প্রবাস দর্পন

বাংলাদেশের দরিদ্র মেধাবীদের পাশে অস্ট্রেলিয়ান প্রবাসী: ওটিএন বাংলার নতুন উদ্যোগ

  • 5:12 pm - November 05, 2025
  • পঠিত হয়েছে:২১৭ বার
অস্ট্রেলিয়ান প্রবাসী ডা. শুভজিৎ ও ডা. সুমিতা দম্পতি। ছবিঃ ওটিএন বাংলা

মেলবোর্ন, ৫ নভেম্বর- অন্ধকার যত গভীর, আলোর দ্যুতি তত স্পষ্ট। ঠিক তেমনি বাংলাদেশের প্রান্তিক এলাকার দরিদ্র অথচ মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আলো জ্বালাতে ওটিএন বাংলা সম্প্রতি শুরু করেছে এক অনন্য মানবিক উদ্যোগ “ওটিএন বাংলা শিক্ষা বৃত্তি প্রকল্প”।

এই প্রকল্পের মূল উদ্দেশ্য সহজ কিন্তু গভীর তাৎপর্যপূর্ণ, যাতে আর্থিক সীমাবদ্ধতা কোনো মেধাবী ছাত্রছাত্রীর স্বপ্নের পথে বাধা হয়ে না দাঁড়ায়।

শিক্ষা বৃত্তি: মানুষের সঙ্গে মানুষের সেতুবন্ধন

এই বৃত্তি উদ্যোগের অন্যতম বিশেষত্ব হল, যে কেউ একজন বা একাধিক শিক্ষার্থীকে স্পনসর করতে পারবেন। বৃত্তিদাতা চাইলে সরাসরি ছাত্র বা ছাত্রীটির সঙ্গে যোগাযোগ রাখতে পারবেন এবং সরাসরি অর্থ পাঠাতে পারবেন। ওটিএন বাংলার মাধ্যমেও প্রতি মাসে বৃত্তির টাকা পাঠাতে পারবেন।

এভাবে আমরা একটি মানবিক সেতুবন্ধন তৈরি করতে চাই যা “হৃদয় থেকে হৃদয়ে, শিক্ষা থেকে সমাজে, সমাজ থেকে রাষ্ট্রে ছড়িয়ে যাবে।।”

প্রথম বৃত্তিদাতা: শুভজিৎ-সুমিতা দম্পতির অনন্য দৃষ্টান্ত

এই মহান উদ্যোগের প্রথম পদক্ষেপ নিয়েছেন মেলবোর্নের প্রবাসী দম্পতি ডা. শুভজিৎ রায় ও ডা. সুমিতা সাহা। তারা বাংলাদেশের এক দরিদ্র কিন্তু মেধাবী ছাত্রীর দায়িত্ব নিয়েছেন তার শিক্ষাজীবনের শেষ পর্যন্ত। তাদের এই দৃষ্টান্তমূলক পদক্ষেপ কেবল একজন ছাত্রীর ভবিষ্যৎ বদলে দিচ্ছে না, বরং আমাদের সমাজে সহমর্মিতা ও দায়বদ্ধতার এক নতুন বার্তা দিচ্ছে।

ডা. শুভজিৎ ও ডা. সুমিতা জানিয়েছেন, “আমরা বিশ্বাস করি, একজন শিক্ষিত মানুষ একটি পরিবারকে আলোকিত করতে পারে। যদি আমাদের সামান্য সহায়তায় কেউ নিজের ভবিষ্যৎ গড়ে তুলতে পারে, সেটিই হবে আমাদের সবচেয়ে বড় পুরস্কার।”

সমাজের জন্য এক অনুপ্রেরণা

ওটিএন বাংলা মনে করে, প্রবাসীদের ছোট ছোট সহায়তাই একদিন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার চেহারা পাল্টে দিতে পারে। এই বৃত্তি উদ্যোগের মাধ্যমে একটি স্থায়ী ও স্বচ্ছ ব্যবস্থার আওতায় প্রবাসী বাঙালিরা সরাসরি বাংলাদেশের দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর সুযোগ পাচ্ছেন।

অংশ নিতে চান?

যারা বাংলাদেশের দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াতে চান, তারা যোগাযোগ করতে পারেন-editor@otnbangla.com.au এই ঠিকানায়।

ছোট সাহায্য, বড় ভবিষ্যৎ।  ওটিএন বাংলার এই উদ্যোগ হয়তো একদিন হয়ে উঠবে বাংলাদেশের শিক্ষা স্বপ্নের আরেক নাম “শিক্ষা একজন মানুষের জন্মগত অধিকার।”

এই শাখার আরও খবর

হাটহাজারীতে ট্যাংক বিস্ফোরণের মূল কারণ নিম্নমানের পাকিস্তানি গোলাবারুদ

চট্টগ্রামের হাটহাজারীতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংকে বিস্ফোরণের ঘটনায় দুই সেনাসদস্য নিহত হওয়ার পেছনে চীনে তৈরি ট্যাংকের ত্রুটি নয়, পাকিস্তান থেকে আমদানি করা কথিত নিম্নমানের…

যুক্তরাষ্ট্রে ১৩২ বছরের রেকর্ড ভেঙে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম, ইউরোপেও উষ্ণতম আগস্ট

জলবায়ু পরিবর্তনের প্রভাব আরও স্পষ্ট হয়ে উঠছে। চলতি বছর যুক্তরাষ্ট্রে রেকর্ড রাখা শুরুর পর ১৩২ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম পার হয়েছে। জুন থেকে আগস্ট…

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৯২

বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৯২ জন।…

ময়মনসিংহে যুবককে পেট্রল ঢেলে আগুন, হাসপাতালে মৃত্যু

ময়মনসিংহের মুক্তাগাছায় ফরহাদ হোসেন (৩৫) নামে এক যুবকের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। দগ্ধ অবস্থায় পাশের জলাশয়ে লাফ দিয়েও শেষ রক্ষা হয়নি…

কাচের ছাদ ধসে তরুণের মৃত্যু, কঠোর শাস্তির দাবি পরিবারের

অস্ট্রেলিয়ার পার্থে কার্টিন ইউনিভার্সিটিতে নির্মাণাধীন কাচের ছাদ ধসে ২৩ বছর বয়সী এক তরুণের মৃত্যুর মর্মান্তিক ভিডিও প্রকাশ করেছে আদালত। ছাদ ধসে ২০ মিটার নিচে পড়ে…

রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক আমেরিকানকে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে দেশটির প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫ হাজার ডলার করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au