সর্বশেষ

শিরোপা ধরে রাখতে রাইজিং স্টার এশিয়া কাপে শক্তিশালী দল ঘোষণা আফগানদের

  • 3:49 am - November 06, 2025
  • পঠিত হয়েছে:১০৬ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৬ নভেম্বর-ইমার্জিং এশিয়া কাপের নাম বদলে এখন রাইজিং স্টার্স এশিয়া কাপ করা হয়েছে । এই টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন আফগানিস্তান। আসন্ন আসরের জন্য তারা বুধবার শক্তিশালী দল ঘোষণা করেছে। আফগান দলের নেতৃত্ব দেবেন অভিজ্ঞ ব্যাটার ডারউইশ রাসুলি। গত আসরের শিরোপা জয়ী ১০ ক্রিকেটারকে রেখেই নিজেদের স্কোয়াড সাজিয়েছে আফগানিস্তান।

দলে আছেন জাতীয় দলে খেলা সেদিকউল্লাহ অটল, মোহাম্মদ গাজানফার ও কাইস আহমেদের মতো ক্রিকেটার। সেদিকউল্লাহ এরই মধ্যে জাতীয় দলে নিজের জায়গা পাকা করে নিয়েছেন। গত আসরের ফাইনালে শ্রীলঙ্কা দলের বিপক্ষে হাফ সেঞ্চুরি করে আফগানিস্তানের জয়ে বড় অবদান রেখেছিলেন তিনি।

এরই মধ্যে আফগানিস্তানের হয়ে ২২টি টি-টোয়েন্টি, ১২টি ওয়ানডে ও একটি টেস্ট খেলে ফেলেছেন সেদিকউল্লাহ। ফলে আগের আসরের চেয়ে অনেক বেশি অভিজ্ঞতা নিয়ে মাঠে নামার সুযোগ পাচ্ছেন আফগানিস্তানের এই টপ অর্ডার ব্যাটার। তাদের বোলিং ইউনিটও বেশ শক্তিশালী।

সেখানে আছেন আব্দুল্লাহ আহমদজাই। তিনি সেপ্টেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে আফগানিস্তানের হয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেই খেলেছেন। আর গাজানফার দলটির স্পিন বোলিং আক্রমণের নেতৃত্ব দেবেন। কাইস অবশ্য জাতীয় দলের বাইরে দীর্ঘদিন ধরে।

তিনি জাতীয় দলের হয়ে খেলেছেন ২০২৪ সালে। এ ছাড়া বিলাল সামি, জুবাইদ আকবরি, মোহাম্মদ ইসহাক ও নাঙ্গেয়ালিয়া খারোটের মতো অভিজ্ঞ ক্রিকেটার আছেন দলটিতে। রিজার্ভ ক্রিকেটার হিসেবে আছেন ওয়াফিউল্লাহ তারাখিল, সেদিকুল্লাহ পাচা, ইয়ামা আরব।

আফগানিস্তান রাইজিং স্টার্স এশিয়া কাপে ‘বি’ গ্রুপে খেলবে। যেখানে তারা সঙ্গী হিসেবে পাবে বাংলাদেশ, হংকং ও শ্রীলঙ্কাকে। ১৫ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে আফগানিস্তান। ১৭ নভেম্বর তারা মুখোমুখি হবে বাংলাদেশের বিপক্ষে। ১৯ নভেম্বর হংকংয়ের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের সর্বশেষ ম্যাচ খেলবে।

আফগানিস্তান স্কোয়াডে যারা আছেন;
ডারউইশ রাসুলি (অধিনায়ক), সেদিকউল্লাহ অটল (সহ–অধিনায়ক), নূর রহমান (উইকেটকিপার), মোহাম্মদ ইসহাক (উইকেটকিপার), জুবাইদ আকবরি, ইমরান মীর, রহমানুল্লাহ জাদরান, ইজাজ আহমেদ আহমাদজাই, নাঙ্গেলিয়া খারোটে, ফারমানুল্লাহ সাফি, কাইস আহমেদ, মোহাম্মদ গাজনফার, বিলাল সামি, আবদুল্লাহ আহমদজাই ও ফরিদুন দাউদজাই।

রিজার্ভ- ওয়াফিউল্লাহ তারাখিল, সেদিকউল্লাহ পাচা, ইয়ামা আরব।

এই শাখার আরও খবর

হাটহাজারীতে ট্যাংক বিস্ফোরণের মূল কারণ নিম্নমানের পাকিস্তানি গোলাবারুদ

চট্টগ্রামের হাটহাজারীতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংকে বিস্ফোরণের ঘটনায় দুই সেনাসদস্য নিহত হওয়ার পেছনে চীনে তৈরি ট্যাংকের ত্রুটি নয়, পাকিস্তান থেকে আমদানি করা কথিত নিম্নমানের…

যুক্তরাষ্ট্রে ১৩২ বছরের রেকর্ড ভেঙে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম, ইউরোপেও উষ্ণতম আগস্ট

জলবায়ু পরিবর্তনের প্রভাব আরও স্পষ্ট হয়ে উঠছে। চলতি বছর যুক্তরাষ্ট্রে রেকর্ড রাখা শুরুর পর ১৩২ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম পার হয়েছে। জুন থেকে আগস্ট…

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৯২

বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৯২ জন।…

ময়মনসিংহে যুবককে পেট্রল ঢেলে আগুন, হাসপাতালে মৃত্যু

ময়মনসিংহের মুক্তাগাছায় ফরহাদ হোসেন (৩৫) নামে এক যুবকের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। দগ্ধ অবস্থায় পাশের জলাশয়ে লাফ দিয়েও শেষ রক্ষা হয়নি…

কাচের ছাদ ধসে তরুণের মৃত্যু, কঠোর শাস্তির দাবি পরিবারের

অস্ট্রেলিয়ার পার্থে কার্টিন ইউনিভার্সিটিতে নির্মাণাধীন কাচের ছাদ ধসে ২৩ বছর বয়সী এক তরুণের মৃত্যুর মর্মান্তিক ভিডিও প্রকাশ করেছে আদালত। ছাদ ধসে ২০ মিটার নিচে পড়ে…

রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক আমেরিকানকে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে দেশটির প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫ হাজার ডলার করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au