সর্বশেষ

সুখবর পেলেন টাইগার ওপেনার তানজিদ তামিম

  • 5:17 am - November 06, 2025
  • পঠিত হয়েছে:১০০ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৬ নভেম্বর-ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দলের পারফরম্যান্স হতাশাজনক হলেও ব্যক্তিগত উজ্জ্বলতায় নজর কেড়েছেন তানজিদ হাসান তামিম। ব্যাট হাতে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে আইসিসির সর্বশেষ টি–টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন এই তরুণ ওপেনার। ২০ ধাপ এগিয়ে এখন তিনি ব্যাটসম্যানদের তালিকায় ১৭তম স্থানে।

ক্যারিবীয়দের বিপক্ষে প্রথম ম্যাচে মাত্র ১৫ রানে থেমে গেলেও পরের দুই ম্যাচে ৬১ ও ৮৯ রানের ইনিংস খেলে দারুণভাবে ঘুরে দাঁড়ান তানজিদ। সিরিজে দলের হোয়াইটওয়াশ এড়াতে না পারলেও তার ব্যাটিং চোখে পড়েছে ক্রিকেট দুনিয়ার। এখন ৬৩৬ রেটিং পয়েন্ট নিয়ে টাইগারদের মধ্যে তিনি সর্বোচ্চ স্থানে অবস্থান করছেন।

তানজিদের উন্নতির বিপরীতে সাইফ হাসান হারিয়েছেন নয় ধাপ, নেমে গেছেন ২৯ নম্বরে। অন্যদিকে বাংলাদেশকে ৩–০ ব্যবধানে হারানো ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে দেখা গেছে বিশাল উন্নতি। আকিম আগুস্তে ১০২ ধাপ লাফিয়ে উঠেছেন ৮৩তম স্থানে, আলিক অ্যাথানেজ ৩২ ধাপ এগিয়ে ৮৪তম, আমির জাঙ্গু ২৭ ধাপ এগিয়ে ৮৭তম এবং রোস্টন চেইজ ২৮ ধাপ উন্নতি করে রয়েছেন ৭৮ নম্বরে। ক্যারিবীয় অধিনায়ক শাই হোপ ২ ধাপ এগিয়ে এখন ১২তম স্থানে। ব্যাটারদের তালিকায় শীর্ষে রয়েছেন ভারতের অভিষেক শর্মা।

শুধু ব্যাটিং নয়, বোলিংয়েও এসেছে ইতিবাচক খবর। শেখ মেহেদী হাসান ছয় ধাপ এগিয়ে এখন ১৭তম স্থানে, তানজিম হাসান সাকিব তিন ধাপ এগিয়ে ৩৪ নম্বরে। তবে মুস্তাফিজুর রহমান এক ধাপ পিছিয়ে নেমে গেছেন ১২তম স্থানে। ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার ৯ ধাপ এগিয়ে ২৩তম স্থানে, রোস্টন চেইজ ১৩ ধাপ এগিয়ে ৩৮তম এবং হ্যাটট্রিক করা রোমারিও শেফার্ড ১০ ধাপ লাফিয়ে উঠেছেন ৬৩তম অবস্থানে। বোলারদের তালিকায় শীর্ষে আছেন ভারতের বরুণ চক্রবর্তী।

অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে শীর্ষে অবস্থান ধরে রেখেছেন পাকিস্তানের সাইম আয়ুব। এ তালিকায় বাংলাদেশের সেরা অবস্থানটা শেখ মেহেদী হাসানের—বর্তমানে তিনি ৪৩তম স্থানে আছেন।

তিন ম্যাচের সিরিজ হোয়াইটওয়াশে শেষ হলেও তানজিদ তামিমের এই উন্নতি প্রমাণ করেছে, পরাজয়ের ভেতরেও আলোর রেখা থাকে—বিশেষ করে যখন তরুণ ক্রিকেটাররা নিজেদের উন্নতির গল্পটা র‌্যাঙ্কিংয়েও লিখে ফেলতে পারেন।

এই শাখার আরও খবর

হাটহাজারীতে ট্যাংক বিস্ফোরণের মূল কারণ নিম্নমানের পাকিস্তানি গোলাবারুদ

চট্টগ্রামের হাটহাজারীতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংকে বিস্ফোরণের ঘটনায় দুই সেনাসদস্য নিহত হওয়ার পেছনে চীনে তৈরি ট্যাংকের ত্রুটি নয়, পাকিস্তান থেকে আমদানি করা কথিত নিম্নমানের…

যুক্তরাষ্ট্রে ১৩২ বছরের রেকর্ড ভেঙে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম, ইউরোপেও উষ্ণতম আগস্ট

জলবায়ু পরিবর্তনের প্রভাব আরও স্পষ্ট হয়ে উঠছে। চলতি বছর যুক্তরাষ্ট্রে রেকর্ড রাখা শুরুর পর ১৩২ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম পার হয়েছে। জুন থেকে আগস্ট…

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৯২

বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৯২ জন।…

ময়মনসিংহে যুবককে পেট্রল ঢেলে আগুন, হাসপাতালে মৃত্যু

ময়মনসিংহের মুক্তাগাছায় ফরহাদ হোসেন (৩৫) নামে এক যুবকের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। দগ্ধ অবস্থায় পাশের জলাশয়ে লাফ দিয়েও শেষ রক্ষা হয়নি…

কাচের ছাদ ধসে তরুণের মৃত্যু, কঠোর শাস্তির দাবি পরিবারের

অস্ট্রেলিয়ার পার্থে কার্টিন ইউনিভার্সিটিতে নির্মাণাধীন কাচের ছাদ ধসে ২৩ বছর বয়সী এক তরুণের মৃত্যুর মর্মান্তিক ভিডিও প্রকাশ করেছে আদালত। ছাদ ধসে ২০ মিটার নিচে পড়ে…

রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক আমেরিকানকে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে দেশটির প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫ হাজার ডলার করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au