লিড নিউজ

বিজ্ঞাপন ইস্যুতে বিভেদ: মার্কিন প্রেসিডেন্টের কাছে ক্ষমা চেয়েছেন কানাডার প্রধানমন্ত্রী

  • 8:15 am - November 02, 2025
  • পঠিত হয়েছে:১০২ বার
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২ নভেম্বর- কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষোভের কারণ হয়ে ওঠা একটি শুল্কবিরোধী বিজ্ঞাপনের জন্য তিনি ব্যক্তিগতভাবে ক্ষমা চেয়েছেন। এই বিজ্ঞাপন দুই দেশের মধ্যে চলমান বাণিজ্য আলোচনায় গুরুতর প্রভাব ফেলেছিল বলে জানিয়েছেন তিনি।

শনিবার দক্ষিণ কোরিয়ায় এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) শীর্ষ সম্মেলন শেষে এক সংবাদ সম্মেলনে কার্নি বলেন, “কানাডার বৃহত্তম বাণিজ্য অংশীদার যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নিয়ে যে দর-কষাকষি হচ্ছে, তার জন্য আমি সম্পূর্ণভাবে দায়ী।”

অন্টারিও প্রাদেশিক সরকারের প্রচারিত ওই বিজ্ঞাপন প্রসঙ্গে তিনি আরও বলেন, “আমি প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে ক্ষমা চেয়েছি। তিনি এতে ক্ষুব্ধ হয়েছিলেন, যা আমি বুঝতে পারছি। একজন প্রধানমন্ত্রী হিসেবে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সম্পর্ক রক্ষা করা আমার দায়িত্ব।”

কার্নি বলেন, “ফেডারেল সরকার আমাদের পররাষ্ট্র সম্পর্কের জন্য দায়ী। সম্পর্কের ক্ষেত্রে ভালো ও খারাপ দুই দিকই আসে, কিন্তু আমাদের সেগুলো মেনে নিতে হয়। আমি এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছি এবং ক্ষমা চেয়েছি।”

বিতর্কিত বিজ্ঞাপনটি তৈরি করেছিল কানাডার অন্টারিও প্রাদেশিক সরকার। এতে ১৯৮০-এর দশকের একটি ভাষণ ব্যবহার করা হয়, যেখানে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান সতর্ক করেছিলেন যে, অতিরিক্ত শুল্কনীতি ‘তীব্র বাণিজ্যযুদ্ধ’ ও ‘বেকারত্ব’ ডেকে আনতে পারে। বিজ্ঞাপনটি প্রচারের পর থেকেই ওয়াশিংটন ও অটোয়ার মধ্যে সম্পর্কের টানাপোড়েন আরও বেড়ে যায়।

ট্রাম্প প্রশাসন অভিযোগ করে, বিজ্ঞাপনটিতে রিগ্যানের বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে এবং এটি মার্কিন সুপ্রিম কোর্টে ট্রাম্পের শুল্কনীতি সংক্রান্ত মামলার ওপর প্রভাব ফেলতে পারে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আরও বলা হয়, বিজ্ঞাপনটি রিগ্যানকে ভুলভাবে ‘শুল্কবিরোধী’ হিসেবে দেখিয়েছে, অথচ ট্রাম্পের দাবি “রিগ্যান আসলে শুল্ক সমর্থন করতেন।”

বিজ্ঞাপনটি সরিয়ে না নেওয়ায় ট্রাম্প প্রশাসন কানাডার সঙ্গে সব ধরনের বাণিজ্য আলোচনা স্থগিত করে এবং কানাডার পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেয়। ফলে কানাডীয় পণ্যের ওপর মোট মার্কিন শুল্কের পরিমাণ দাঁড়ায় ৩৫ শতাংশে।

শুক্রবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “আমার সঙ্গে কার্নির সম্পর্ক খুব ভালো, আমি তাঁকে পছন্দ করি, কিন্তু তারা যা করেছে, তা ভুল ছিল। বিজ্ঞাপনটি ভুয়া ছিল। রিগ্যান শুল্কের সমর্থক ছিলেন, আর তারা সেটিকে উল্টোভাবে দেখিয়েছে।”

যদিও অন্টারিও সরকারের ওই বিজ্ঞাপনে রিগ্যানের ভাষণের আসল অংশই ব্যবহার করা হয়েছিল, তবে কথাগুলোর বিন্যাস ও উপস্থাপন এমনভাবে করা হয়েছিল যে তা মূল বক্তব্য থেকে কিছুটা ভিন্নভাবে প্রতীয়মান হয়।

সুত্রঃ রয়টার্স

এই শাখার আরও খবর

যুক্তরাষ্ট্রে ১৩২ বছরের রেকর্ড ভেঙে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম, ইউরোপেও উষ্ণতম আগস্ট

জলবায়ু পরিবর্তনের প্রভাব আরও স্পষ্ট হয়ে উঠছে। চলতি বছর যুক্তরাষ্ট্রে রেকর্ড রাখা শুরুর পর ১৩২ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম পার হয়েছে। জুন থেকে আগস্ট…

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৯২

বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৯২ জন।…

ময়মনসিংহে যুবককে পেট্রল ঢেলে আগুন, হাসপাতালে মৃত্যু

ময়মনসিংহের মুক্তাগাছায় ফরহাদ হোসেন (৩৫) নামে এক যুবকের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। দগ্ধ অবস্থায় পাশের জলাশয়ে লাফ দিয়েও শেষ রক্ষা হয়নি…

কাচের ছাদ ধসে তরুণের মৃত্যু, কঠোর শাস্তির দাবি পরিবারের

অস্ট্রেলিয়ার পার্থে কার্টিন ইউনিভার্সিটিতে নির্মাণাধীন কাচের ছাদ ধসে ২৩ বছর বয়সী এক তরুণের মৃত্যুর মর্মান্তিক ভিডিও প্রকাশ করেছে আদালত। ছাদ ধসে ২০ মিটার নিচে পড়ে…

রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক আমেরিকানকে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে দেশটির প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫ হাজার ডলার করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার…

মায়ের শেষ বিদায়ে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

কারাগারে থাকা সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে অংশ নিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au