লিড নিউজ

এভারেস্ট অঞ্চলে ঝড়-বৃষ্টি ও তুষারে আটকা শতাধিক পর্যটক

  • 7:28 pm - November 02, 2025
  • পঠিত হয়েছে:৭৬ বার
নেপালের উত্তরপূর্বাঞ্চলীয় কোশি প্রদেশের সোলুখুম্বু জেলার লুকলা অঞ্চলেই এই বিপর্যয়ের কেন্দ্রবিন্দু। ফাইল ছবি

মেলবোর্ন, ২ নভেম্বর- নেপালে টানা বর্ষণ, তুষারপাত ও ঝড়ো আবহাওয়ার কারণে বিশ্বের সর্বোচ্চ পর্বত এভারেস্টের পাদদেশে শতাধিক পর্যটক আটকা পড়েছেন। গত তিন দিন ধরে চলা প্রতিকূল আবহাওয়ার কারণে বিমান চলাচল বন্ধ হয়ে পড়েছে, ফলে পর্যটকরা নিরাপদে ফিরে আসতে পারছেন না। শনিবার (১ নভেম্বর) ভারতের বার্তা সংস্থা পিটিআইয়ের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

সরকারি সূত্র জানায়, নেপালের উত্তরপূর্বাঞ্চলীয় কোশি প্রদেশের সোলুখুম্বু জেলার লুকলা অঞ্চলেই এই বিপর্যয়ের কেন্দ্রবিন্দু। এখানেই অবস্থিত মাউন্ট এভারেস্টের পাদদেশ বা বেস ক্যাম্প (উচ্চতা ২৯ হাজার ৩১ ফুট)। গত তিন দিন ধরে এলাকায় টানা বৃষ্টি, ভারী তুষারপাত এবং তীব্র ঝোড়ো বাতাসে আকাশ ঘন মেঘে ঢেকে আছে। ফলে লুকলা বিমানবন্দরে দৃশ্যমানতা এতটাই কমে গেছে যে, বিমান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

সোলুখুম্বু জেলার সহকারী প্রধান জেলাকর্তা সুরেন্দ্র থাপা বলেন, “বৃহস্পতিবার থেকে বিমান চলাচল বন্ধ রয়েছে। ফলে এভারেস্ট বেস ক্যাম্প ঘুরে ফিরে আসা বহু পর্যটক লুকলায় আটকা পড়েছেন। সাধারণত পর্যটন মৌসুমে প্রতিদিন অসংখ্য ফ্লাইট চলাচল করে, কিন্তু এখন সবই স্থগিত। লুকলার হোটেলগুলো এখন গিজগিজ করছে পর্যটকে, অনেকেই থাকার জায়গা পাচ্ছেন না।”

তারা এয়ারলাইন্সের লুকলা বিমানবন্দরের ইনচার্জ অমৃত মাগার জানিয়েছেন, শুধুমাত্র তাদের সংস্থার টিকিটধারী পর্যটকের সংখ্যা প্রায় দেড় হাজার, যারা বর্তমানে লুকলায় আটকা আছেন। তিনি বলেন, “আমরা ক্রমাগত আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণ করছি, কিন্তু দৃশ্যমানতা না বাড়লে উড্ডয়ন সম্ভব নয়।”

নেপালের আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী দুই দিন কোশি প্রদেশ ও আশপাশের পাহাড়ি এলাকায় আরও বৃষ্টি ও তুষারপাতের আশঙ্কা রয়েছে। ফলে পরিস্থিতির দ্রুত উন্নতির সম্ভাবনা নেই।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে উদ্ধারকারী দলগুলো প্রস্তুত রাখা হয়েছে। তবে এখন পর্যন্ত বড় কোনো দুর্ঘটনা বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

সুত্রঃ পিটিআই

এই শাখার আরও খবর

হাটহাজারীতে ট্যাংক বিস্ফোরণের মূল কারণ নিম্নমানের পাকিস্তানি গোলাবারুদ

চট্টগ্রামের হাটহাজারীতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংকে বিস্ফোরণের ঘটনায় দুই সেনাসদস্য নিহত হওয়ার পেছনে চীনে তৈরি ট্যাংকের ত্রুটি নয়, পাকিস্তান থেকে আমদানি করা কথিত নিম্নমানের…

যুক্তরাষ্ট্রে ১৩২ বছরের রেকর্ড ভেঙে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম, ইউরোপেও উষ্ণতম আগস্ট

জলবায়ু পরিবর্তনের প্রভাব আরও স্পষ্ট হয়ে উঠছে। চলতি বছর যুক্তরাষ্ট্রে রেকর্ড রাখা শুরুর পর ১৩২ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম পার হয়েছে। জুন থেকে আগস্ট…

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৯২

বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৯২ জন।…

ময়মনসিংহে যুবককে পেট্রল ঢেলে আগুন, হাসপাতালে মৃত্যু

ময়মনসিংহের মুক্তাগাছায় ফরহাদ হোসেন (৩৫) নামে এক যুবকের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। দগ্ধ অবস্থায় পাশের জলাশয়ে লাফ দিয়েও শেষ রক্ষা হয়নি…

কাচের ছাদ ধসে তরুণের মৃত্যু, কঠোর শাস্তির দাবি পরিবারের

অস্ট্রেলিয়ার পার্থে কার্টিন ইউনিভার্সিটিতে নির্মাণাধীন কাচের ছাদ ধসে ২৩ বছর বয়সী এক তরুণের মৃত্যুর মর্মান্তিক ভিডিও প্রকাশ করেছে আদালত। ছাদ ধসে ২০ মিটার নিচে পড়ে…

রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক আমেরিকানকে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে দেশটির প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫ হাজার ডলার করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au