সর্বশেষ

কুয়েতে দূর্ঘটনার কবলে বসুন্ধরা কিংসের গাড়ি!

  • 5:22 am - November 01, 2025
  • পঠিত হয়েছে:৯২ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১ নভেম্বর-এএফসি চ্যালেঞ্জ লিগে বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংসের শেষ ম্যাচ। এই ম্যাচ খেলতে স্টেডিয়াম যাওয়ার পথে বিড়ম্বনায় পড়েছে কিংস। রাস্তায় টিম বাসের চাকা আকস্মিক বিস্ফোরণ হয়। ফুটবলার ও কোচিং স্টাফ সবাই সুস্থ ও স্বাভাবিক থাকলেও স্টেডিয়ামে পৌঁছাতে বিলম্ব হয়।

আন্তর্জাতিক ম্যাচে সাধারণত দেড় ঘণ্টা আগে দল স্টেডিয়ামে পৌঁছায়। বাংলাদশে সময়ে ম্যাচ শুরু হওয়ার কথা রাত দশটায়। কিংস স্টেডিয়ামে পৌঁছায় নয়টায়। মাত্র এক ঘণ্টা আগে পৌঁছানোয় কিংস ম্যাচ কমিশনারকে খেলা ১৫/৩০ মিনিট পেছানোর অনুরোধ করে। কিন্তু কিরগিজস্তানের ম্যাচ কমিশনার নির্ধারিত সময়েই খেলা শুরুর ব্যাপারে অনড়। ফলে বাধ্য হয়ে কিংসকে হাল্কা ওয়ার্ম আপ করেই মাঠে নামতে হয়েছে।

কুয়েত থেকে বসুন্ধরা কিংসের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, ম্যাচ পেছানোর দাবি ছিল। সেই দাবি না মানায় ম্যাচ কমিশনারের সঙ্গে কথা কাটাকাটি হয়। এরপরও ম্যাচ কমিশনার অনেকটা জোর করেই নির্ধারিত সময়েই খেলা শুরু করছেন।

এএফসি চ্যালেঞ্জ লিগে কিংসের প্রতিপক্ষ স্বাগতিক কুয়েতের ক্লাব কুয়েত এসসি। দুই ম্যাচ শেষে তাদের পয়েন্ট চার। কিংসকে তারা হারাতে পারলে সাত পয়েন্ট নিয়ে এই গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ডে খেলবে।

ক্লাব কিংবা জাতীয় দলের টুর্নামেন্টে স্বাগতিক দলের বিপক্ষে খেলার দিন প্রতিপক্ষের এমন পরিস্থিতি খুব অস্বাভাবিক কিছু নয়। খেলার আগে প্রতিপক্ষ দলকে ঘাবড়ে দিয়ে কিংবা মনোযোগ নষ্ট করে মাঠে ফায়দা নেয়ার চেষ্টা করে অনেক স্বাগতিক দলই। যেহেতু কুয়েতের ক্লাব কিংসকে হারালেই পরের পর্বে খেলবে ফলে গাড়ি নষ্ট এবং বিলম্বে মাঠে পৌঁছানোর ঘটনায় যোগসাজশের শঙ্কা অমূলক নয়।

এই শাখার আরও খবর

কাচের ছাদ ধসে তরুণের মৃত্যু, কঠোর শাস্তির দাবি পরিবারের

অস্ট্রেলিয়ার পার্থে কার্টিন ইউনিভার্সিটিতে নির্মাণাধীন কাচের ছাদ ধসে ২৩ বছর বয়সী এক তরুণের মৃত্যুর মর্মান্তিক ভিডিও প্রকাশ করেছে আদালত। ছাদ ধসে ২০ মিটার নিচে পড়ে…

রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক আমেরিকানকে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে দেশটির প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫ হাজার ডলার করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার…

মায়ের শেষ বিদায়ে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

কারাগারে থাকা সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে অংশ নিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়ে…

শাহরুখ-সালমানের নায়িকা নগমা, নতুন চেহারায় কেন অবাক অনুরাগীরা?

নব্বইয়ের দশক ও দুই হাজারের শুরুর দিকে বলিউডের পরিচিত মুখ ছিলেন অভিনেত্রী নগমা। শাহরুখ খান, সালমান খান, অক্ষয় কুমারের মতো তারকাদের সঙ্গে একাধিক ছবিতে অভিনয়…

গ্যাভিন লার্কিনের মৃত্যু নিয়ে বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন অ্যালি ল্যাংডন

সেরা বন্ধু গ্যাভিন লার্কিনের মৃত্যু এবং তাঁর পরিবারের ওপর নেমে আসা একের পর এক শোকের স্মৃতি বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছেন অস্ট্রেলিয়ার টেলিভিশন সাংবাদিক ও…

চীনে বিদেশি জাহাজে আগুন, ২০ জনের মৃত্যু

চীনের পূর্বাঞ্চলীয় কিংদাও বন্দরে নোঙর করা একটি বিদেশি পতাকাবাহী কার্গো জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au