সর্বশেষ

দাবা বিশ্বকাপে নরওয়ের গ্র্যান্ডমাস্টারকে রুখে দিলেন নীড়

  • 4:39 am - November 02, 2025
  • পঠিত হয়েছে:৯৬ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২ নভেম্বর-ভারতের গোয়ায় শুরু হয়েছে বিশ্বকাপ দাবা। বিশ্বকাপে বাংলাদেশের দুই আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান ও মনন রেজা নীড় অংশগ্রহণ করছেন। ফাহাদ হারলেও নীড় প্রথম রাউন্ডের প্রথম ম্যাচে ড্র করেছেন।

নীড়ের প্রতিপক্ষ ছিলেন নরওয়ের গ্র্যান্ডমাস্টার তারি আরআয়ান। যার রেটিং ২৬৩১। যেখানে নীড়ের রেটিং ২৩৬৯। হাই প্রোফাইল রেটিংধারীর বিপক্ষে বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার নীড় সাদা ঘুটিতে ড্র করেন। আজ দ্বিতীয় ম্যাচে নীড় কালো ঘুটি নিয়ে খেলবেন। কালও যদি ড্র হয় তাহলে দুই জনের মধ্যে র‍্যাপিড খেলা হবে। র‍্যাপিড খেলা অমীমাংসিত থাকলে তখন ব্লিটজ অনুষ্ঠিত হবে। আর যদি কাল ইউক্রেনের গ্র্যান্ডমাস্টার জিতে যান তাহলে তিনি দ্বিতীয় রাউন্ডে খেলবেন। নীড় জিতলে নীড়ও পরের রাউন্ডে খেলবেন।

বাংলাদেশের আরেক আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমানের প্রতিপক্ষ ছিল ইউক্রেনের গ্র্যান্ডমাস্টার ইভানচুক। ফাহাদের (২৪১৬) চেয়ে ২০০ রেটিং এগিয়ে ইউক্রেনের এই দাবাড়ু। ফাহাদ সাদা ঘুটি নিয়ে ইউরোপের এই গ্র্যান্ডমাস্টারকে রুখতে পারেননি। ফলে আজ কালো ঘুটি নিয়ে ফাহাদের জন্য আরো বড় চ্যালেঞ্জ। কাল ড্র করলেও ফাহাদ টুর্নামেন্ট থেকে বিদায় নেবেন। জিতলে আবার র‍্যাপিড, ব্লিটজে গড়াবে খেলা।

দাবা বিশ্বকাপে বাংলাদেশের দাবাড়ুরা প্রথম রাউন্ডেই বিদায় নেন সাধারণত। গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবই শুধু একবার দ্বিতীয় রাউন্ডে খেলেছিলেন। বিশ্বকাপ দাবায় এখন পর্যন্ত এটাই বাংলাদেশের সর্বোচ্চ অবস্থান।

এই শাখার আরও খবর

বাংলাদেশে সংখ্যালঘুদের অবস্থান সম্পর্কে দুর্গাপূজা কী বার্তা দেয়?

দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্‌যাপন, পূজামণ্ডপে প্রধানমন্ত্রীর উপস্থিতি এবং ছুটির মেয়াদ বাড়ানোর মধ্য দিয়ে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় ইতিবাচক বার্তা দিয়েছে বিএনপি সরকার। তবে উৎসব নির্বিঘ্নে শেষ হওয়াই…

বাংলাদেশে প্রযুক্তি ও উদ্ভাবনী নগরী গড়তে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশে ‘প্রযুক্তি ও উদ্ভাবনী নগরী’ প্রতিষ্ঠা, কৃষির আধুনিকায়ন এবং শিল্প খাতে সহযোগিতা বাড়াতে জাপানের সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত…

ফ্রান্স থেকে স্পেন, ইউরোপজুড়ে কেন রাস্তায় নামছে জেন-জি?

আবাসন সংকট, জীবনযাত্রার বাড়তি ব্যয়, কর্মসংস্থানের অনিশ্চয়তা ও শিক্ষাব্যবস্থার দুর্বলতা নিয়ে ইউরোপের বিভিন্ন দেশে বিক্ষোভে নেমেছে তরুণ প্রজন্ম। ফ্রান্স, স্পেন, ইতালি, বেলজিয়াম, আলবেনিয়াসহ বিভিন্ন দেশে…

‘আমি শুধু চাই, তাকে থামানো হোক’: দণ্ডিত ধর্ষকের বিরুদ্ধে সাহসী সতর্কবার্তা ভুক্তভোগীর

দুই তরুণীকে ধর্ষণের দায়ে কারাদণ্ড ভোগ করা এক ব্যক্তি আবারও একই ধরনের অপরাধের চেষ্টা করছেন বলে আশঙ্কা করা হচ্ছে। অস্ট্রেলিয়ার জাতীয় প্রতিবন্ধী সহায়তা কর্মসূচি এনডিআইএসের…

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের হুমকিতে অস্বস্তিতে অস্ট্রেলিয়ার লেবার পার্টি, চাপে প্রধানমন্ত্রী আলবানিজ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানে নতুন করে সামরিক অভিযান চালানোর হুমকি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের জন্য রাজনৈতিক অস্বস্তির কারণ হয়ে উঠেছে। যুদ্ধ দীর্ঘায়িত হওয়া, জ্বালানির…

দিল্লিতে হঠাৎ এনএসআই মহাপরিচালক, আলোচনায় শেখ হাসিনার প্রত্যাবর্তন

বাংলাদেশের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) মহাপরিচালক মেজর জেনারেল আবু মোহাম্মদ সারওয়ার ফরিদের দিল্লি সফরকে ঘিরে বাংলাদেশ-ভারত নিরাপত্তা সহযোগিতা এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au