সর্বশেষ

মিয়ানমারে গণমাধ্যমের ওপর দমন-পীড়নে জাতিসংঘের নিন্দা

  • 5:46 pm - November 04, 2025
  • পঠিত হয়েছে:১৩৯ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৪ নভেম্বর- মিয়ানমারে সামরিক জান্তার দমননীতি ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর ক্রমবর্ধমান দমন–পীড়নের প্রেক্ষাপটে সাংবাদিকদের হত্যা ও কারাবন্দি হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি জানিয়েছে, সংবাদমাধ্যমের স্বাধীনতা ও মানবাধিকারের চরম লঙ্ঘন ঘটছে দেশটিতে।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তর থেকে সোমবার এক বিবৃতিতে বলা হয়, ২০২১ সালে ক্ষমতা দখলের পর থেকে মিয়ানমারে অন্তত ২০০ জনের বেশি সাংবাদিক গ্রেপ্তার হয়েছেন, যাদের অনেকে এখনও কারাগারে রয়েছেন। সামরিক বাহিনীর সমালোচনামূলক প্রতিবেদন প্রকাশের অপরাধে কয়েকজন সাংবাদিককে হত্যা করা হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিবৃতিতে বলা হয়, সাংবাদিকদের ভয় দেখিয়ে, গ্রেপ্তার করে বা হত্যা করে সত্য গোপন করা সম্ভব নয়। এমন কর্মকাণ্ড শুধু মানবাধিকারের চরম লঙ্ঘন নয়, বরং এটি মিয়ানমারের গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য বড় হুমকি।

জাতিসংঘ মিয়ানমার সরকারকে অবিলম্বে সব সাংবাদিক ও গণমাধ্যমকর্মীকে মুক্তি দেওয়ার আহ্বান জানায় এবং স্বাধীনভাবে সংবাদ প্রচারের পরিবেশ নিশ্চিত করার দাবি তোলে।

মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, গত তিন বছরে মিয়ানমারে ৭০টিরও বেশি গণমাধ্যম প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে এবং শতাধিক সাংবাদিক দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, তথ্য নিয়ন্ত্রণের মাধ্যমে দেশটিতে জনমত দমন ও ভিন্নমত রোধের কৌশল নিয়েছে জান্তা সরকার।

 

 

এই শাখার আরও খবর

চাঁদা না পেয়ে ফের হামলা, রায়েরবাজারে এজেআর কুরিয়ারের কাভার্ডভ্যানে আগুন

চাঁদা দাবিকে কেন্দ্র করে একের পর এক হামলা ও ভাঙচুরের ঘটনার মধ্যে রাজধানীর রায়েরবাজারে এজেআর কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যানে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে গাড়িতে…

মেলবোর্নে বাড়িতে ছুরিকাঘাতে নারীসহ আহত ৩, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে এক নারী; লকডাউনে পাশের স্কুল

অস্ট্রেলিয়ার মেলবোর্নের দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি বাড়িতে ছুরিকাঘাতে এক নারী ও দুই পুরুষ আহত হয়েছেন। তাঁদের মধ্যে ২৮ বছর বয়সী এক নারীর অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় সতর্কতামূলক…

রোনালদোকে অবসর না নেওয়ার অনুরোধ করেছিলেন পর্তুগাল কোচ, যা বললেন জর্জ জেসুস

আন্তর্জাতিক ফুটবল থেকে ক্রিশ্চিয়ানো রোনালদোর অবসরের ঘোষণায় প্রতিক্রিয়া জানিয়েছেন পর্তুগাল জাতীয় দলের প্রধান কোচ জর্জ জেসুস। পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকাকে জাতীয় দল থেকে অবসর…

কোস্ট গার্ডের পাঁচ জাহাজের নাম পরিবর্তন, বাদ ‘জয় বাংলা’ ও জাতীয় চার নেতার নাম

বাংলাদেশ কোস্ট গার্ডের পাঁচটি জাহাজের নাম পরিবর্তন করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, একটি জাহাজ থেকে ‘জয় বাংলা’ নাম বাদ দেওয়া হয়েছে। পাশাপাশি জাতীয় চার নেতার…

‘সরকারি দপ্তরে টাকা না দিলে শ্রমিকদের ৩০-৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম’

সরকারের বিভিন্ন দপ্তরে ব্যবসায়ীদের বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে না হলে পোশাকশ্রমিকদের মাসে ৩০ থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত বেতন দেওয়া সম্ভব হতো বলে মন্তব্য…

শ্রমিক আন্দোলনের মধ্যে আদালতে পরীমনি-কাণ্ড, কাকতালীয় নাকি পরিকল্পিত?

ভাস্কর দত্ত দেশে শ্রমিকদের আন্দোলন, বেতন-ভাতা, কর্মসংস্থান ও অর্থনৈতিক সংকট নিয়ে যখন গুরুত্বপূর্ণ আলোচনা চলছে, ঠিক তখনই সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের বড় অংশের মনোযোগ কেড়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au