সর্বশেষ

চতুর্থ টি২০-তে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল ভারত

  • 2:55 am - November 07, 2025
  • পঠিত হয়েছে:৫৫ বার
ভারতের জয় ৪৮ রানে। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৭ নভেম্বর-অস্ট্রেলিয়ার মাটিতে কম রান করেও জয় পেয়েছে ভারত। অজিদের ঘরের মাঠে কম রানে আটকে দেওয়ার কীর্তিও গড়েছে। পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের চতুর্থটিতে ৪৮ রানে জিতে ২-১ ব্যবধানে লিড নিয়েছে সূর্যকুমার যাদবের দল।

গ্রিনসল্যান্ডের কার্রারা ওভালে শুরুতে ব্যাট করে ৮ উইকেটে ১৬৭ রান করে ভারত। জবাবে অস্ট্রেলিয়া ৮ বল থাকতে ১১৯ রানে অলআউট হয়ে যায়।

ভারতের দুই ওপেনার অভিষেক শর্মা ও শুভগন গিল কিছুটা ধীরে ব্যাটিংয়ে ৫৬ রানের জুটি গড়েন। অভিষেক ২১ বলে তিন চার ও এক ছক্কায় ২৮ রান করেন। গিল ৩৯ বলে চারটি চার ও এক ছক্কায় ৪৬ রান করে ফিরে যান। তিনে নামা পেস অলরাউন্ডার শিভাম দুবে ১৮ বলে ২২ রান যোগ করেন।

পরে চারে নামা অধিনায়ক সূর্যকুমার ও স্লগে ব্যাটিং করা অক্ষর প্যাটেল ছোট্ট দুটি ঝড়ো ইনিংসে লড়াই করার পুঁজি এনে দেন দলকে। সূর্যকুমার ১০ বলে দুই ছক্কায় ২০ রান করেন। অক্ষর ১১ বলে একটি করে চার ও ছক্কায় ২১ রান করে অপরাজিত থাকেন।

জবাবে নামা দুই অজি ওপেনার মিশেল মার্শ ও ম্যাথু শট রান পেলেও অন্যদের ব্যর্থতায় ধসে যায় তারা। অধিনায়ক মার্শ ২৪ বলে চারটি চারের শটে ৩০ রান করেন। শট ১৯ বলে ২৫ রানের ইনিংস খেলেন। টিম ডেভিড (১৪), মার্কোস স্টইনিস (১৭) সেট হয়ে আউট হয়ে যান। ভারতের হয়ে ওয়াশিংটন সুন্দর তিনটি এবং অক্ষর ও দুবে দুটি করে উইকেট নেন।

এর আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার সর্বনিম্ন রান ছিল ১১১। ২০২২ সালে সিডনিতে নিউজিল্যান্ডের বিপক্ষে করেছিল তারা। ভারতের বিপক্ষে ১১৯ তাদের দ্বিতীয় সর্বনিম্ন। ঘরের মাঠে ২০২০ সালে ভারতের বিপক্ষে ১৬২ রান তাড়া করতে পারেনি তারা। এবার ব্যর্থ ১৬৭ রান তাড়া করতে।

এই শাখার আরও খবর

হাটহাজারীতে ট্যাংক বিস্ফোরণের মূল কারণ নিম্নমানের পাকিস্তানি গোলাবারুদ

চট্টগ্রামের হাটহাজারীতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংকে বিস্ফোরণের ঘটনায় দুই সেনাসদস্য নিহত হওয়ার পেছনে চীনে তৈরি ট্যাংকের ত্রুটি নয়, পাকিস্তান থেকে আমদানি করা কথিত নিম্নমানের…

যুক্তরাষ্ট্রে ১৩২ বছরের রেকর্ড ভেঙে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম, ইউরোপেও উষ্ণতম আগস্ট

জলবায়ু পরিবর্তনের প্রভাব আরও স্পষ্ট হয়ে উঠছে। চলতি বছর যুক্তরাষ্ট্রে রেকর্ড রাখা শুরুর পর ১৩২ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম পার হয়েছে। জুন থেকে আগস্ট…

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৯২

বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৯২ জন।…

ময়মনসিংহে যুবককে পেট্রল ঢেলে আগুন, হাসপাতালে মৃত্যু

ময়মনসিংহের মুক্তাগাছায় ফরহাদ হোসেন (৩৫) নামে এক যুবকের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। দগ্ধ অবস্থায় পাশের জলাশয়ে লাফ দিয়েও শেষ রক্ষা হয়নি…

কাচের ছাদ ধসে তরুণের মৃত্যু, কঠোর শাস্তির দাবি পরিবারের

অস্ট্রেলিয়ার পার্থে কার্টিন ইউনিভার্সিটিতে নির্মাণাধীন কাচের ছাদ ধসে ২৩ বছর বয়সী এক তরুণের মৃত্যুর মর্মান্তিক ভিডিও প্রকাশ করেছে আদালত। ছাদ ধসে ২০ মিটার নিচে পড়ে…

রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক আমেরিকানকে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে দেশটির প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫ হাজার ডলার করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au