সর্বশেষ

জামায়েত নেতার সমালোচনায় বিএনপি নেতা: “নো হাংকি পাংকি” কোনো রাজনৈতিক ভাষা হতে পারে না

  • 8:11 pm - November 07, 2025
  • পঠিত হয়েছে:১৭১ বার
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৭ নভেম্বর- বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, “নো হাংকি পাংকি” জাতীয় কোনো রাজনৈতিক দলের ভাষা হতে পারে না। তিনি প্রশ্ন তুলেছেন, কোনো দলের দায়িত্বশীল নেতার কাছ থেকে এমন কথা সাধারণ মানুষ কীভাবে গ্রহণ করবে এবং এ ধরনের বক্তব্য কি সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য হবে। সাধারণ মানুষ এতে উপহাস বা অবজ্ঞা ছাড়া আর কিছু করবে না বলে তিনি মন্তব্য করেছেন।

শুক্রবার (৭ নভেম্বর) লক্ষ্মীপুর শহরের গোডাউন সড়কের বশির ভিলায় জাতীয়তাবাদী শ্রমিক দল জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ্যানি এসব মন্তব্য করেন। তিনি আরও বলেন, এই ভাষা কোনো রাজনৈতিক দলের আদর্শিক ভাষা হতে পারে না এবং এমন বক্তব্য একজন দায়িত্বশীল নেতা বা ডাক্তার থেকে আশা করা যায় না।

এ্যানি নির্বাচনের প্রেক্ষাপটেও মন্তব্য করেন। তিনি বলেন, এবারের নির্বাচন ভিন্ন ও ব্যতিক্রমধর্মী। তাই বিএনপি জনগণের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনে গুরুত্ব দিচ্ছে। তিনি উল্লেখ করেন, গত ১৭ বছর ধরে জুলাই আন্দোলনসহ বিভিন্ন গণসংযোগে বিএনপি মাঠে রয়েছে এবং এখনও তা করছে। লক্ষ্য অর্জনে সুদৃঢ় ঐক্য থাকা অপরিহার্য, কারণ তা না থাকলে ক্ষমতাসীন সরকার সুযোগ নিতে পারে।

সভায় জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মো. হাছিবুর রহমান, বাফুফে সহসভাপতি অ্যাডভোকেট ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপি এবং জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি মো. আবুল হাশেম সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। সভায় শ্রমিক দলের জেলা কমিটিসহ বিভিন্ন ইউনিটের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

এই শাখার আরও খবর

হাটহাজারীতে ট্যাংক বিস্ফোরণের মূল কারণ নিম্নমানের পাকিস্তানি গোলাবারুদ

চট্টগ্রামের হাটহাজারীতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংকে বিস্ফোরণের ঘটনায় দুই সেনাসদস্য নিহত হওয়ার পেছনে চীনে তৈরি ট্যাংকের ত্রুটি নয়, পাকিস্তান থেকে আমদানি করা কথিত নিম্নমানের…

যুক্তরাষ্ট্রে ১৩২ বছরের রেকর্ড ভেঙে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম, ইউরোপেও উষ্ণতম আগস্ট

জলবায়ু পরিবর্তনের প্রভাব আরও স্পষ্ট হয়ে উঠছে। চলতি বছর যুক্তরাষ্ট্রে রেকর্ড রাখা শুরুর পর ১৩২ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম পার হয়েছে। জুন থেকে আগস্ট…

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৯২

বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৯২ জন।…

ময়মনসিংহে যুবককে পেট্রল ঢেলে আগুন, হাসপাতালে মৃত্যু

ময়মনসিংহের মুক্তাগাছায় ফরহাদ হোসেন (৩৫) নামে এক যুবকের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। দগ্ধ অবস্থায় পাশের জলাশয়ে লাফ দিয়েও শেষ রক্ষা হয়নি…

কাচের ছাদ ধসে তরুণের মৃত্যু, কঠোর শাস্তির দাবি পরিবারের

অস্ট্রেলিয়ার পার্থে কার্টিন ইউনিভার্সিটিতে নির্মাণাধীন কাচের ছাদ ধসে ২৩ বছর বয়সী এক তরুণের মৃত্যুর মর্মান্তিক ভিডিও প্রকাশ করেছে আদালত। ছাদ ধসে ২০ মিটার নিচে পড়ে…

রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক আমেরিকানকে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে দেশটির প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫ হাজার ডলার করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au