান খান, অক্ষয় কুমারের মতো তারকাদের সঙ্গে একাধিক ছবিতে অভিনয়…

গ্যাভিন লার্কিনের মৃত্যু নিয়ে বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন অ্যালি ল্যাংডন

সেরা বন্ধু গ্যাভিন লার্কিনের মৃত্যু এবং তাঁর পরিবারের ওপর নেমে আসা একের পর এক শোকের স্মৃতি বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছেন অস্ট্রেলিয়ার টেলিভিশন সাংবাদিক ও…

চীনে বিদেশি জাহাজে আগুন, ২০ জনের মৃত্যু

চীনের পূর্বাঞ্চলীয় কিংদাও বন্দরে নোঙর করা একটি বিদেশি পতাকাবাহী কার্গো জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার…

ফায়ারিং অনুশীলনে নিহত সেনাসদস্য পিয়াসের দাফন সম্পন্ন

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় দুর্ঘটনায় নিহত সেনাসদস্য আবু বকর সিদ্দিক পিয়াসের জানাজা ও দাফন নোয়াখালীর কবিরহাটে…

ড. ইউনূসের প্রতিষ্ঠানের ৬৬৬ কোটি টাকার কর বহাল হাইকোর্টে

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ কল্যাণের কাছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ দিয়েছেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au