বাংলাদেশ

প্রাথমিক বিদ্যালয়ের সংগীত ও শরীরচর্চা শিক্ষক নিয়োগ নিয়ে সরকারের নতুন বার্তা

  • 4:07 pm - November 05, 2025
  • পঠিত হয়েছে:১৪৭ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৫ নভেম্বর- সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুনভাবে সৃষ্টি করা সংগীত ও শরীরচর্চা শিক্ষক পদ বাতিলের বিষয়ে সরকার নতুন বার্তা দিয়েছে। প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে মঙ্গলবার রাতে প্রকাশিত পোস্টে জানানো হয়েছে, সংবাদমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী বিষয়টি অন্তর্বর্তীকালীন সরকারের নজরে এসেছে।

প্রাথমিক পর্যায়ে মোট ২৫০০ ক্লাস্টারে সমসংখ্যক সংগীত ও শরীরচর্চা শিক্ষক নিয়োগের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে সচিব কমিটির সুপারিশে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই সিদ্ধান্ত থেকে সরে এসেছে।

সচিব কমিটি জানিয়েছে, প্রকল্পের পরিকল্পনায় ত্রুটি রয়েছে। এত অল্প সংখ্যক শিক্ষক নিয়োগ প্রাথমিক শিক্ষার্থীদের জন্য কার্যকর সুফল বয়ে আনবে না এবং দেশের বিদ্যালয়গুলোর মধ্যে বৈষম্য তৈরি করবে। দেশে মোট ৬৫ হাজার ৫৬৯টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে এবং অধিকাংশ বিদ্যালয়ে প্রস্তাবিত নিয়োগ বাস্তবায়ন করা সম্ভব নয়।

ক্লাস্টার ভিত্তিক নিয়োগের ফলে একই শিক্ষককে ২০টির অধিক বিদ্যালয়ে যুগপৎ দায়িত্ব পালন করতে হবে, যা তার জন্য কার্যকরভাবে কর্মঘণ্টা ম্যানেজ করা সম্ভব করবে না।

সরকার আশা করছে, ভবিষ্যতে শিক্ষার্থীদের সার্বিক বিকাশ ও শিক্ষার মান উন্নয়নের জন্য আরও সমন্বিত ও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হবে।

ছবি : সংগৃহীত

 

এই শাখার আরও খবর

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

বিতর্কিত ১০০ কোটি ডলারের এলএনজি চুক্তি, বড় ধরণের জ্বালানি সংকটের আশঙ্কায় বাংলাদেশ

বাংলাদেশের জ্বালানি খাত বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই রাজনৈতিক তৎপরতার মাধ্যমে উচ্চ ব্যয়ের একটি নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক…

ইরানের সঙ্গে যুদ্ধ আরও ছয় মাস চলতে পারে: সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া সামরিক সংঘাত আরও অন্তত ছয় মাস চলতে পারে বলে সতর্ক করেছেন সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা।…

রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

রাষ্ট্র-মালিকানাধীন দেশের ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০…

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au