সর্বশেষ

সোহানের পায়ে প্লাস্টার রাত পোহালে এমআরআই

  • 4:47 am - November 02, 2025
  • পঠিত হয়েছে:৮১ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২ নভেম্বর-ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতার সঙ্গে সঙ্গে চোটের ধাক্কাও খেল বাংলাদেশ দল। ম্যাচ চলাকালীন গোঁড়ালিতে চোট পেয়ে মাঠ ছাড়েন উইকেটকিপার-ব্যাটার নুরুল হাসান সোহান। একই ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। দুজনই বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগের তত্ত্বাবধানে রয়েছেন।

ঘটনাটি ঘটে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। দ্বিতীয় ইনিংসের ১১তম ওভারে ফিল্ডিং করতে গিয়ে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন সোহান। গোঁড়ালির দিকে হাত দিয়ে ব্যথায় কাতরাতে থাকেন তিনি। মাঠেই বিসিবির ফিজিও বায়েজিদুল ইসলাম প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যথা কমেনি। পায়ে ভর দিতে না পারায় শেষ পর্যন্ত স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় সোহানকে।

এরপর তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয় এক্স-রে করার জন্য। সৌভাগ্যবশত, এক্স-রেতে কোনো ভাঙন ধরা পড়েনি। তবে সতর্কতার অংশ হিসেবে পায়ে অস্থায়ী প্লাস্টার করা হয়েছে। আজ সোহানের এমআরআই স্ক্যান করা হবে, যাতে লিগামেন্টের অবস্থা বিস্তারিত জানা যায়।

চট্টগ্রাম থেকে সকালে ঢাকায় ফিরে এসেছেন সোহান। তিনি আজ বিসিবির মেডিকেল টিমের সঙ্গে দেখা করবেন বলে জানা গেছে।

অন্যদিকে, একই ম্যাচে চোট পেয়েছেন পেসার শরিফুল ইসলাম। ইনিংসের শুরুতে দুই ওভার বল করে ১২ রান দেওয়ার পর আর তাকে দেখা যায়নি। পরে জানা যায়, তার হ্যামস্ট্রিংয়ে টান লেগেছে। ইতোমধ্যে তার এমআরআই করা হয়েছে, তবে রিপোর্ট এখনো হাতে পায়নি বিসিবির মেডিকেল বিভাগ।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শরিফুলের চোট যদি গ্রেড-ওয়ান হয়, তাহলে অন্তত দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে। তবে গ্রেড-টু ইনজুরি হলে পুনর্বাসনের সময় আরও দীর্ঘ হতে পারে।

এই শাখার আরও খবর

যুক্তরাষ্ট্রে ১৩২ বছরের রেকর্ড ভেঙে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম, ইউরোপেও উষ্ণতম আগস্ট

জলবায়ু পরিবর্তনের প্রভাব আরও স্পষ্ট হয়ে উঠছে। চলতি বছর যুক্তরাষ্ট্রে রেকর্ড রাখা শুরুর পর ১৩২ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম পার হয়েছে। জুন থেকে আগস্ট…

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৯২

বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৯২ জন।…

ময়মনসিংহে যুবককে পেট্রল ঢেলে আগুন, হাসপাতালে মৃত্যু

ময়মনসিংহের মুক্তাগাছায় ফরহাদ হোসেন (৩৫) নামে এক যুবকের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। দগ্ধ অবস্থায় পাশের জলাশয়ে লাফ দিয়েও শেষ রক্ষা হয়নি…

কাচের ছাদ ধসে তরুণের মৃত্যু, কঠোর শাস্তির দাবি পরিবারের

অস্ট্রেলিয়ার পার্থে কার্টিন ইউনিভার্সিটিতে নির্মাণাধীন কাচের ছাদ ধসে ২৩ বছর বয়সী এক তরুণের মৃত্যুর মর্মান্তিক ভিডিও প্রকাশ করেছে আদালত। ছাদ ধসে ২০ মিটার নিচে পড়ে…

রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক আমেরিকানকে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে দেশটির প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫ হাজার ডলার করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার…

মায়ের শেষ বিদায়ে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

কারাগারে থাকা সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে অংশ নিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au