বাংলাদেশ

প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষা বাদে শিক্ষাবিদদের ক্ষোভ

  • 5:15 pm - November 04, 2025
  • পঠিত হয়েছে:১২৭ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৪ নভেম্বর- সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। সম্প্রতি প্রকাশিত সংশোধিত ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা ২০২৫’-এ সংগীত ও শরীরচর্চা শিক্ষকের পদ বাদ দেওয়া হয়েছে, যা শিক্ষা মহলে হতাশা ও সমালোচনার জন্ম দিয়েছে।

গত আগস্ট মাসে জারি করা মূল বিধিমালায় প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগের ব্যবস্থা রাখা হয়েছিল। কিন্তু ধর্মভিত্তিক বিভিন্ন সংগঠনের আপত্তি ও সমালোচনার মুখে সরকার সেই পদ দুটি বাতিল করে নতুন করে গেজেট প্রকাশ করেছে।

শিক্ষাবিদদের মতে, এটি শিশুদের মানসিক ও শারীরিক বিকাশের পথে একটি বড় বাধা। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক মনজুর আহমদ বলেছেন,

“সংগীত ও শরীরচর্চা শিশুশিক্ষার অত্যাবশ্যক উপাদান। এই পদ বাদ দেওয়া মানে শিশুদের সৃজনশীল বিকাশকে রুদ্ধ করা এবং শিক্ষাকে সংকীর্ণ পরিসরে আবদ্ধ করা।”

সরকার ২০১৮ সালে নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছিল, ২০ থেকে ২৫টি স্কুলের একটি ক্লাস্টারের জন্য অন্তত একজন সংগীত ও শরীরচর্চা শিক্ষক নিয়োগ দেওয়া হবে। সেই ভিত্তিতেই ২০২৫ সালের বিধিমালায় বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু মাত্র দুই মাসের মধ্যেই ধর্মীয় চাপ ও রাজনৈতিক বিবেচনায় তা বাদ দেওয়া হলো।

শিক্ষাবিদ ও সাংস্কৃতিক কর্মীরা বলছেন, ধর্মভিত্তিক সংগঠনগুলোর প্রভাবে শিক্ষা ব্যবস্থায় নীতিগত সিদ্ধান্ত পরিবর্তন অত্যন্ত উদ্বেগজনক। তারা মনে করেন, এই সিদ্ধান্ত ধর্মনিরপেক্ষ ও মানবিক শিক্ষার ধারণার সঙ্গে সাংঘর্ষিক এবং শিশুদের সৃজনশীলতা বিকাশে বিরূপ প্রভাব ফেলবে।

মনজুর আহমদ আরও বলেন,

“শিক্ষানীতিতে কোনো ধর্মীয় গোষ্ঠীর চাপ থাকা উচিত নয়। শিশুর শারীরিক ও মানসিক বিকাশই হওয়া উচিত শিক্ষানীতির মূল ভিত্তি। সরকারকে দ্রুত এই সংশোধনী বাতিল করে পূর্বের সিদ্ধান্তে ফিরে আসা প্রয়োজন।”

বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত বাংলাদেশের প্রাথমিক শিক্ষাকে আধুনিক ও অন্তর্ভুক্তিমূলক ধারা থেকে পিছিয়ে দেবে এবং আন্তর্জাতিক মানদণ্ডেও একটি নেতিবাচক বার্তা পাঠাবে।

 

এই শাখার আরও খবর

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

বিতর্কিত ১০০ কোটি ডলারের এলএনজি চুক্তি, বড় ধরণের জ্বালানি সংকটের আশঙ্কায় বাংলাদেশ

বাংলাদেশের জ্বালানি খাত বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই রাজনৈতিক তৎপরতার মাধ্যমে উচ্চ ব্যয়ের একটি নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক…

ইরানের সঙ্গে যুদ্ধ আরও ছয় মাস চলতে পারে: সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া সামরিক সংঘাত আরও অন্তত ছয় মাস চলতে পারে বলে সতর্ক করেছেন সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা।…

রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

রাষ্ট্র-মালিকানাধীন দেশের ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০…

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au