বাংলাদেশ

খাগড়াছড়িতে আগুনে পুড়ল ৯ ব্যবসাপ্রতিষ্ঠান, ক্ষতি কয়েক কোটি টাকা

  • 1:08 pm - November 06, 2026
  • পঠিত হয়েছে:২৯ বার
খাগড়াছড়ি পৌর এলাকায় কলাবাগানে আগুনে ৯টি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।ছবি: সংগৃহীত

খাগড়াছড়ি পৌর এলাকার কলাবাগানে ভয়াবহ অগ্নিকাণ্ডে কাঠের দোকান ও আসবাবপত্র তৈরির কারখানাসহ নয়টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। এ ঘটনায় একটি টমটম অটোরিকশাও আগুনে পুড়ে যায়। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

শুক্রবার (৬ নভেম্বর) রাত পৌনে ৩টার দিকে কলাবাগান এলাকায় আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় বাসিন্দারা ফায়ার সার্ভিসকে খবর দেন।

খবর পেয়ে খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। অগ্নিনির্বাপণের কাজে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি সেনাবাহিনী ও পুলিশ সদস্যরাও সহযোগিতা করেন।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ জানান, আগুনে কাঠ ও টিনের তৈরি স্থাপনাগুলো দ্রুত পুড়ে যাওয়ায় আগুন আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। এ ছাড়া পানির সংকটের কারণে আগুন নেভাতে কিছুটা বেশি সময় লেগেছে।

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে কাঠের দোকান, আসবাবপত্র তৈরির কারখানাসহ মোট নয়টি ব্যবসাপ্রতিষ্ঠান এবং একটি টমটম অটোরিকশা পুড়ে গেছে।

প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এবং মোট ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এই শাখার আরও খবর

শ্রমিক অসন্তোষে চাপে পোশাকশিল্প, সময়মতো পণ্য রপ্তানি নিয়ে শঙ্কা

সাভার ও আশুলিয়ার পোশাক কারখানাগুলোতে কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ ও সংঘর্ষের কারণে উৎপাদন ব্যাহত হয়েছে। একদিকে কারখানার উৎপাদন স্বাভাবিক রাখার চাপ, অন্যদিকে নির্ধারিত সময়ে…

মধ্যরাতে সড়কে হোম ইকোনমিকসের ছাত্রীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) অধ্যক্ষ অধ্যাপক মেহেরুন্নেছার পদত্যাগের দাবিতে মধ্যরাতে সড়কে নেমে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।…

গঙ্গা চুক্তি নবায়নে নতুন শর্ত চাইতে পারে ভারত

বাংলাদেশের সঙ্গে ১৯৯৬ সালের গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে আগামী ১২ ডিসেম্বর। চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে নতুন করে পানি বণ্টনের শর্ত…

কারা নিয়ন্ত্রণ করছে দেশের মাদক সাম্রাজ্য

ভাস্কর দত্ত:  দেশের মাদক সাম্রাজ্য নিয়ন্ত্রণ করছেন এক হাজারের বেশি গডফাদার। তাঁদের অধীনে ইয়াবা, হেরোইন, আইস, ফেনসিডিলসহ বিভিন্ন নিষিদ্ধ মাদকের কারবার চালাচ্ছেন ২৫ হাজারেরও বেশি…

ইউরোপে এক দিনে ১২ ফ্লাইটে বোমা হামলার হুমকি

ইউরোপের বিভিন্ন দেশের যাত্রীবাহী উড়োজাহাজে বোমা হামলার হুমকি ঘিরে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) এক দিনেই অন্তত ১২টি ফ্লাইটে এ ধরনের হুমকি…

‘মেয়েকে মেরে ফেলেছি’ বলে শাশুড়িকে ফোন, পরে থানায় আত্মসমর্পণ

ভারতের কর্ণাটক রাজ্যের চিক্কাবল্লাপুর জেলায় পারিবারিক বিরোধের জেরে ৩০ বছর বয়সী এক গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। হত্যার পর অভিযুক্ত নিজেই…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au