সর্বশেষ

হামজার লেস্টার সিটির টানা তিন পরাজয়

  • 4:21 am - November 02, 2025
  • পঠিত হয়েছে:৭৫ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২ নভেম্বর- ইংলিশ ফুটবল লিগ চ্যাম্পিয়নশিপে টানা তিন ম্যাচে হেরেছে হামজা চৌধুরীর ক্লাব লেস্টার সিটি। ব্লাকবার্ন রোভার্সের বিপক্ষে দলটি হেরেছে ২-০ গোলের ব্যবধানে। যদিও এ ম্যাচে নামতে পারেননি বাংলাদেশের তারকা মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরী।

গত অক্টোবরের প্রথম দিকে পোর্স্টমাউথের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল মার্টি সিফুয়েন্তেসের শিষ্যরা। পরের ম্যাচে হাল সিটির বিপক্ষে ২-১ গোলের হার দিয়ে শুরু। এরপর মিলওয়ালের বিপক্ষে ১-০ গোলের হার এবং সবশেষ ম্যাচে ব্লাকবার্ন রোভার্সের বিপক্ষে ২-০ গোলের হার দেখলো দলটি।

লেস্টার সিটির ঘরের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে শুরু থেকে দারুণ খেলছিল স্বাগতিকেরা। তবে ২০ মিনিটের সময় প্রথম গোল করে বসে ব্লাকবার্ন। গোল করেন আইসল্যান্ডের ফরোয়ার্ড আন্দ্রি গুডজোনসেন। পরে ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় হামজার দল।

বিরতির পর আরও আক্রমণাত্মক ছিল লেস্টার সিটি। তবে গোল শোধ করতে পারেনি দলটি। উল্টো ৬৩ মিনিটে আরও এক গোল করে বসেন ওই গুডজোনসেন। পরে ওই ২-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় স্বাগতিক লেস্টারকে।

এই শাখার আরও খবর

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৯২

বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৯২ জন।…

ময়মনসিংহে যুবককে পেট্রল ঢেলে আগুন, হাসপাতালে মৃত্যু

ময়মনসিংহের মুক্তাগাছায় ফরহাদ হোসেন (৩৫) নামে এক যুবকের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। দগ্ধ অবস্থায় পাশের জলাশয়ে লাফ দিয়েও শেষ রক্ষা হয়নি…

কাচের ছাদ ধসে তরুণের মৃত্যু, কঠোর শাস্তির দাবি পরিবারের

অস্ট্রেলিয়ার পার্থে কার্টিন ইউনিভার্সিটিতে নির্মাণাধীন কাচের ছাদ ধসে ২৩ বছর বয়সী এক তরুণের মৃত্যুর মর্মান্তিক ভিডিও প্রকাশ করেছে আদালত। ছাদ ধসে ২০ মিটার নিচে পড়ে…

রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক আমেরিকানকে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে দেশটির প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫ হাজার ডলার করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার…

মায়ের শেষ বিদায়ে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

কারাগারে থাকা সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে অংশ নিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়ে…

শাহরুখ-সালমানের নায়িকা নগমা, নতুন চেহারায় কেন অবাক অনুরাগীরা?

নব্বইয়ের দশক ও দুই হাজারের শুরুর দিকে বলিউডের পরিচিত মুখ ছিলেন অভিনেত্রী নগমা। শাহরুখ খান, সালমান খান, অক্ষয় কুমারের মতো তারকাদের সঙ্গে একাধিক ছবিতে অভিনয়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au