সর্বশেষ

নারী বিশ্বকাপে ভারতীয় দলে ১২তম সদস্য জেমিমার কুকুর

  • 6:53 pm - November 02, 2025
  • পঠিত হয়েছে:৭৭ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২ নভেম্বর-ভারতীয় নারী ক্রিকেট দলের ১২তম সদস্য একটি কুকুর! হ্যাঁ, অদ্ভুত শোনালেও এভাবেই নিজের পোষা প্রাণীকে সবার কাছে পরিচয় করিয়ে দিলেন চলমান নারী ওয়ানডে বিশ্বকাপে ভারতকে ফাইনালে তোলার নায়ক জেমিমা রদ্রিগেজ।

সপ্তাহখানেক আগে আইসিসির পেজ থেকে প্রকাশিত এক ভিডিওতে জেমিমা উপস্থিত হন একটি কুকুরকে নিয়ে। প্রাণীটিকে তিনি পরিচয় করিয়ে দেন এভাবে, ‘হ্যালো, সবাই। আজকের অনুশীলনে আমাদের সঙ্গে আছে এক বিশেষ সদস্য। আমি তাকে জেড বলি। সে আমাদের ১২তম সদস্য।’

বছর দুয়েক আগে নিজের জন্মদিনে বাবার কাছ থেকে প্রাণীটিকে উপহার পেয়েছিলেন জেমিমা। নামটাও রেখেছেন নিজের সঙ্গে মিল রেখে। জেড ভারতীয় দলে সবার কাছে খুব জনপ্রিয়। মূল ম্যাচে ১২তম সদস্য না হলেও, অনুশীলনে ঠিকই ১২তম সদস্যের কাজটি করে থাক। জেমিমার পরিবারের কাছেও পোষা প্রাণীটি তার চেয়ে বেশি প্রিয় হয়ে উঠেছে।

এ বিষয়ে ২৫ বছর বয়সী এ ব্যাটার বলেন, ‘আমার ২৩তম জন্মদিনে বাবা জেডকে আমায় উপহার দিয়েছিলেন। সবাই বলেছিল জে (ইংরেজি বর্ণ) দিয়ে তার একটি নাম রাখতে। তাই তার নাম জেড রাখা হয়েছে। সে খুবই ভালো। খুবই সভ্য। সে আমাকে ভালোবাসে কারণ আমরা একই এনার্জি ভাগ করে থাকি। জেডকে যখন মা দৌড়াতে দেখেন, তার কাছে মনে হয় যেন ছোট জেমি দৌড়াচ্ছে তার চার পাশে। হ্যাঁ, কারণ আমরা একই রকম এনার্জি শেয়ার করি। সে দলে খুবই জনপ্রিয়। দলের সবাই তাকে ভালোবাসে। শুধু তাই নয়, পরিবারে আমি সবচেয়ে প্রিয় ছিলাম। কিন্তু জেড এখন সে জায়গাটা নিয়ে নিয়েছে।’

আইসিসির প্রকাশিত ভিডিওতে দেখা যায়, জেমিমাকে তার পোষা কুকুরের সঙ্গে অনুশীলন করতে। ব্যাটের সাহায্যে তার হিট করা বল মাঠ থেকে কুড়িয়ে এনে দিচ্ছে জেড। তার সতীর্থদেরও বলতে শোনা যায়, ‘জেমি, ও তোমার মতো।’ উত্তরে এ ব্যাটারও জানান, ‘আমিতো বলেই ছিলাম।’

জেড অনুশীলনে ভারতীয় দলকে উজ্জীবিত করে রাখে তাতে কোনো সন্দেহ নেই। আর তার মালিক জেমিমা তো, হয়ে উঠেছেন দলের মধ্যমণি। তার বীরত্বসূচক ইনিংসেই গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) নারী ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি অসাধ্য কাজ করে ফেলেছে ভারত।

৩৩৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করে জিতেছে তারা। নারীদের ক্রিকেটে যা বিশ্ব রেকর্ড। এমন রেকর্ড জয়ের অন্যতম নায়ক জেমিমা। ১৩৪ বলে ১৪ চারের মারে ১২৭ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন তিনি। দুর্দান্ত এ ইনিংসের পর থেকে সবার প্রশংসায় ভাসছেন এ ক্রিকেটার। তাকে নিয়ে চর্চা হচ্ছে সামাজিক মাধ্যমে।

এই শাখার আরও খবর

যুক্তরাষ্ট্রে ১৩২ বছরের রেকর্ড ভেঙে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম, ইউরোপেও উষ্ণতম আগস্ট

জলবায়ু পরিবর্তনের প্রভাব আরও স্পষ্ট হয়ে উঠছে। চলতি বছর যুক্তরাষ্ট্রে রেকর্ড রাখা শুরুর পর ১৩২ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম পার হয়েছে। জুন থেকে আগস্ট…

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৯২

বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৯২ জন।…

ময়মনসিংহে যুবককে পেট্রল ঢেলে আগুন, হাসপাতালে মৃত্যু

ময়মনসিংহের মুক্তাগাছায় ফরহাদ হোসেন (৩৫) নামে এক যুবকের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। দগ্ধ অবস্থায় পাশের জলাশয়ে লাফ দিয়েও শেষ রক্ষা হয়নি…

কাচের ছাদ ধসে তরুণের মৃত্যু, কঠোর শাস্তির দাবি পরিবারের

অস্ট্রেলিয়ার পার্থে কার্টিন ইউনিভার্সিটিতে নির্মাণাধীন কাচের ছাদ ধসে ২৩ বছর বয়সী এক তরুণের মৃত্যুর মর্মান্তিক ভিডিও প্রকাশ করেছে আদালত। ছাদ ধসে ২০ মিটার নিচে পড়ে…

রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক আমেরিকানকে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে দেশটির প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫ হাজার ডলার করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার…

মায়ের শেষ বিদায়ে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

কারাগারে থাকা সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে অংশ নিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au