সর্বশেষ

দুঃখ প্রকাশ করলেন ভিনিসিয়ুস জুনিয়র

  • 5:42 am - October 30, 2025
  • পঠিত হয়েছে:১২২ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৩০ অক্টোবর-রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র অবশেষে মুখ খুলেছেন ‘ক্লাসিকো বিতর্ক’ নিয়ে। বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকোতে বদলি হওয়ার পর কোচ জাবি আলোনসোর প্রতি তার ক্ষোভের বহিঃপ্রকাশ, টানটান উত্তেজনা— সব মিলিয়ে ম্যাচ-পরবর্তী সময়ে নীরব ঝড় বয়ে যায় মাদ্রিদের ভেতরে। একদিন পর, ভিনিসিয়ুস নিজেই তার সমাপ্তি টানলেন— ক্ষমা চেয়ে, সতীর্থদের সামনে মাথা নিচু করে।

ভ্যালদেবেবাসের অনুশীলন মাঠে সতীর্থদের সামনে প্রথমে ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করেন তিনি। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তায় সমর্থকদের উদ্দেশে লেখেন— ‘আমি রিয়াল মাদ্রিদের সব ভক্তদের কাছে ক্ষমা চাইছি। ক্লাসিকোতে বদলি হওয়ার সময় আমার প্রতিক্রিয়া সঠিক ছিল না। আমি ইতিমধ্যে অনুশীলনে আমার সতীর্থ, ক্লাব ও সভাপতি— সবার কাছেই দুঃখ প্রকাশ করেছি।’

ভিনিসিয়ুস যোগ করেন, ‘কখনও কখনও আমার আবেগ আমাকে ছাপিয়ে যায়। আমি সবসময় জিততে চাই, দলকে সাহায্য করতে চাই। আমার প্রতিযোগিতামূলক মানসিকতা আসে এই ক্লাবের প্রতি ভালোবাসা থেকে। প্রথম দিন থেকেই যেমন লড়েছি, তেমনই প্রতিটি সেকেন্ডে রিয়াল মাদ্রিদের জন্য লড়াই চালিয়ে যাব— এটাই আমার প্রতিশ্রুতি।’

ক্লাসিকোতে ৭২ মিনিটে তাকে তুলে নেওয়ার পর ভিনির প্রতিক্রিয়া ছিল তীব্র— রাগে মুখ গোমড়া করে সোজা চলে যান টানেলে। ম্যাচ শেষে আলোনসো বিষয়টি নিয়ে বেশি কিছু বলেননি, শুধু জানিয়েছিলেন, ‘এ নিয়ে আমরা কথা বলব, এখন জয় উপভোগ করি।’

সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে আলোনসো বলেন, ‘ভিনির প্রতি আমার অনেক শ্রদ্ধা আছে। আবেগ ও ব্যক্তিত্ব— এই দুটোই ওর খেলার বড় অংশ। এমন পরিস্থিতি দলগুলোতে আসে, কিন্তু আমাদের মধ্যে বোঝাপড়া আছে। আমরা কথা বলব, সেটাই যথেষ্ট।’

এখন দেখার বিষয়, প্রকাশ্য ও ব্যক্তিগত এই ক্ষমা-প্রকাশ কি আলোনসোর কাছে যথেষ্ট হবে, নাকি বার্সেলোনার বিপক্ষে সেই উত্তপ্ত মুহূর্তের প্রভাব পড়বে ভিনির পরের ম্যাচগুলোর দলে জায়গা নিয়েও।

রিয়াল মাদ্রিদ ড্রেসিংরুমে আপাতত শান্তির হাওয়া বইছে— কিন্তু ক্লাবের ভেতরে সবাই জানে, ভিনিসিয়ুসের আবেগ যেমন রিয়ালের শক্তি, তেমনি সেটিই মাঝে মাঝে তাদের সবচেয়ে বড় ঝুঁকি হয়ে দাঁড়ায়।

এই শাখার আরও খবর

মায়ের শেষ বিদায়ে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

কারাগারে থাকা সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে অংশ নিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়ে…

শাহরুখ-সালমানের নায়িকা নগমা, নতুন চেহারায় কেন অবাক অনুরাগীরা?

নব্বইয়ের দশক ও দুই হাজারের শুরুর দিকে বলিউডের পরিচিত মুখ ছিলেন অভিনেত্রী নগমা। শাহরুখ খান, সালমান খান, অক্ষয় কুমারের মতো তারকাদের সঙ্গে একাধিক ছবিতে অভিনয়…

গ্যাভিন লার্কিনের মৃত্যু নিয়ে বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন অ্যালি ল্যাংডন

সেরা বন্ধু গ্যাভিন লার্কিনের মৃত্যু এবং তাঁর পরিবারের ওপর নেমে আসা একের পর এক শোকের স্মৃতি বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছেন অস্ট্রেলিয়ার টেলিভিশন সাংবাদিক ও…

চীনে বিদেশি জাহাজে আগুন, ২০ জনের মৃত্যু

চীনের পূর্বাঞ্চলীয় কিংদাও বন্দরে নোঙর করা একটি বিদেশি পতাকাবাহী কার্গো জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার…

ফায়ারিং অনুশীলনে নিহত সেনাসদস্য পিয়াসের দাফন সম্পন্ন

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় দুর্ঘটনায় নিহত সেনাসদস্য আবু বকর সিদ্দিক পিয়াসের জানাজা ও দাফন নোয়াখালীর কবিরহাটে…

ড. ইউনূসের প্রতিষ্ঠানের ৬৬৬ কোটি টাকার কর বহাল হাইকোর্টে

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ কল্যাণের কাছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ দিয়েছেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au